রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

গানে কেন মাত্র ৭টি স্বর থাকে কেন, E শার্প নেই কেন

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:০০ পিএম
২৫০ Shares
গানের মূল স্বর যদি সাতটি হয়, তাহলে পিয়ানোতে ১২টি আলাদা চাবির স্বর কেন? আর E শার্পের পরে যদি কোনো কালো চাবি না-ই থাকে, তাহলে E শার্প কেন দেওয়া আছে?

পিয়ানো শেখার প্রথম দিকে চোখে পড়ে, সাদা-কালো চাবিগুলো পাশাপাশি সাজানো। কিন্তু কালো চাবিগুলো সব জায়গায় নেই। কোথাও পাশাপাশি দুটি, কোথাও তিনটি। আবার E ও F-এর মাঝে কোনো কালো চাবি নেই। নেই B ও C-এর মাঝেও।

কেন এমন অদ্ভুত ব্যবস্থা? আরেকটু ভালো করে দেখলে প্রশ্নটা আরও বাড়ে। গানের মূল স্বর যদি সাতটি হয়, তাহলে পিয়ানোতে ১২টি আলাদা চাবির স্বর কেন? আর E শার্পের পরে যদি কোনো কালো চাবি না-ই থাকে, তাহলে E শার্প কেন দেওয়া আছে?

উত্তরটা বুঝতে তারের কম্পন সম্পর্কে একটু ধারণা থাকা চাই। সেই সঙ্গে আছে কিছু গুণ-ভাগের হিসাব। এই হিসাব করতে গিয়েই প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক গণিতবিদ পিথাগোরাসের নাম জড়িয়ে যায় সংগীতের সঙ্গে। চলুন, আপনাদের একটু একটু করে নিয়ে যাই সঙ্গীতের বিজ্ঞান জগতে।

.নিজের রেকর্ড করা কণ্ঠ শুনতে অস্বস্তি লাগে কেন.একটি স্বরের কম্পাঙ্ক ২০০ হার্টজ, অন্যটির ৪০০ হার্টজ। দ্বিতীয় স্বরটি প্রথমটির ঠিক দ্বিগুণ। তাই তাদের মধ্যে একধরনের মিল আছে। একে বলে অক্টেভ।.দুটি স্বর একসঙ্গে বাজালে ভালো শোনায় কেনগিটারের তারে টোকা দিলে তারটি কাঁপতে থাকে। এই কাঁপুনি থেকেই তৈরি হয় শব্দ। তার যত দ্রুত কাঁপবে, শব্দের স্বর তত উঁচু হবে। অর্থাৎ, কম্পনের হার বা কম্পাঙ্কই ঠিক করে দেয় শব্দটি কতটা চড়া শোনাবে। কিন্তু মজার ব্যাপার হলো, তারটি শুধু একভাবেই কাঁপে না। পুরো তার একবার কাঁপলে একই সঙ্গে তার অর্ধেক অংশও কাঁপতে পারে। আবার এক-তৃতীয়াংশ, এক-চতুর্থাংশ অংশও কাঁপে। এসব কম্পনের গতি আলাদা।

ধরা যাক, একটি তার প্রতি সেকেন্ডে ১০০ বার কাঁপছে। তাহলে তার অর্ধেক অংশের কম্পাঙ্ক হবে ২০০ হার্টজ। এক-তৃতীয়াংশ অংশের কম্পাঙ্ক হবে ৩০০ হার্টজ। এভাবে আরও দ্রুত কম্পন তৈরি হয়। এগুলোকে বলা হয় হারমোনিক কম্পন।

এবার দুটি স্বরের কথা ভাবুন। একটি স্বরের কম্পাঙ্ক ২০০ হার্টজ, অন্যটির ৪০০ হার্টজ। দ্বিতীয় স্বরটি প্রথমটির ঠিক দ্বিগুণ। তাই তাদের মধ্যে একধরনের মিল আছে। একে বলে অক্টেভ। যেমন, পিয়ানোর একটি C স্বরের ঠিক ওপরের C-ও একই নামের স্বর, শুধু উচ্চতা বেশি।

আরেকটি পরিচিত অনুপাত হলো ৩:২। একে বলে পারফেক্ট ফিফথ। যেমন, C থেকে G পর্যন্ত ব্যবধান। একটি তারের কম্পাঙ্ক ২০০ হার্টজ হলে তার ফিফথ হবে ৩০০ হার্টজ। সহজ অনুপাতের দুটি স্বর একসঙ্গে বাজালে অনেক সময় বেশ মসৃণ শোনায়। কারণ, তাদের কম্পনের মধ্যে মিল থাকে। অন্যদিকে কিছু স্বরের কম্পন কাছাকাছি হয়, কিন্তু এক হয় না। ফলে শব্দে একধরনের ওঠানামা বা ঘর্ষণ তৈরি হয়। কানে সেটি বেসুরো লাগতে পারে।

তবে সব মানুষের কাছে সব স্বর একই রকম ভালো লাগবে, এমন নয়। সংগীতের অভ্যাস ও সংস্কৃতিও এখানে বড় ভূমিকা রাখে। সে কথায় পরে আসছি।

.কণ্ঠস্বরই কি আপনার গোপনীয়তার সবচেয়ে বড় হুমকি.আরেকটি পরিচিত অনুপাত হলো ৩:২। একে বলে পারফেক্ট ফিফথ। যেমন, C থেকে G পর্যন্ত ব্যবধান। একটি তারের কম্পাঙ্ক ২০০ হার্টজ হলে তার ফিফথ হবে ৩০০ হার্টজ।.সাতটি স্বর এল কোথা থেকেএবার একটু হিসাব করা যাক। ভয় পাওয়ার কিছু নেই, খুব কঠিন অঙ্ক নয়। প্রাচীন গ্রিসে পিথাগোরাস ও তাঁর অনুসারীরা সংগীতের স্বর নিয়ে পরীক্ষা করেছিলেন। তাঁরা দেখেছিলেন, তারের দৈর্ঘ্য ও কম্পনের অনুপাতের সঙ্গে স্বরের সম্পর্ক আছে। বিশেষ করে ২:১ ও ৩:২ অনুপাত তাঁদের নজর কেড়েছিল।

এই ধারণা থেকেই তৈরি হয় পিথাগোরীয় স্বরবিন্যাস। ধরা যাক, পিয়ানোর মাঝের C স্বরের কম্পাঙ্ক প্রায় ২৬২ হার্টজ। এবার এর সঙ্গে ৩:২ অনুপাত গুণ করলে পাওয়া যাবে G। অর্থাৎ, ২৬২ × ৩/২ = ৩৯৩ হার্টজ। এবার G-এর কম্পাঙ্কের সঙ্গে আবার ৩:২ গুণ করুন। পাওয়া যাবে D-এর কাছাকাছি একটি স্বর। তবে সেটি পরের অক্টেভে চলে যাবে। তাই কম্পাঙ্ক অর্ধেক করে নিতে হবে।

এভাবে হিসাব করলে একে একে পাওয়া যায় G, D, A, E, B। আবার C থেকে উল্টো দিকে একটি ফিফথ গেলে পাওয়া যায় F। সবগুলো স্বরকে একই অক্টেভের মধ্যে সাজালে দাঁড়ায়—

C – D – E – F – G – A – B

এই সাতটি স্বরই আমাদের পরিচিত সাতটি মূল স্বর। পাশ্চাত্য সংগীতে এগুলোকে বলা হয় ডায়াটনিক স্বর। এবার পাশাপাশি স্বরগুলোর কম্পাঙ্কের অনুপাত হিসাব করলে দেখা যায়, সব ব্যবধান সমান নয়। কোথাও ব্যবধান বেশি, কোথাও কম। বেশি ব্যবধানের অনুপাত ৯:৮। একে বলা হয় পূর্ণ স্বর বা হোল স্টেপ। আর ছোট ব্যবধানের অনুপাত ২৫৬:২৪৩। একে বলা হয় হাফ স্টেপ বা অর্ধস্বর।

