অসমাপ্ত গল্প
জানি না, এ চিঠি তুমি কখনো পড়বে কি না। হয়তো তুমি এখন অন্য কারও গল্পে ভালো আছ আর আমি আজও সেই একই জায়গায় আটকে আছি, যেখানে তুমি আমাকে শেষবার রেখে গিয়েছিলে।
মনে করেছিলাম, তুমি ফিরে আসবে। কোনো কারণ না জানিয়েই তুমি চলে গিয়েছিলে। প্রথমে ভেবেছিলাম, হয়তো রাগ করেছ। অভিমান ভাঙলে আবার ফিরে আসবে। কিন্তু তুমি আর ফিরলে না।
সেদিন বুঝেছিলাম, সব ভালোবাসার পরিণতি সুন্দর হয় না। কিছু ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু স্মৃতির পাতায় নীরবে চাপা পড়ে থাকে।
তোমাকে এখনো মিস করি। কিন্তু সে কথা বলার অধিকার হয়তো আমার আর নেই। তুমি কেমন আছ, কী করো, আগের মতো হাসো কি না, কিছুই জানি না। জানতেও চাই না। কারণ, তোমার বর্তমানের খবর জানলে হয়তো আবারও ভেঙে পড়ব।
কখনো কখনো ভাবি, মানুষ কি সত্যিই কাউকে ভুলে যায়, নাকি ভুলে থাকার অভিনয় করতে করতে একসময় অভ্যস্ত হয়ে পড়ে?
যাকে একসময় সবচেয়ে আপন ভেবেছিলাম, আজ তার কাছেই আমি সবচেয়ে অচেনা। কিছু মানুষ জীবন থেকে অনেক দূরে চলে যায়, অথচ মনের একটা অংশ সারা জীবন তাদের কাছেই পড়ে থাকে।
আজ থেকে তোমার গল্পে আমি হয়তো আর নেই। তোমার জীবনে নতুন স্বপ্ন আসুক, নতুন আনন্দে ভরে উঠুক প্রতিটি দিন।
তোমাকে আর ফিরে পাওয়ার কোনো প্রত্যাশা নেই। শুধু কিছু না বলা কথা বুকের ভেতর জমে ছিল, আজ সেগুলোই চিঠির পাতায় রেখে গেলাম।
আর আমার গল্পটা তোমাকে হারিয়েই অসম্পূর্ণ থেকে গেল।
সূত্র: প্রথম আলো
-
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
-
যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার
-
অসমাপ্ত গল্প
-
ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত
-
ঢাকার প্রথম সংবাদপত্র ও ছাপাখানা
-
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮
-
মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল
-
মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা
-
বিলাওয়াল ভুট্টোর বিদ্রোহ, কী ঘটছে পাকিস্তানে?
-
চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল
-
শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী
-
ফাইনালের আগে সুইমস্যুট ও ইভনিং গাউনে নজর কাড়লেন মাহি
-
খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন
-
খেলতে খেলতে কেঁদে ওঠে ছোট্ট আবদুল্লাহ, পাশে দেখা যায় সাপ, হাতে ছোবলের দাগ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী