কাজল রাঘবানিকে দেখতে ভিড়, গাড়ির কাচ ভাঙচুর
বিহার শরিফে একটি গয়নার শোরুম উদ্বোধনে গিয়েছিলেন ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘবানি। তাঁকে দেখতে সেখানে ভিড় করেন অনেক মানুষ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাজলকে নিয়ে একটি গাড়ি ভিড় ঠেলে বের হওয়ার চেষ্টা করছে। গাড়িটির পেছনে দৌড়াচ্ছেন অনেকে।প্রতিবেদন অনুযায়ী, কাজল গাড়িতে আছেন ভেবে কয়েকজন একটি গাড়ির কাচ ভেঙে ফেলেন। এতে তাঁর টয়োটা ফরচুনারের জানালা ক্ষতিগ্রস্ত হয়।কাজল রাঘবানিকানাডায় সড়ক দুর্ঘটনার কবলে সালমানের সেই নায়িকাভিড় থেকে যেভাবে বের হলেন কাজলপরিস্থিতি খারাপ দেখে শোরুমের মালিক কাজলকে অন্য পথ দিয়ে বের করে নেওয়ার ব্যবস্থা করেন। তাঁকে চালকের প্রবেশপথ দিয়ে বের করা হয়। এরপর দ্রুত গাড়িতে করে অনুষ্ঠানস্থল ছাড়েন অভিনেত্রী।পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেন কাজল। সেখানে তিনি জানান, তিনি ভালো আছেন। ভক্তদের ধন্যবাদও জানান তিনি।কাজল রাঘবানিঅনুমতি নেওয়া হয়েছিল কি নাঘটনার পর অনুষ্ঠান আয়োজনের অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, অনুষ্ঠানের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। আয়োজকদের নোটিশ দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।তবে শোরুমের মালিক এই দাবি অস্বীকার করেছেন। তাঁর দাবি, অনুষ্ঠান সম্পর্কে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছিল। ১৭ সেপ্টেম্বর অনুমতির জন্য আবেদন করা হয়েছিল বলেও জানান তিনি। View this post on Instagram A post shared by Kajal Sharda (@kajalraghwani) ভোজপুরি সিনেমায় কাজলঅল্প বয়সেই অভিনয়ে আসেন কাজল রাঘবানি। শুরুতে গুজরাটি সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি সিনেমায় অভিষেক হয় তাঁর।এরপর ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন কাজল। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’।‘ভোজপুরি বাওয়াল’-এর পর এবার ‘রাইজ অ্যান্ড ফল ২’-তে দেখা যাবে তাঁকে।ইন্ডিয়া টুডে অবলম্বনে
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক - ABP Ananda
-
সুস্থতার লক্ষ্যে ১৫ কেজি কমালেন শখ
-
শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা কেন বাড়ছে?
-
নিখোঁজ থেকে মরদেহ উদ্ধার—এজাহারে অপ্রতিমকে ঘিরে ২২ ঘণ্টার বর্ণনা
-
চট্টগ্রাম নগরে থানা ভবনের পেছনে ছিনতাই, ভিডিও ভাইরালের পর একজন গ্রেপ্তার
-
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
-
একেকটি বই মানে একেকটি জীবন্ত জগৎ
-
বিস্কুট কীভাবে পেলাম
-
কাজল রাঘবানিকে দেখতে ভিড়, গাড়ির কাচ ভাঙচুর
-
Rabiul Alam Chowdhury : রবিউল আলম চৌধুরীর ইউ টার্ন, মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করেও সিদ্ধান্ত - ABP Ananda
-
সৌদি আরবের রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের - BBC
-
কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত - Banglanews24
-
ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাসহ ৪ জন কারাগারে - bdnews24.com
-
মিরসরাইয়ে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানা করবে এমইপি, ২০০ কোটি টাকা বিনিয়োগ
-
ইচ্ছা করেই দেরিতে সিদ্ধান্ত, নিশানায় নির্বাচন কমিশন - Anandabazar Patrika