.পৃথিবীর বাইরে কেমন শোনাবে আপনার কণ্ঠস্বর.প্রাচীন গ্রিসে পিথাগোরাস ও তাঁর অনুসারীরা সংগীতের স্বর নিয়ে পরীক্ষা করেছিলেন। তাঁরা দেখেছিলেন, তারের দৈর্ঘ্য ও কম্পনের অনুপাতের সঙ্গে স্বরের সম্পর্ক আছে।.C থেকে শুরু করলে বড় ব্যবধানগুলো পাওয়া যায় C–D, D–E, F–G, G–A এবং A–B-এর মধ্যে। ছোট ব্যবধান দুটি E–F ও B–C-এর মধ্যে। এবার পিয়ানোর কালো চাবিগুলোর রহস্য বোঝা যাচ্ছে? যেখানে দুটি সাদা চাবির মধ্যে ব্যবধান বেশি, সেখানে মাঝখানে একটি কালো চাবি বসেছে। কিন্তু E–F ও B–C-এর ব্যবধান আগে থেকেই অর্ধস্বরের সমান। তাই সেখানে মাঝখানে আর কোনো চাবি বসানোর জায়গা নেই। এ কারণেই পিয়ানোর কালো চাবিগুলো কোথাও দুটি, কোথাও তিনটি করে সাজানো।

তবে মনে রাখতে হবে, পিয়ানোর কালো চাবি না থাকার কারণ এই নয় যে প্রকৃতিতে সেখানে কোনো স্বর থাকতে পারে না। এটি মূলত স্বরবিন্যাস ও বাদ্যযন্ত্রের প্রচলিত বিন্যাসের ফল।

.মেয়েদের গলার স্বর মিষ্টি হয় কেন.যেখানে দুটি সাদা চাবির মধ্যে ব্যবধান বেশি, সেখানে মাঝখানে একটি কালো চাবি বসেছে। কিন্তু E–F ও B–C-এর ব্যবধান আগে থেকেই অর্ধস্বরের সমান।.সাত থেকে বারো হলো কীভাবেএতক্ষণে সাতটি স্বর পাওয়া গেল। কিন্তু পিয়ানোতে তো শুধু সাতটি স্বর নেই। কালো চাবিগুলোও আলাদা স্বর তৈরি করে। সব মিলিয়ে এক অক্টেভে ১২টি স্বর। এই পাঁচটি অতিরিক্ত স্বর কীভাবে এল?

আগের হিসাবটা মনে আছে? একটি স্বর থেকে আরেকটি ফিফথে যেতে কম্পাঙ্ককে ৩:২ অনুপাতে গুণ করতে হচ্ছিল। সেই একই কাজ চালিয়ে গেলে নতুন নতুন স্বর পাওয়া যায়। C থেকে G, G থেকে D, D থেকে A—এভাবে এগোতে থাকলে পাওয়া যাবে আরও কয়েকটি স্বর। সেগুলোকে একই অক্টেভে ফিরিয়ে আনলে কালো চাবিগুলোর স্বর পাওয়া যায়। যেমন F♯, C♯, G♯, D♯ ও A♯।

এভাবে সাতটি মূল স্বরের সঙ্গে পাঁচটি অতিরিক্ত স্বর যোগ হয়। সব মিলিয়ে ১২টি। এই ১২টি স্বর নিয়ে তৈরি হয় ক্রোম্যাটিক স্কেল। পিয়ানোর এক অক্টেভে C থেকে পরের C পর্যন্ত সাদা ও কালো চাবি মিলিয়ে মোট ১২টি আলাদা ধাপ আছে।

আরেকটি মজার বিষয় আছে। শুধু কালো চাবিগুলো বাজিয়েও একটি সম্পূর্ণ সুর তৈরি করা যায়। এই পাঁচটি স্বর দিয়ে তৈরি হয় পেন্টাটনিক স্কেল। অনেক লোকসংগীত ও জনপ্রিয় গানের সুরে এই ধরনের পাঁচ স্বরের বিন্যাস শোনা যায়। যেমন, Auld Lang Syne গানটি শুধু কালো চাবি বাজিয়েও পরিবেশন করা সম্ভব। অর্থাৎ, পিয়ানোর কালো চাবিগুলো সাজানোর পেছনেও রয়েছে গাণিতিক হিসাব।

