‘অপ্রতিম মায়ের কোলে ফিরে আসুক’—নিখোঁজ সন্তানকে পেতে কুবি শিক্ষকের আর্তি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকা থেকে সে নিখোঁজ হয়।
ঘটনার পর শুক্রবার রাতেই অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের আইফোন লুকিয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর আর বাসায় ফিরেনি অপ্রতিম। শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে মা কুবি শিক্ষক নাহিদা নাহিদ লেখেন, ‘ছেলেকে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে। ও কি বেঁচে আছে?’
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান- শুক্রবার দুপুর আড়াইটার দিকে অপ্রতিমকে রিকশায় বন্ধুদের সঙ্গে আইসক্রিম খেতে দেখা গিয়েছিল। পরবর্তীতে তার ফোনের সূত্র ধরে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাসার পার্শ্ববর্তী গন্ধমতী এলাকায় অবস্থানের তথ্য মিলেছে।
শনিবার সকালে পুলিশ জানায়, অপ্রতিমকে উদ্ধারে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করাসহ সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হচ্ছে।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে স্থানীয় থানা, টোল-ফ্রি নম্বর ১৩২১৯ অথবা পরিবারের সঙ্গে ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
-
নাটোরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু!
-
কুমিল্লা'য় পাহাড় থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার
-
‘অপ্রতিম মায়ের কোলে ফিরে আসুক’—নিখোঁজ সন্তানকে পেতে কুবি শিক্ষকের আর্তি
-
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন
-
জামায়াত করার অপরাধে হাতকড়ায় “রিমান্ডে বীরমুক্তিযোদ্ধা”আক্তারুজ্জামান
-
কুষ্টিয়া'য় বিজিবি কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
-
সিলেট মহানগর যুবলীগ নেতা মাহিন গ্রেফতার
-
টাকা ছিনতাই করতে ব্যবসায়ী আজিজকে হত্যা :গ্রেপ্তার ৩
-
কুমিল্লা'য় ঘরে ঢুকে যুবলীগ সভাপতিকে পিটিয়ে হত্যা
-
কুড়িগ্রামে বিজিবি'র সাঁড়াশি অভিযান,২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
-
দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা-কৃষি মন্ত্রী
-
গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
-
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও সময়সীমা বজায় রাখার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর
-
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগের নতুন দিগন্ত: চার লেনের মহাসড়ক উদ্বোধন
-
দেশজুড়ে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী বিপ্লব: হয়রানি মুক্ত সেবা