গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র
গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রে হতে যাওয়ায় এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার্থী অন্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিবেশ না থাকায় পাশের দুই জেলা ফরিদপুর ও মাদারীপুরের উপজেলায় এই পরীক্ষা নেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ড এ কথা জানিয়েছে। উপজেলাগুলো হলো মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা।
আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার এইচএসসি (সম্পূরক) পরীক্ষা ২০২৬ গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার পরীক্ষাকেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়া হবে। গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কাপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে।
কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে।
কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুর সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
.নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসের.সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া তিন মেডিকেল.গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। প্রায় অর্ধেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ দিকে।
সূত্র: প্রথম আলো
-
ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি
-
গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র
-
সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ
-
খুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগ
-
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শরীয়তপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত এক
-
বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান
-
গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে
-
পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহত
-
নোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিও
-
আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেল
-
ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা
-
বাংলাদেশ ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, পদ ২৯৫
-
মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
-
বিয়ের অনুষ্ঠান ও স্কুলে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় ২১ জন নিহত
-
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