.কৃত্রিম বুদ্ধিমত্তা কি গান বানাতে পারে.কালো চাবিগুলো বাজিয়েও একটি সম্পূর্ণ সুর তৈরি করা যায়। এই পাঁচটি স্বর দিয়ে তৈরি হয় পেন্টাটনিক স্কেল। অনেক লোকসংগীত ও জনপ্রিয় গানের সুরে এই ধরনের পাঁচ স্বরের বিন্যাস শোনা যায়।.বারোটি স্বর নিয়েও হিসাব মেলে না কেনএবার একটা অদ্ভুত সমস্যা দেখা দেয়। ফিফথের অনুপাত ৩:২। এই অনুপাতে বারবার গুণ করতে থাকলে বারো ধাপ পর আবার আগের স্বরে ফিরে আসার কথা। কারণ, বারোটি ফিফথের সমান ব্যবধান পেরিয়ে সাতটি অক্টেভ ওপরে ওঠা যায়।

কিন্তু হিসাব করলে দেখা যায়, পুরোপুরি মেলে না! দেখা যাক কেন।

বারোবার ৩:২ অনুপাতে গুণ করলে পাওয়া যায়: (৩/২)১২

অন্যদিকে সাতটি অক্টেভ ওপরে উঠলে কম্পাঙ্ক হয়: ২৭

দুটি হিসাবের ফল প্রায় কাছাকাছি। কিন্তু এক নয়। বারোটি ফিফথের পথ ধরে পাওয়া স্বরটি সাতটি অক্টেভের পথ ধরে পাওয়া স্বরের চেয়ে সামান্য উঁচু। পার্থক্য প্রায় ২৩.৪৬ সেন্ট। সংগীতে এক সেমিটোন বা অর্ধস্বরকে ১০০ সেন্টে ভাগ করা হয়। অর্থাৎ, এই পার্থক্য একটি অর্ধস্বরের প্রায় চার ভাগের এক ভাগ।

.মানসিক চাপে থাকলে মস্তিষ্ক শান্ত করতে পারে গান.বারোটি ফিফথের পথ ধরে পাওয়া স্বরটি সাতটি অক্টেভের পথ ধরে পাওয়া স্বরের চেয়ে সামান্য উঁচু। পার্থক্য প্রায় ২৩.৪৬ সেন্ট। সংগীতে এক সেমিটোন বা অর্ধস্বরকে ১০০ সেন্টে ভাগ করা হয়।.এই ছোট্ট ব্যবধানের নাম পিথাগোরীয় কমা। এখানেই সংগীতের স্বরবিন্যাস নিয়ে বড় সমস্যা। বারোটি ফিফথের হিসাব ধরে এগোলে শেষ পর্যন্ত শুরুর স্বরে ঠিকঠাক ফেরা যায় না। আবার অক্টেভের হিসাব ধরলে ফিফথের অনুপাত ঠিক রাখা সম্ভব হয় না। তাহলে উপায়?

কয়েক শতাব্দী ধরে সংগীতজ্ঞ ও বাদ্যযন্ত্র নির্মাতারা এই সমস্যার সমাধান খুঁজেছেন। একসময় তাঁরা বিভিন্ন স্বরের ব্যবধান সামান্য বদলে সমস্যাটি সামাল দিতেন। ফলে কিছু স্বর বা স্বরের জোড়া শুনতে বেশ বেসুরো লাগত। এমন একটি ব্যবধানকে বলা হতো উলফ ফিফথ। নামটা শুনেই বোঝা যায়, সংগীতজ্ঞদের কাছে ব্যাপারটি কতটা বিরক্তিকর ছিল!

