আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক
ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন আশির দশকের ভিনটেজ আউটফিটে ।
ভিনটেজ ফ্যাশনের প্রতি কিম কার্ডাশিয়ানের আগ্রহ নতুন নয়। বিভিন্ন সময়ে বিখ্যাত ফ্যাশন হাউসের আর্কাইভ থেকে বেছে নেওয়া পোশাকে দেখা গেছে তাঁকে। এবার প্রায় চার দশক আগের ডিজাইনার পোশাকে নজর কাড়লেন এই তারকা।
তাঁর এবারের লুকের বিশেষত্ব, ফরাসি ফ্যাশন হাউস প্যাকো রাবানের ১৯৮৯ সালের বসন্ত-গ্রীষ্মের ওত কুতর সংগ্রহের একটি দুর্লভ গাউন।
ল রোচের স্টাইলিংয়ে কিমের পরনে ছিল হালকা পিচ রঙের ওয়ান-শোল্ডার গাউন। এর ওপরের অংশ তৈরি হয়েছে শত শত ধাতব চাকতি বা মেটাল ডিস্ক দিয়ে। এক কাঁধ খোলা নকশার আউটফিটটির আরেকটি আকর্ষণীয় ফিচার হল কোমরের কাছে কাটআউট নকশা, পেছনের অংশও ছিল পুরোপুরি ব্যাকলেস।
কোমর থেকে নেমে আসা লম্বা সিল্ক-ক্রেপের স্কার্টটি গোড়ালি পর্যন্ত ছড়িয়ে আছে । ডিস্কের ঝলমলে ভাব আর স্কার্টের নরম ড্রেপিংয়ে তৈরি হয়েছে আলাদা আবেদন। সঙ্গে পরেছেন হিল।
ধাতব উপকরণ দিয়ে পোশাক তৈরির জন্য প্যাকো রাবানের নকশা ফ্যাশন দুনিয়ায় বিশেষ পরিচিতি পেয়েছিল। আশির দশকের সেই স্বতন্ত্র নান্দনিকতার ছাপ রয়েছে কিমের গাউনেও।
এই পোশাকের সঙ্গে কিমের মেকআপে প্রাধান্য পেয়েছে ন্যুড-পিচ টোনের ব্লাশ ও ন্যুড লিপকালার। নজর কেড়েছে চোখের সাজও। মাঝখানে সিঁথি করে চুল খোলা রেখেছেন তিনি। পোশাকের নকশাকে প্রাধান্য দিতে কোনও গয়নাই পড়েননি এই তারকা।
এর আগেও মেরিলিন মনরোর পোশাক কিংবা থিয়েরি মুগলারের নকশা করা আর্কাইভাল পোশাক পরে আলোচনায় এসেছেন কিম। পুরোনো দিনের নকশাকে সমসাময়িক উপস্থাপনায় ফিরিয়ে আনার এই প্রবণতায় যুক্ত হলো তাঁর ‘পিচি পাকো’ লুক।
প্রায় চার দশক আগের গাউনটি পরেও তিনি বুঝিয়ে দিলেন, ফ্যাশনে সময় পেরোলেও ভালো নকশার আবেদন ফুরায় না।
সূত্র: প্রথম আলো
-
রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?
-
আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক
-
পুরোপুরি বরফে জমে গিয়েও যে ছয় সামুদ্রিক প্রাণী বেঁচে থাকে
-
যুক্তরাষ্ট্রে 'মাদকের ঢল নামানো' মেক্সিকোর 'মাদক সম্রাট' যেভাবে আটক হলো
-
সরকারের নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম
-
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)
-
পত্রিকা: 'রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের'
-
‘দুই ছেলে ঘরটা মাথায় তুলে রাখত, এখন কেউ নেই, আমরাও আছি মরার মতোই’
-
গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে
-
৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় আটকে গেল ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল
-
থমসন ফাউন্ডেশনের নতুন কোর্স, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ
-
পালংশাকের ক্যালসিয়াম কি সত্যিই দেহের কাজে আসে না?
-
গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার, নিরাপত্তায় চারজন
-
ওয়ানডেতে সফল রান তাড়ায় সর্বোচ্চ ইনিংস
-
এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা—সোহেল রহমান, কম্পিউটারবিজ্ঞানী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়