লুটিয়ে পড়ছিল খামারের একের পর এক গরু, দুটির মৃত্যু, চারটি জবাই
খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক গরু অসুস্থ হয়ে পড়ছিল। মারা যায় দুটি গরু। পরিস্থিতি দেখে তড়িঘড়ি করে জবাই করা হয় আরও চারটি গরু। চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গরুর একটি খামারে আজ সকালে এ ঘটনা ঘটে। খামারমালিকের অভিযোগ, কেউ খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।
খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো আজ সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়।
.মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি বাছুর মারা যায়। পরিস্থিতি বেগতিক দেখে চারটি গরু জবাই করে ফেলা হয়। অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি গরু।
খামারটির মালিক স্থানীয় আকবর গাজী। মারা যাওয়া, জবাই করা ও অসুস্থ হয়ে পড়া মোট সাতটি গরুর আনুমানিক দাম ১৫ লাখ টাকা বলে তিনি জানান। আকবর গাজী বলেন, তাঁর ভাই কালু গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষ গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
খবর পেয়ে খামারটিতে ছুটে যান চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন নূরনবী প্রামাণিক। তিনি বলেন, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
.বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। মোহাম্মদ দেওয়ান নামেv একজন বলেন, গরু অবলা প্রাণী। গরুর সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম। তিনি বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
-
ইলিশের উৎপাদন কমছে, সুরক্ষায় করণীয় জানালেন ৩ দেশের বিশেষজ্ঞরা
-
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে?
-
শুধু ১১–দলীয় ঐক্যের সঙ্গে ইসির সংলাপের জন্য সময় চাওয়া হবে
-
আইসিজে'র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা
-
লুটিয়ে পড়ছিল খামারের একের পর এক গরু, দুটির মৃত্যু, চারটি জবাই
-
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা
-
১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
-
ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০
-
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬
-
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা
-
রাজা এবার জয়ের স্টাম্প উড়িয়ে দিলেন
-
‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন—আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব দাবি
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
-
প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
-
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে