রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ড’য়লির ঢাকার ছবির নন্দনতত্ত্ব

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩০ এএম
৩৬০ Shares

২০০ বছর আগের ঢাকাকে খুঁজে পাওয়া যাবে স্যার চার্লস ড’য়লির ছবিতে। সেসব ছবির ঐতিহাসিক মূল্য তো আছেই; কিন্তু নন্দনতত্ত্বের মাপকাঠিতে সেগুলোর স্থান কোথায়? সেটাই খোঁজার চেষ্টা করা হয়েছে এ নিবন্ধে।

ঢাকার প্রাচীনতম সিরিজ ছবির কথা বললে চলে আসে স্যার চার্লস ড’য়লির নাম। সাহেবটি কর্মসূত্রে ঢাকায় ছিলেন ১৮০৮ থেকে ১৮১৭ সাল পর্যন্ত। সেই সময়ে মোগলদের হাতে গড়া ইমারত, দালানকোঠা, কাটরা, পুল, সমাধিক্ষেত্র, মসজিদ, লালবাগ কেল্লাসহ অন্যান্য সরকারি-বেসরকারি স্থাপনা অযত্ন ও অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে। ভেঙে পড়া ইমারতের গম্বুজ অথবা প্রাচীর, আগাছা-বটবৃক্ষে গ্রাস করছে। এসব দেখে এক ধরনের নস্টালজিয়ায় আক্রান্ত হলেন ড’য়লি সাহেব। ৯ বছরের ঢাকায় বসবাসের সময় তিনি একে একে আঁকলেন ঢাকা এবং এর আশপাশের বেশ কিছু ছবি। শুধু এঁকেই ক্ষ্যন্ত হলেন না, কয়েক কিস্তিতে ফোলিও আকারে প্রকাশ করলেন অ্যান্টিকুইটিজ অব ঢাকা। এর মধ্য দিয়ে আমরা পেয়ে গেলাম উনিশ শতকের প্রথম দিককার ঢাকার প্রামাণ্য সব চিত্র।

ড’য়লির আঁকা ঢাকার ছবিগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ‘পিকচারেস্ক’ বা চিত্রময় নন্দনরীতি। অষ্টাদশ শতকের শেষভাগ ও উনিশ শতকের গোড়ায় ব্রিটিশ শিল্পে ‘পিকচারেস্ক’ ছিল অত্যন্ত জনপ্রিয় একটি নান্দনিক ধারণা। প্রাচীন ধ্বংসাবশেষ, অসমতল স্থাপত্য, বুনো গাছপালা, নদী, পাহাড় এবং মানুষের ক্ষুদ্র অবয়বকে এক ফ্রেমে এনে এমন একটি দৃশ্য তৈরি করা হতো, যা একই সঙ্গে সুন্দর, বিষণ্ন ও নাটকীয়। ভারতে টমাস ড্যানিয়েল, উইলিয়াম ড্যানিয়েল, উইলিয়াম হজেস, জর্জ চিনারি প্রমুখ বিখ্যাত শিল্পীর কাজে এই স্টাইল বা রীতি দেখা যায়। সেই ধারাবাহিকতায় ড’য়লির ছবিতেও এই রীতির একটি সুস্পষ্ট রূপ দেখা যায়। ভগ্ন মসজিদ বা সেতুকে তিনি সাধারণত একেবারে সামনে এনে স্থাপত্য-নকশার মতো আঁকেননি। বরং এটির চারপাশে রেখেছেন—নদী বা জলাশয়, গাছপালা, লতাগুল্ম, আকাশ ও মেঘ, দূরের জনপদ, ছোট নৌকা, পথচারী বা স্থানীয় মানুষজন। ফলে স্থাপত্যটি একটি প্রাকৃতিক ভূদৃশ্যের অংশ হয়ে উঠেছে।

এখানেই ড’য়লির শিল্পীসত্তার বিশেষত্ব। তিনি শুধু দেখাতে চাননি যে স্থাপনাটি দেখতে এমন। বরং তিনি দেখিয়েছেন, এই স্থাপনার চারপাশের পরিবেশটা এমন বা এমন ছিল।

ড’য়লির ঢাকার ছবিগুলোর একটি পুনরাবৃত্ত বিষয় হলো ‘ধ্বংসাবশেষ’। উদাহরণ হিসেবে লালবাগ দুর্গের প্রাচীরের বাইরের অংশ, টঙ্গী পুলের ধ্বংসাশেষ, পাগলাপুল, বড় কাটরাসহ বিভিন্ন পুরোনো মসজিদ এবং শহরের অন্যান্য প্রাচীন স্থাপনাগুলোর ছবির দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা হলো ড’য়লি কেন ধ্বংস হয়ে যাওয়া বা ধ্বংস হতে থাকা স্থাপনাগুলোকে সেই অবস্থাতেই এত আকর্ষণীয় করে তুললেন? উত্তরটা হচ্ছে ইউরোপীয় ‘পিকচারেস্ক’ শিল্পে ‘ধ্বংসাবশেষ’ও স্বতন্ত্র নান্দনিক উপাদান হিসেবে বিবেচিত।

ড’য়লির ঢাকার ছবিগুলোর একটি পুনরাবৃত্ত বিষয় হলো ‘ধ্বংসাবশেষ’। উদাহরণ হিসেবে লালবাগ দুর্গের প্রাচীরের বাইরের অংশ, টঙ্গী পুলের ধ্বংসাশেষ, পাগলাপুল, বড় কাটরাসহ বিভিন্ন পুরোনো মসজিদ এবং শহরের অন্যান্য প্রাচীন স্থাপনাগুলোর ছবির দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা হলো ড’য়লি কেন ধ্বংস হয়ে যাওয়া বা ধ্বংস হতে থাকা স্থাপনাগুলোকে সেই অবস্থাতেই এত আকর্ষণীয় করে তুললেন? উত্তরটা হচ্ছে ইউরোপীয় ‘পিকচারেস্ক’ শিল্পে ‘ধ্বংসাবশেষ’ও স্বতন্ত্র নান্দনিক উপাদান হিসেবে বিবেচিত।ভাঙা দেয়াল, অসম স্থাপত্য, গাছের শিকড়ে গ্রাস করা ইট-পাথর, অর্ধেক ভেঙে পড়া খিলান, আগাছায় ঢাকা পুরোনো পথ—এসব শিল্পীর কাছে কেবল অবহেলার চিহ্ন নয়। এগুলো সময়ের চিহ্নও বটে। ফলে তাঁর ছবিতে ধ্বংসাবশেষ একধরনের অতীতের গৌরব হারিয়ে যাওয়ার বিষণ্ন সৌন্দর্য তৈরি করে।

ড’য়লির ছবি দেখে বোঝা যায়, তিনি স্থাপত্যবিদের মতো কোনো ভবন একেবারে নিখুঁতভাবে আঁকতে আগ্রহী ছিলেন না। তাঁর আগ্রহ বরং ছিল চারপাশের পরিবেশের সঙ্গে কীভাবে স্থাপত্যটি একটি সম্পর্ক তৈরি করছে, তা দেখানোতে। আরেকটু সহজভাবে বললে, ড’য়লির চোখে পুরোনো ঢাকার স্থাপত্য কোনো বিচ্ছিন্ন ইট-পাথরের কাঠামো নয়। তিনি ভবনটিকে দেখেছেন এটির চারপাশের নদী, গাছপালা, জনপদ ও মানুষের জীবনপ্রবাহের মধ্যে। ফলে তাঁর ছবিতে স্থাপত্যের নিখুঁত মাপ বা জ্যামিতিক বিন্যাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থাপত্য ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক।

উদাহরণ হিসেবে ‘পাগলাপুল থেকে দূরে ঢাকার কিছু অংশ’ ছবিটির কথা বলা যায়। এখানে শুধু পাগলাপুল নয়, দূরে ঢাকার বিস্তৃত ভূদৃশ্যও দেখা যায়। এখানে ছবির মূল কেন্দ্রবিন্দু শুধু পাগলাপুল নয়। পাগলাপুল এলাকা থেকে দূরের ঢাকা শহরের যে বিস্তৃত ভূদৃশ্য দেখা যাচ্ছে, তা–ও ছবির গুরুত্বপূর্ণ অংশ। একইভাবে ‘পাগলাপুল; নদীর দিক থেকে’ ছবিতেও নদীকে ছবির দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ অংশ করা হয়েছে। ‘ধোলাইখাল থেকে দূরান্তে দৃশ্যমান ঢাকা’ ছবিতেও ঢাকা শহরকে তার জলভূমি ও পারিপার্শ্বিক ভূদৃশ্যের সঙ্গে দেখা হয়েছে।

এ থেকে বোঝা যায়, ড’য়লির কাছে ঢাকা ছিল নদী, জলাভূমি, স্থাপত্য, গাছপালা ও মানুষের সম্মিলিত একটি প্রাকৃতিক ভূদৃশ্য। দুই শ বছর পর এটি পুরোনো ঢাকার নগর-ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণ।

ড’য়লির ছবিগুলোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নদী থেকে দেখা দৃশ্য। নিজের আঁকা বহু ছবিতে তিনি নদীর দিক থেকে দৃশ্য দেখিয়েছেন। এটি নিছক শিল্পীর পছন্দ নয়। ঢাকার নগরজীবনের সঙ্গে নদীর সম্পর্ক বোঝার জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঢাকায় আসা অনেক পর্যটক শহরটিকে ইতালির বিখ্যাত ভেনিস শহরের সঙ্গে তুলনা করেছেন। সেটার এক প্রামাণ্যচিত্র পাওয়া যায় ড’য়লির ছবিগুলোতে। উনিশ শতকের গোড়ার ঢাকাকে নদীপথ থেকে দেখা ছিল একেবারেই স্বাভাবিক। নৌকা ছিল যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে নদী ছিল শহরের প্রবেশদ্বারও।

ড’য়লির আঁকা মূল ছবিকে যখন মুদ্রণের উপযোগী এনগ্রেভিংয়ে রূপান্তর করা হয়, তখন শিল্পীর রঙের পরিবর্তে বিভিন্ন ধরনের রেখা ব্যবহার করা হয় আলো, ছায়া, গভীরতা ও ত্রিমাত্রিকতার অনুভূতি তৈরি করার জন্য। এনগ্রেভিংয়ে জলরঙের মতো সরাসরি ধূসর, বাদামি বা সবুজ রং ব্যবহার করা যায় না। তাই রেখার সাহায্যে ছবির বিভিন্ন অংশের উজ্জ্বলতা ও অন্ধকার বোঝাতে হয় খোদাইশিল্পীকে।ড’য়লির আঁকার ধরনে আলো কখনো তীব্র নয়। বরং তাঁর অনেক ছবিতে দেখা যায় কোমল আলো, মেঘলা আকাশ, ছায়াময় গাছ এবং স্থাপত্যের ওপর ছড়িয়ে পড়া বিচ্ছুরিত আলো। এর ফলে ছবিগুলোতে একটা স্বপ্নময়, বিষণ্ন আবহ তৈরি হয়। ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যকে যদি মধ্যাহ্নের তীব্র আলোতে দেখানো হতো, তাহলে সেটির ভগ্নতা হয়তো অনেক বেশি কঠিন ও বাস্তব মনে হতো। কিন্তু নরম আলো সেই ধ্বংসকে রোমান্টিক করে। এখানে ইতিহাসের নির্মমতা কিছুটা হলেও রূপ নেয় নান্দনিক বিষণ্নতায়।

আজ অ্যান্টিকুইটিজ অব ঢাকাতে যে মুদ্রিত ছবিগুলো দেখি, সেগুলো সরাসরি ড’য়লির পেনসিল বা জলরঙে আঁকা ছবি নয়। ড’য়লির আঁকা মূল ছবি থেকে এনগ্রেভিং বা খোদাই করেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত খোদাইশিল্পী জন ল্যান্ডসিয়ার। এখন মনে প্রশ্ন আসতে পারে, জন ল্যান্ডসিয়ারের এনগ্রেভিং বা খোদাই করার সময় ড’য়লি বা জর্জ চিনারির পেনসিল বা জলরঙে আঁকা ছবিগুলোর কোনো পরিবর্তন ঘটেছিল কি না।

ল্যান্ডসিয়ারের এনগ্রেভিং প্রক্রিয়ায় সূক্ষ্ম রেখা, ক্রস-হ্যাচিং এবং টোনাল গ্রেডেশন ব্যবহার করে আলো-ছায়া তৈরি করা হয়েছে। ফলে ড’য়লির মূল স্কেচের জলরঙের কোমলতা মুদ্রিত ছবিতে এসে রূপান্তরিত হয়েছে সূক্ষ্ম সাদা-কালো রেখার ভাষায়। এটি ছবিগুলোর নান্দনিক চরিত্রকে গভীরভাবে প্রভাবিত করেছে।

বিষয়টা একটু খোলাসা করা যাক, ড’য়লির আঁকা মূল ছবিকে যখন মুদ্রণের উপযোগী এনগ্রেভিংয়ে রূপান্তর করা হয়, তখন শিল্পীর রঙের পরিবর্তে বিভিন্ন ধরনের রেখা ব্যবহার করা হয় আলো, ছায়া, গভীরতা ও ত্রিমাত্রিকতার অনুভূতি তৈরি করার জন্য। এনগ্রেভিংয়ে জলরঙের মতো সরাসরি ধূসর, বাদামি বা সবুজ রং ব্যবহার করা যায় না। তাই রেখার সাহায্যে ছবির বিভিন্ন অংশের উজ্জ্বলতা ও অন্ধকার বোঝাতে হয় খোদাইশিল্পীকে।

আর ক্রস হ্যাচিং হলো একাধিক দিক থেকে পরস্পরকে ছেদ করে এমন রেখা দিয়ে ছায়া তৈরি করার কৌশল। ড’য়লির ছবিতে এ ধরনের রেখা ব্যবহার করে স্থাপত্যের টেক্সচার বা পৃষ্ঠের চরিত্র বা গঠনবিন্যাসও বোঝানো হয়েছে।

এবার আসা যাক টোনাল গ্রেডেশনের বিষয়ে। এটা হলো আলো থেকে ধীরে ধীরে অন্ধকারে অথবা অন্ধকার থেকে আলোয় যাওয়ার প্রক্রিয়া। ড’য়লির একটি ছবি দিয়ে এটার উদাহরণ দেওয়া যেতে পারে। এ জন্য আমরা বেছে নিতে পারি ‘পাগলাপুল থেকে দূরে ঢাকার কিছু অংশ’ ছবিটিকে। পাগলাপুলের যে অংশে আলো পড়েছে, সেখানে রেখা তুলনামূলকভাবে হালকা ও ফাঁকা। ফলে দেয়ালটি উজ্জ্বল মনে হচ্ছে। অন্যদিকে খিলানের ভেতরের অংশ অন্ধকার। সেখানে রেখা ঘন এবং একাধিক দিক থেকে বসানো। ফলে মনে হচ্ছে, খিলানটির ভেতরে গভীরতা রয়েছে। আবার গাছের পাতার অংশে অসংখ্য সূক্ষ্ম রেখা ও গাঢ় অংশের সমন্বয় ব্যবহার করা হয়েছে। এতে পাতার ঘনত্ব এবং গাছের ছায়া বোঝা যায়। নদীর ক্ষেত্রেও একই কৌশল দেখা যায়। পানিকে সম্পূর্ণ কালো করে না দিয়ে সূক্ষ্ম অনুভূমিক রেখা ও টোনের পরিবর্তনের মাধ্যমে নদীর পৃষ্ঠের একটা রূপ তৈরি করা হয়েছে।

পুরো বিষয়টাকে যদি অল্প কথায় সহজ করে বলতে চাই তাহলে বলব, ড’য়লির মূল আঁকা যখন এনগ্রেভিংয়ের মাধ্যমে মুদ্রিত ছবিতে রূপান্তরিত হয়, তখন রঙের পরিবর্তে রেখাই হয়ে ওঠে আলো ও ছায়া প্রকাশের প্রধান মাধ্যম। সূক্ষ্ম সমান্তরাল রেখা, পরস্পরকে ছেদ করা ক্রস হ্যাচিং এবং রেখার ঘনত্বের ক্রমশ পরিবর্তন, অর্থাৎ টোনাল গ্রেডেশনের সাহায্যে শিল্পী স্থাপত্যের উজ্জ্বল ও অন্ধকার অংশ, গাছের ঘন ছায়া, খিলানের গভীরতা এবং নদীর পৃষ্ঠের টোন ফুটিয়ে তুলেছেন। ফলে সাদা-কালো এনগ্রেভিং হওয়া সত্ত্বেও ছবিগুলোতে একটি স্বাভাবিক আলোক

পরিবেশ, পৃষ্ঠের বৈচিত্র্য এবং ত্রিমাত্রিক গভীরতা সৃষ্টি হয়েছে।

রিদওয়ান আক্রাম: গবেষক ও সাংবাদিক

সূত্র: প্রথম আলো