ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি
নেত্রকোনায় ছাত্রদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট দড়িতে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা আছে, আগামী ১৬ ডিসেম্বরের পর তাঁকে হত্যা করা হবে।
আজ রোববার সকাল ছয়টার দিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকার কেডিসি রোড-সংলগ্ন ওই কার্যালয়ের সামনে চিরকুট ও কাফনের কাপড় ঝুলে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
হত্যার হুমকি পাওয়া মো. আমিরুল ইসলাম নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাবা সাতপাই এলাকার বাসিন্দা আকরাম হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে বিষয়টি জানার পর আমিরুল কার্যালয়ে যান। খবর পেয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
চিরকুটে আমিরুলকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ‘সময়’ দেওয়া হয়েছে। এরপর তাঁকে মোক্তারপাড়ার জুলাই চত্বরে নিয়ে মারধর ও ছয়টি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনা থেকে সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে চিরকুটে লেখা আছে।
চিরকুটের শেষে লেখা ‘সর্বহারা গ্রুপ’। এ ছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ দুটি স্লোগানের কথা লেখা রয়েছে।
ছাত্রদল নেতা আমিরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কারা এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। চিরকুটে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার মা কান্নাকাটি করছেন। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।’
আমিরুলকে প্রাণনাশের হুমকি দিয়ে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আমিরুলের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, ‘ঘটনাটি নিন্দনীয় ও উদ্বেগজনক। আমরা ঘটনার সঠিক তদন্ত এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের রেখে যাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
-
ছাত্রদল নেতার কার্যালয়ের সামনে ঝুলছিল কাফনের কাপড়, চিরকুটে হত্যার হুমকি
-
গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হলো এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেখে নিন কেন্দ্র
-
সোহরাওয়ার্দীতে নয়, নয়াপল্টনে হবে বিএনপির মঙ্গলবারের সমাবেশ
-
খুলনা কর আপিল অঞ্চলে চাকরি, ১০ জেলার আবেদনকারীদের সুযোগ
-
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে শরীয়তপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত এক
-
বিএনপি নেতাদের আয়োজনে কনসার্ট, যাওয়ার পথে ‘শেখ হাসিনা আসবে’ স্লোগান
-
গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে
-
পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা, মহাসড়কে অটোরিকশাচালক ও এক নারী নিহত
-
নোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিও
-
আমার বাবা-মা আমাকে মাটি চিনিয়েছে: বিবি রাসেল
-
ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা
-
বাংলাদেশ ডাক বিভাগে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ, পদ ২৯৫
-
মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট
-
বিয়ের অনুষ্ঠান ও স্কুলে মিয়ানমার সেনাবাহিনীর হামলায় ২১ জন নিহত
-
ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