‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
দেশের অন্যতম ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
ইমিগ্রেশন পুলিশের সূত্র বলছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে এসে ছিলেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
.কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম.সূত্র জানায়, আসলামের বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ডিএমপির ডিবির প্রধান শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় আসলামকে তারা গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলাটি এখন ডিবি তদন্ত করছে।
.শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত, ঢাকার অপরাধজগৎ নিয়ে নতুন শঙ্কা.আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। বাবার নাম শেখ জিন্নাত আলী।
নব্বইয়ের দশকের আলোচিত সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন তিনি।
১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে আসলামের বিরুদ্ধে। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে দেশে ফিরে আসার পর ‘সুইডেন’ শব্দটি তাঁর নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।
.প্রকাশ্যে এসেই তৎপর সুব্রত বাইন, ‘পিচ্চি হেলাল’, ‘কিলার আব্বাস’সহ শীর্ষ সন্ত্রাসীরা .স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আসলাম আদালত থেকে খালাস পেয়েছেন। তবে এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় পেয়েছেন অব্যাহতি। অস্ত্র আইনের দুটি মামলায় তাঁর যাবজ্জীবন এবং ১৭ বছরের কারাদণ্ড হয়। পরে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে অব্যাহতি পান।
.তৎপর শীর্ষ সন্ত্রাসীরা, আধিপত্য বিস্তারে
খুনোখুনি.পুলিশের নথিপত্র থেকে জানা যায়, আসলামের বিরুদ্ধে সবশেষ মামলা হয় তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিব হত্যার ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মামলাটি বিচারাধীন। এ মামলায় জামিন পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি কারাগার থেকে মুক্তি পান।
সূত্র: প্রথম আলো
-
বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
-
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
-
রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?
-
আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক
-
পুরোপুরি বরফে জমে গিয়েও যে ছয় সামুদ্রিক প্রাণী বেঁচে থাকে
-
যুক্তরাষ্ট্রে 'মাদকের ঢল নামানো' মেক্সিকোর 'মাদক সম্রাট' যেভাবে আটক হলো
-
সরকারের নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম
-
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)
-
পত্রিকা: 'রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের'
-
‘দুই ছেলে ঘরটা মাথায় তুলে রাখত, এখন কেউ নেই, আমরাও আছি মরার মতোই’
-
গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে
-
৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় আটকে গেল ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল
-
থমসন ফাউন্ডেশনের নতুন কোর্স, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ
-
পালংশাকের ক্যালসিয়াম কি সত্যিই দেহের কাজে আসে না?
-
গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার, নিরাপত্তায় চারজন