চট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথে
চট্টগ্রাম নগরে মেট্রোরেলের সম্ভাব্য একটি রুট প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। কালুরঘাটের জানালীহাট থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়, চকবাজার, নবাব সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা ও বটতলী রেলস্টেশন হয়ে বারিক বিল্ডিং মোড় দিয়ে পতেঙ্গা পর্যন্ত যাবে এই রুট।
তবে নগরের প্রথম মেট্রোরেল লাইনটি উড়ালপথে নির্মাণের সুযোগ দেখছেন না সমীক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তারা। তাঁদের বিবেচনায়, এই পথে মেট্রোরেল নির্মাণ করতে হলে যেতে হবে মাটির নিচ দিয়ে পাতাল পথে।
নগরের অন্যতম প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউ এড়িয়ে এই রুট নির্ধারণের পেছনেও রয়েছে অবকাঠামোগত সীমাবদ্ধতা। এই সড়কে দুটি উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। বহদ্দারহাট থেকে আন্দরকিল্লা এবং আন্দরকিল্লা থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত এলাকা ঘনবসতিপূর্ণ।
অন্যদিকে বারিক বিল্ডিং মোড় থেকে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কের ওপর নির্মিত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এসব কারণে সড়কের ওপর দিয়ে মেট্রোরেল নির্মাণের পরিবর্তে ভূগর্ভস্থ পথের (পাতাল পথের) সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
তবে এই রুট এখনো চূড়ান্ত নয়। প্রস্তাবিত পথে মেট্রোরেল নির্মাণ কারিগরিভাবে ও অর্থনৈতিকভাবে বাস্তবায়নযোগ্য কি না, তা যাচাইয়ের জন্য জরিপ করা হবে। জরিপের ফলাফলের ওপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত।
চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সম্ভাবনা যাচাই এবং পরিবহন মহাপরিকল্পনা তৈরির জন্য ৭০ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ কোটি ৬৩ লাখ টাকা এবং দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) থেকে ৫৭ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে।‘চট্টগ্রাম মহানগরীর পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন ও মেট্রোরেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৩ সালের ৩১ জানুয়ারি নগরের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
ডিটিসিএর ট্রাফিক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ কামরুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের আওতায় দুটি কাজ করা হচ্ছে। একটি চট্টগ্রামের জন্য পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন, অন্যটি মেট্রোরেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই। পরিবহন মহাপরিকল্পনার কাজ প্রায় শেষ পর্যায়ে।
প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ কামরুল হাসান বলেন, মেট্রোরেলের ক্ষেত্রে যাত্রী চাহিদা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে প্রাথমিকভাবে একটি রুট নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে যে রুটটি নির্ধারণ করা হয়েছে, সেখানে মেট্রোরেল নির্মাণ করা বাস্তবায়নযোগ্য কি না, তা যাচাই করতে জরিপ করা হবে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এ জরিপ শুরু করার পরিকল্পনা রয়েছে। জরিপে কারিগরি ও অর্থনৈতিকভাবে বাস্তবায়নযোগ্য মনে হলে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) করতে হবে।
প্রকল্প পরিচালক আরও বলেন, পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষার জন্য নতুন প্রকল্প নিতে হবে। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা, প্রকৌশলগত নকশা, নির্মাণ ব্যয়, যাত্রী চাহিদা ও আর্থিক দিক বিশ্লেষণ করা হবে। প্রকল্পটি কে বাস্তবায়ন করবে এবং কীভাবে অর্থায়ন হবে, সে সিদ্ধান্তও সরকার নেবে।
প্রকল্পে ব্যয় ৭০ কোটি টাকাচট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সম্ভাবনা যাচাই এবং পরিবহন মহাপরিকল্পনা তৈরির জন্য ৭০ কোটি ৬৩ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ কোটি ৬৩ লাখ টাকা এবং দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) থেকে ৫৭ কোটি টাকা দেওয়ার কথা রয়েছে। প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। পরে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।
২০২২ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ প্রকল্পের বিষয়ে চুক্তি হয়। কোইকার অনুদান সহায়তায় ডিটিসিএর সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। প্রকল্পের আওতায় শুধু মেট্রোরেলের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই নয়, চট্টগ্রাম মহানগর এলাকার পরিবহনব্যবস্থার দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ও রয়েছে।
২০২৩ সালের জানুয়ারিতে উদ্বোধনের সময় দুই বছরের মধ্যে সমীক্ষার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরে সমীক্ষার বিভিন্ন ধাপ, পরামর্শক নিয়োগ ও জরিপ কার্যক্রমের কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। ২০২৪ সালের জুনে সমীক্ষার প্রাথমিক প্রতিবেদন অনুমোদনের পর বিস্তারিত জরিপের প্রস্তুতি নেওয়া হয়।
চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের যৌক্তিকতা নিয়ে আগে থেকেই প্রশ্ন রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খসড়া ট্রাফিক ও পরিবহন মহাপরিকল্পনায় বলা হয়েছে, নগরে এ মুহূর্তে মেট্রোরেল বা মনোরেল নির্মাণের প্রয়োজন নেই। এর পরিবর্তে আধুনিক বাস, বাস রুট পুনর্বিন্যাস এবং বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।আগের সমীক্ষায় ছিল তিনটি রুটচট্টগ্রামে মেট্রোরেলের প্রাক্–সম্ভাব্যতা যাচাইয়ের শুরুর দিকে তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা হয়েছিল। এগুলো হচ্ছে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ একটি লাইন, সিটি গেট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গিবাজার ও পাঁচলাইশ হয়ে এ কে খান পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটারের আরেকটি লাইন বিবেচনায় ছিল। তিনটি লাইনের মোট দৈর্ঘ্য ধরা হয়েছিল প্রায় সাড়ে ৫৪ কিলোমিটার।
তবে এসব প্রস্তাবিত চূড়ান্ত রুট ছিল না। পরবর্তী সমীক্ষায় যাত্রী চাহিদা, সড়কের অবস্থা, অবকাঠামোগত প্রতিবন্ধকতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণের কথা রয়েছে। এখন জানালীহাট থেকে পতেঙ্গা পর্যন্ত যে রুটের কথা বলা হচ্ছে, সেটিও সেই প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তাব।
মেট্রোরেল নিয়ে প্রশ্নচট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের যৌক্তিকতা নিয়ে আগে থেকেই প্রশ্ন রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) খসড়া ট্রাফিক ও পরিবহন মহাপরিকল্পনায় বলা হয়েছে, নগরে এ মুহূর্তে মেট্রোরেল বা মনোরেল নির্মাণের প্রয়োজন নেই। এর পরিবর্তে আধুনিক বাস, বাস রুট পুনর্বিন্যাস এবং বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
খসড়া পরিকল্পনায় বলা হয়, মেট্রোরেল অর্থনৈতিকভাবে কার্যকর করতে প্রতি ঘণ্টায় প্রতি দিকে অন্তত ১৮ হাজার যাত্রীর চাহিদা প্রয়োজন। চট্টগ্রামে বর্তমানে এই পরিমাণ যাত্রী নেই। ২০১৬ সালে বিশ্বব্যাংকের উদ্যোগে করা চট্টগ্রাম নগরের কৌশলগত পরিবহন মহাপরিকল্পনার সমীক্ষায়ও ২০৫০ সালের মধ্যে এই মাত্রার যাত্রী চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছিল।
সিডিএর খসড়া পরিকল্পনায় আরও বলা হয়েছে, মেট্রোরেল বা মনোরেল নির্মাণে ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। প্রধান সড়কগুলোতে উড়ালসড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হওয়ায় ভূ-উপরিস্থ মেট্রোরেল নির্মাণ কঠিন। ভূগর্ভস্থ মেট্রোরেল নির্মাণ সম্ভব হলেও তা অত্যন্ত ব্যয়বহুল হবে। ফলে অর্থনৈতিকভাবে প্রকল্পটি টেকসই হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
চলতি বছরের ৫ থেকে ৭ জুন পর্যন্ত ডিটিসিএর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সরেজমিন পরিদর্শন করে। ওই দলের নেতৃত্বে ছিলেন ডিটিসিএর তৎকালীন নির্বাহী পরিচালক মো. মশিউর রহমান। তখন তিনি বলেছিলেন, বর্তমানে চট্টগ্রাম নগরের সার্বিক পরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এই পরিকল্পনায় মনোরেল, মেট্রোরেল, লাইট রেল ট্রানজিট (এলআরটি), সড়ক অবকাঠামো এবং জলপথ—সবকিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে। পুরো নগরের ট্রাফিক পরিস্থিতি, যাত্রী চাহিদা এবং ভবিষ্যৎ পরিবহন প্রয়োজন বিশ্লেষণ করে কোন রুটে কী ধরনের গণপরিবহন সবচেয়ে কার্যকর হবে, তা নির্ধারণ করা হবে।
মো. মশিউর রহমান বলেন, উচ্চ যাত্রীচাহিদাসম্পন্ন রুটে মেট্রোরেল, অপেক্ষাকৃত কম চাহিদার রুটে মনোরেল নির্মাণের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। বর্তমানে চাহিদা ও কারিগরি মূল্যায়নের কাজ চলছে। এসব হওয়ার পরই কোন রুটে কোন ধরনের রেলভিত্তিক পরিবহন ব্যবস্থা বাস্তবায়ন হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
সূত্র: প্রথম আলো
-
রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধার
-
এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে
-
চট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথে
-
দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই
-
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক
-
নীল দরজা
-
বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার
-
যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর
-
লয়্যালিটি ফ্যাক্ট
-
ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা
-
ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা
-
বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর
-
পত্রিকা: 'গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক'
-
সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা
-
সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না