রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শিগগির এই সংলাপ শুরু হতে পারে বলে প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ হওয়ার কথা।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের বাইরে রয়েছেন। তাঁরা আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরতে পারেন। তাঁদের ফেরার পর সংলাপ শুরু হবে। তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি বলে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
.সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।.জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। তিনি ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যান। আর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তিনি মালয়েশিয়া যাবেন। ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
তবে এর আগেই সংলাপ শুরু হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।
.সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক.এই সংলাপের আয়োজনের বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কেউ এখনই গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে বিএনপির উচ্চপর্যায়ের দুজন নেতা জানান, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা সংলাপ অনুষ্ঠানের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানেন না। এর মধ্যে একজন নেতা বলেছেন, সংলাপের বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে।
.তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনো চূড়ান্ত হয়নি বলে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।.এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া। ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ন্যাচারাল অ্যালায়েন্স দেশে আছে। এখন যে নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ সেই ঐক্যে কোথাও না কোথাও নিশ্চয়ই চিড় ধরেছে। সেটির কারণ অনুসন্ধান করতে হবে। আর ঐক্যের ভিত্তিমূলও থাকা জরুরি।’
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়ার পর গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে, পুলিশের একাধিক স্থাপনায়, গ্রামীণ ব্যাংকের বেশ কিছু শাখা কার্যালয় ও বিএনপির সংসদ সদস্যসহ নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধারাবাহিকভাবে এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে পুলিশ। অবশ্য গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানের হামলা, নাশকতার অনেক ঘটনার ভিডিও আওয়ামী লীগের নেতা-কর্মীরাই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই গোষ্ঠীকে প্রতিহত করারও আহ্বান জানান। এ জন্য তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান।
.চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহনে, পুলিশের একাধিক স্থাপনায়, গ্রামীণ ব্যাংকের বেশ কিছু শাখা কার্যালয় ও বিএনপির সংসদ সদস্যসহ নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধারাবাহিকভাবে এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে পুলিশ।.ওই দিন সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন।
পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়। জামায়াতে ইসলামী গতকাল বিকেলে ‘১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এই সমাবেশে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় বাস্তবায়ন।
বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংসদের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার যে আহ্বান জানিয়েছিলেন, এই সংলাপের উদ্যোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংলাপের এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
.প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
সূত্র: প্রথম আলো
-
পাঁচ মাস সব থমকে আছে, সচল করুন
-
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
-
৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায়
-
নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়
-
ভেবেছিলাম, বাকি জীবন শান্তিতে একটা অন্ধকার স্টোররুমে কাটিয়ে দেব। কিন্তু ওরা আমায় ভালো হতে দিল না। —ককটেল
-
এআইকে নিরাপদে প্রশিক্ষণ দিতে কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল
-
সি, পুতিন ও ট্রাম্পের বৈঠকে কে কী পেল, কী হতে পারে প্রভাব
-
মিস ইউনিভার্সে ন্যাশনাল কস্টিউম পর্বে মাহি পরলেন খাদির শাড়ি, উদ্যাপন করলেন মা ও মাতৃভূমিকে
-
বাথরুমে গোপন বৈঠক, কেজিবি, এমআই-৬ ও ইসলামি প্রজাতন্ত্রের মাঝে আটকে পড়া এক গুপ্তচর
-
বয়স বাড়ার সঙ্গে মানুষের কান বড় হয়ে যায় কেন
-
বিশ্বে মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ, শীর্ষে থাকবে কোন দেশ
-
হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল
-
এমবাপ্পের পেনাল্টি মিসের পর ‘এস্পিশাল’ গোলে জয় রিয়ালের
-
রেকর্ড ১৮ কোটি টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে
-
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের