শুধু ১১–দলীয় ঐক্যের সঙ্গে ইসির সংলাপের জন্য সময় চাওয়া হবে
১১–দলীয় ঐক্যের সঙ্গে সংলাপের জন্য আলাদা সময় যাতে বরাদ্দ করা হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন হামিদুর রহমান আযাদ।
বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর ১৯টি, ৩০ নভেম্বর ১৮টি এবং ১ ডিসেম্বর ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ সংলাপ অর্থবহ করতে ১১-দলীয় ঐক্যের একসঙ্গে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।
প্রধানমন্ত্রীর আহ্বানে জাতীয় সংলাপে ১১-দলীয় ঐক্য একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, এ সংলাপ বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকা রাখতে পারলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। সংকট নিরসনে সবার সহযোগিতা লাগবে, তবে এখানে মূল দায়িত্ব সরকারের। সরকার সত্যিকার অর্থে সংস্কার বাস্তবায়নে কতটা আন্তরিক এবং তাদের পরিকল্পনা কী, তা সংলাপে স্পষ্ট হওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের তারিখ ও সময় চূড়ান্ত হলে ১১ দলের শীর্ষ নেতারা আবার বৈঠক করে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করবেন বলে জানান হামিদুর রহমান আযাদ। তিনি আশা প্রকাশ করেন, আন্তরিক আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট নিরসন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ তৈরি হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সূত্র: প্রথম আলো
-
ইলিশের উৎপাদন কমছে, সুরক্ষায় করণীয় জানালেন ৩ দেশের বিশেষজ্ঞরা
-
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে?
-
শুধু ১১–দলীয় ঐক্যের সঙ্গে ইসির সংলাপের জন্য সময় চাওয়া হবে
-
আইসিজে'র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা
-
লুটিয়ে পড়ছিল খামারের একের পর এক গরু, দুটির মৃত্যু, চারটি জবাই
-
গোপালগঞ্জে বাস থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, হাতিয়ে নেওয়া হয় টাকাপয়সা
-
১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
-
ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০
-
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬
-
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা
-
রাজা এবার জয়ের স্টাম্প উড়িয়ে দিলেন
-
‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন—আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব দাবি
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
-
প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
-
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে