নিখোঁজ থেকে মরদেহ উদ্ধার—এজাহারে অপ্রতিমকে ঘিরে ২২ ঘণ্টার বর্ণনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) গত শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়েছিল মায়ের আইফোন নিয়ে। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বের হওয়ার পর দীর্ঘ সময়েও সে বাসায় ফেরেনি। সন্ধ্যা সাতটার দিকে ওই ফোনে কল করে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর খোঁজাখুঁজি করে পরিবার। রাত সাড়ে ১০টার দিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। পরদিন শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সানন্দা এলাকার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে ছিল না মায়ের আইফোনটি। আর অপ্রতিমের কপালসহ মুখমণ্ডলে থেঁতলানো জখম ছিল। এ ঘটনায় গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন অপ্রতিমের বাবা। পুলিশ এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের একজন সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯)। অপর দুই কিশোরের একজনের বয়স ১৫ বছর আর অপরজনের বয়স ১৬ বছর। এ ছাড়া সিয়াম (১৯) নামের এক তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার এজাহারে অপ্রতিমের বাবা ঘটনার যে বর্ণনা দিয়েছেন, তাতে ছেলের নিখোঁজ হওয়া থেকে শুরু করে মরদেহ উদ্ধারের আগপর্যন্ত সময়ের একটি ধারাবাহিক চিত্র পাওয়া যায়।ফোন বন্ধ পেয়ে শুরু খোঁজাখুঁজি এজাহারে ফিরোজ শাহরিয়ার উল্লেখ করেন, ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ২৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগমারা (গন্ধমতী) এলাকার বাসা থেকে অপ্রতিম বের হয়। সঙ্গে ছিল তাঁর স্ত্রী নাহিদা বেগমের ব্যবহৃত একটি আইফোন। ফোনটিতে একটি সিম ছিল।ছেলে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল বলে এজাহারে উল্লেখ করেন বাবা। তখন তিনি ও তাঁর স্ত্রী বাসাতেই ছিলেন। দীর্ঘ সময় পরও ছেলে বাসায় না ফেরায় সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে তাঁর সঙ্গে থাকা আইফোনে কল করেন বাবা। তখন ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।কোথাও সন্ধান না পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সদর দক্ষিণ মডেল থানায় গিয়ে ছেলের নিখোঁজের বিষয়ে জিডি করেন ফিরোজ শাহরিয়ার। জিডি নম্বর ৯৮৩, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬।কপাল–মুখে রক্তাক্ত জখম এজাহারে বলা হয়, পুলিশও অপ্রতিমকে খুঁজছিল। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে দুই সাক্ষী আবদুল কাদের জিলানী ও ১৬ বছর বয়সী হাফেজুর রহমান সাইমন সানন্দা পশ্চিমপাড়ার একটি পাহাড়ি ঢালের জমিতে অপ্রতিমের মরদেহ দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে জানান।খবর পেয়ে অপ্রতিমের বাবা আত্মীয়স্বজনসহ দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে যান। এজাহারে তিনি বলেন, ছেলের কপাল ও মুখমণ্ডলে রক্তমাখা থেঁতলানো জখম দেখতে পান। তবে তাঁর সঙ্গে থাকা আইফোনটি তখন পাওয়া যায়নি।পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়।‘এখন ৫৩ জন, একজন তো কমেই গেল’—অপ্রতিমকে শেষবিদায় বন্ধুদেরআইফোনের জন্য ডেকে নিয়ে হত্যা অপ্রতিমের বাবা এজাহারে বলেন, অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটার পর থেকে ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে পাহাড়ি ঢালের ওই জায়গায় তাঁর ছেলেকে হত্যা করে মরদেহ ফেলে রাখে। পরে তাঁর সঙ্গে থাকা আইফোনটি নিয়ে যায়।তবে এজাহারে হত্যার পদ্ধতি, কারা হত্যা করেছে বা হত্যার নির্দিষ্ট কারণ এবং কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। মামলাটি করা হয় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে।মামলা হওয়ার আগেই অপ্রতিমকে উদ্ধারে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একটি ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক তরুণকে দেখা যায়। পরে ওই তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়ার পর অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয় শনিবার রাতে। এ ছাড়া পুলিশ হত্যার সঙ্গে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায়।আজ রোববার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে পরিকল্পনা করে সানন্দা এলাকার পাহাড়ঘেরা জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ফোন নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। পরে ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুল এবং অপর দুই কিশোর বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন।পুলিশের দাবি, অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর সাইফুল তার ব্যবহৃত ফোনটি নিয়ে অপর দুই কিশোরের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর সাইফুল নিজের বাসায় নিয়ে ফোনটি বিছানার নিচে লুকিয়ে রাখেন। শনিবার রাত আটটার দিকে পুলিশ তাঁকে সঙ্গে নিয়েই আইফোনটি উদ্ধার করে।পুলিশ এ ঘটনায় সাইফুল ইসলাম ওরফে তুহিন ও অপর দুই কিশোরকে গ্রেপ্তার দেখিয়েছে। এ ছাড়া সিয়াম নামের আরেকজনকে আটক করে তাঁর সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
-
ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা ও অন্যান্য খবর
-
বড় ভাইয়ের স্ত্রী নিয়ে উধাও দুই সন্তানের বাবা এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি
-
শতাধিক ড্রোন দিয়ে মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় হামলা, জানালেন মেয়র - BBC
-
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক - ABP Ananda
-
সুস্থতার লক্ষ্যে ১৫ কেজি কমালেন শখ
-
শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা কেন বাড়ছে?
-
নিখোঁজ থেকে মরদেহ উদ্ধার—এজাহারে অপ্রতিমকে ঘিরে ২২ ঘণ্টার বর্ণনা
-
চট্টগ্রাম নগরে থানা ভবনের পেছনে ছিনতাই, ভিডিও ভাইরালের পর একজন গ্রেপ্তার
-
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
-
একেকটি বই মানে একেকটি জীবন্ত জগৎ
-
বিস্কুট কীভাবে পেলাম
-
কাজল রাঘবানিকে দেখতে ভিড়, গাড়ির কাচ ভাঙচুর
-
Rabiul Alam Chowdhury : রবিউল আলম চৌধুরীর ইউ টার্ন, মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা করেও সিদ্ধান্ত - ABP Ananda
-
সৌদি আরবের রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের - BBC