কিছু পুরোনো কিবোর্ড বাদ্যযন্ত্রে আবার কালো চাবি দুই ভাগে ভাগ করা হতো। যাতে একই চাবিতে দুটি আলাদা স্বর বাজানো যায়। এতে D♯ ও E♭-এর মতো স্বরের পার্থক্য ধরে রাখা সহজ হতো।

.বিদ্যুতের গান.ইতালীয় সংগীততাত্ত্বিক ভিনচেনজো গ্যালিলেই ১৫৮১ সালে লুট বাদ্যযন্ত্রের জন্য সমান ব্যবধানের ধারণা নিয়ে কাজ করেন। চীনা রাজপুত্র ঝু জাইয়ু ১৫৯৬ সালে এর গাণিতিক হিসাব প্রকাশ করেন।.আধুনিক পিয়ানোতে সমস্যার সমাধান কীভাবে হলোবর্তমান পিয়ানোতে সাধারণত ব্যবহার করা হয় সমান স্বরবিন্যাস বা ইকুয়াল টেম্পারামেন্ট। এ পদ্ধতিতে এক অক্টেভকে ১২টি সমান ব্যবধানে ভাগ করা হয়। ফলে পাশাপাশি যেকোনো দুটি চাবির কম্পাঙ্কের অনুপাত একই থাকে। এই অনুপাতের মান হলো: r = ২(১/১২) ≈ ১.০৫৯৪৬। অর্থাৎ, একটি স্বরের কম্পাঙ্ককে ১.০৫৯৪৬ দিয়ে গুণ করলে তার পরের অর্ধস্বর পাওয়া যায়। এভাবে ১২ বার গুণ করলে ঠিক দ্বিগুণ হয়। অর্থাৎ, পাওয়া যায় পরের অক্টেভ।

এবার ফিফথের হিসাবটা কী হবে? ফিফথের ব্যবধান সাতটি অর্ধস্বর। তাই সমান স্বরবিন্যাসে এর অনুপাত: ২(৭/১২) ≈ ১.৪৯৮৩। অথচ আদর্শ ৩:২ অনুপাতের মান ১.৫। অর্থাৎ, আধুনিক পিয়ানোতে ফিফথ সামান্য ছোট করে রাখা হয়। পার্থক্য প্রায় ২ সেন্ট।

একইভাবে মেজর থার্ডের ব্যবধান চারটি অর্ধস্বর। সমান স্বরবিন্যাসে এর অনুপাত হয় প্রায় ১.২৫৯৯। অথচ বিশুদ্ধ ৫:৪ অনুপাতের মান ১.২৫। ফলে এটিও সামান্য বড় হয়ে যায়।

শুনতে মনে হতে পারে, এত হিসাব করে আবার স্বরগুলোকে ভুল করে দেওয়া হলো কেন? আসলে এই সামান্য পরিবর্তনের সুবিধা অনেক। পিয়ানোতে যেকোনো স্বর থেকে গান শুরু করা যায়। সব সুর একইভাবে বাজানো সম্ভব হয়। কোনো একটি স্বরের জন্য আলাদা করে পিয়ানো নতুন করে সুর মেলাতে হয় না। এই পদ্ধতি এক দিনে আসেনি। ইতালীয় সংগীততাত্ত্বিক ভিনচেনজো গ্যালিলেই ১৫৮১ সালে লুট বাদ্যযন্ত্রের জন্য সমান ব্যবধানের ধারণা নিয়ে কাজ করেন। চীনা রাজপুত্র ঝু জাইয়ু ১৫৯৬ সালে এর গাণিতিক হিসাব প্রকাশ করেন। তবে পদ্ধতিটি ইউরোপে ব্যাপকভাবে প্রচলিত হতে আরও অনেক সময় লাগে।

.রক্তে লেখা নক্ষত্রের গান.ফিফথের ব্যবধান সাতটি অর্ধস্বর। তাই সমান স্বরবিন্যাসে এর অনুপাত: ২(৭/১২) ≈ ১.৪৯৮৩। অথচ আদর্শ ৩:২ অনুপাতের মান ১.৫। অর্থাৎ, আধুনিক পিয়ানোতে ফিফথ সামান্য ছোট করে রাখা হয়।.E শার্প কি সত্যিই নেইএবার প্রথম প্রশ্নে ফিরে যাই। পিয়ানোর E ও F-এর মাঝখানে কোনো কালো চাবি নেই। তাহলে E শার্প কোথায়? আসলে E শার্প আছে। তবে পিয়ানোতে সেটি বাজাতে হয় F-এর চাবি। ব্যাপারটা বুঝতে হলে শার্পের অর্থ জানতে হবে। কোনো স্বরের শার্প মানে সেটিকে এক অর্ধস্বর ওপরে তোলা। যেমন, C শার্প হলো C-এর ঠিক পরের অর্ধস্বর। একইভাবে E শার্প হলো E-এর ঠিক পরের অর্ধস্বর।

