রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধার
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩৫টি মামলা করা হয়েছে। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয়টি গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সবচেয়ে বেশি, ১৬৫ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ৬৪, লালবাগ বিভাগে ৫৭, মতিঝিল বিভাগে ৫২, গুলশান বিভাগে ৫০, উত্তরা বিভাগে ৪২, রমনা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
.অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয়টি গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৫৪টি ইয়াবা বড়ি, ছয়টি মুঠোফোন উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সূত্র: প্রথম আলো
-
রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধার
-
এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে
-
চট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথে
-
দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই
-
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক
-
নীল দরজা
-
বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার
-
যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর
-
লয়্যালিটি ফ্যাক্ট
-
ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা
-
ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা
-
বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর
-
পত্রিকা: 'গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক'
-
সম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরা
-
সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না