কিন্তু E-এর পরের অর্ধস্বর তো F! তাই পিয়ানোতে E শার্প ও F একই চাবিতে বাজে। একই ঘটনা ঘটে B শার্পের ক্ষেত্রেও। B শার্প বাজালে পাওয়া যায় C। এ ধরনের স্বরকে বলা হয় এনহারমনিক। অর্থাৎ, নাম আলাদা হলেও পিয়ানোর সমান স্বরবিন্যাসে তাদের শব্দ একই।

তাহলে একই স্বরের দুটি নাম রাখার দরকার কী? এর উত্তর পাবেন গানের স্বরলিপিতে। ধরুন, একটি গান F শার্প মেজর স্কেলে লেখা। এই স্কেলে সাতটি স্বর থাকবে F, G, A, B, C, D ও E—প্রতিটি অক্ষর একবার করে। কিন্তু এই স্কেলের নিয়ম মেনে শেষ স্বরটিকে F শার্পের ঠিক নিচে রাখতে হয়। সেটি হবে E শার্প।

.কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ংকর রূপ.E-এর পরের অর্ধস্বর তো F! তাই পিয়ানোতে E শার্প ও F একই চাবিতে বাজে। একই ঘটনা ঘটে B শার্পের ক্ষেত্রেও। B শার্প বাজালে পাওয়া যায় C। এ ধরনের স্বরকে বলা হয় এনহারমনিক।.এখানে E শার্পের জায়গায় F লিখলে স্বরলিপিতে দুটি F হয়ে যাবে। একটি F শার্প, অন্যটি F স্বাভাবিক। এতে কোন স্বরটি স্কেলের সপ্তম ধাপ, তা বোঝা কঠিন হবে। তাই সেখানে E শার্প লেখাই নিয়ম। F শার্প মেজর স্কেলে মোট ছয়টি শার্প থাকে। সেগুলো হলো F♯, C♯, G♯, D♯, A♯ ও E♯। অর্থাৎ, পিয়ানোতে E শার্পের জন্য আলাদা কালো চাবি না থাকলেও সংগীতে তার প্রয়োজন আছে। একইভাবে C শার্প ও D ফ্ল্যাট, G শার্প ও A ফ্ল্যাটও পিয়ানোতে একই চাবিতে বাজে।

তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই সমান স্বরবিন্যাসের পিয়ানোতে স্বরগুলো একই শোনালেও অন্য স্বরবিন্যাসে এনহারমনিক স্বরের মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে।

.মানুষের কণ্ঠস্বর অনন্য হয় কেন?.F শার্প মেজর স্কেলে মোট ছয়টি শার্প থাকে। সেগুলো হলো F♯, C♯, G♯, D♯, A♯ ও E♯। অর্থাৎ, পিয়ানোতে E শার্পের জন্য আলাদা কালো চাবি না থাকলেও সংগীতে তার প্রয়োজন আছে।.সাতটি স্বর কি তাহলে প্রকৃতির নিয়মএতক্ষণে মনে হতে পারে, সাতটি স্বর বুঝি প্রকৃতির কোনো চিরন্তন নিয়ম। আসলে তা নয়। সাতটি মূল স্বর মূলত পাশ্চাত্য সংগীতের প্রচলিত স্বরবিন্যাসের অংশ। পৃথিবীর সব সংগীতপদ্ধতিতে সাতটি স্বরই ব্যবহার করা হয় না।

সংস্কৃতি ও সংগীতের ধরন অনুযায়ী স্বরের সংখ্যা, ব্যবধান এবং সুরের নিয়ম বদলে যায়। এ বিষয়ে ২০১৬ সালে একটি মজার গবেষণা প্রকাশিত হয় নেচার সাময়িকীতে। গবেষকেরা বলিভিয়ার আমাজন অঞ্চলের তিসমান (Tsimane') জনগোষ্ঠীর ওপর পরীক্ষা চালান। এই জনগোষ্ঠীর পশ্চিমা সংগীতের সঙ্গে পরিচয় খুবই কম।

গবেষকেরা তাঁদের বিভিন্ন ধরনের সুর শোনান। দেখা যায়, পশ্চিমা সংগীতে যেসব সুরকে মধুর বা শ্রুতিমধুর মনে করা হয়, তিসমান জনগোষ্ঠীর মানুষ সেগুলোকে অন্য কিছু সুরের চেয়ে বেশি পছন্দ করেন না। অর্থাৎ, তাঁদের কাছে সুরের মাধুর্য নিয়ে পশ্চিমা সংগীতের প্রচলিত ধারণাটি ততটা গুরুত্বপূর্ণ নয়।

তবে একটি বিষয়ে দুই সংস্কৃতির মানুষের মধ্যে মিল পাওয়া যায়। খুব কাছাকাছি কম্পাঙ্কের দুটি শব্দ একসঙ্গে বাজলে যে কর্কশ অনুভূতি তৈরি হয়, সেটি উভয় জনগোষ্ঠীর মানুষই বুঝতে পারেন। এ থেকে বোঝা যায়, কোন সুরকে সুন্দর মনে হবে, তার পেছনে শুধু পদার্থবিজ্ঞান কাজ করে না। সংগীতের অভ্যাস ও সংস্কৃতিরও ভূমিকা রয়েছে।

.গোল্ডেন রেকর্ড: স্বর্ণে মোড়ানো মহাজাগতিক কলের গান.সাতটি স্বর বুঝি প্রকৃতির কোনো চিরন্তন নিয়ম। আসলে তা নয়। সাতটি মূল স্বর মূলত পাশ্চাত্য সংগীতের প্রচলিত স্বরবিন্যাসের অংশ। পৃথিবীর সব সংগীতপদ্ধতিতে সাতটি স্বরই ব্যবহার করা হয় না।.তাহলে সাতটি স্বর কেন? উত্তরটা আসলে বেশ সুন্দর। তারের কম্পন থেকে পাওয়া সহজ গাণিতিক অনুপাত ধরে স্বর সাজাতে সাজাতে সাতটি মূল স্বরের একটি পরিচিত বিন্যাস তৈরি হয়েছে। সেখান থেকে আরও পাঁচটি স্বর যোগ হয়ে হয়েছে ১২টি। আর এই ১২টি স্বরকে ঠিকঠাক সাজাতে গিয়ে সংগীতজ্ঞদের কম্পাঙ্কের হিসাবেও সামান্য ছাড় দিতে হয়েছে।

পিয়ানোর সাদা-কালো চাবিগুলো তাই শুধু সংগীতের সৌন্দর্য নয়, গণিতেরও এক চমৎকার গল্পও। আর সেই গল্পে E শার্পও আছে, শুধু তার জন্য আলাদা কোনো কালো চাবি নেই!

লেখক: শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, শশিকর, মাদারীপুরসূত্র: ১.সায়েন্স এবিসি২. ডেভিড জে. বেনসন, মিউজিক: আ ম্যাথমেটিক্যাল অফারিং৩. আন্ডারস্টান্ডিং বেসিক মিউজিক থিওরি, ওপেন ইউনিভার্সিটি অব হংকং৪. মেজর স্কেলস অ্যান্ড কিস, টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটি৫. নেচার, ‘ইনডিফারেন্স টু ডিসোন্যান্স ইন নেটিভ অ্যামাজোনিয়ানস রিভিলস কালচারাল ভ্যারিয়েশন ইন মিউজিক পারসেপশন’৬. দ্য ফিজিকস অব মিউজিক, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস.মানুষ যেমন ভাষা শেখে, পাখিরাও শেখে গান

সূত্র: প্রথম আলো