অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে একটি অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনীতে স্পিকার এ আহ্বান জানান। ৯ নভেম্বর এ অধিবেশন শুরু হয়েছিল। ৮ কার্যদিবসের অধিবেশনটি আজ শেষ হয়।
.অধিবেশনের সমাপনী ঘোষণার আগে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে, দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরূপে আপনারা দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন—এই মর্মে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’
.স্পিকার বলেন, অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনমূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছে। এই অধিবেশন জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনা সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে তিনি অধিবেশনের সমাপ্তিসংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এ অধিবেশনে মোট চারটি বিল তোলা হয়, চারটিই পাস হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টি প্রশ্নের উত্তর দেন।
সূত্র: প্রথম আলো
-
চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় নতুন বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের
-
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাস–হামলা কঠোরভাবে দমন করতে হবে: এনসিপি
-
রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে
-
অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার
-
মাতুয়াইলে দেড় একরের নতুন মাঠ, এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর ঘোষণা
-
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি
-
যুদ্ধের আতঙ্ক কি মানুষের ঘুম কেড়ে নেয়
-
সাইবার সুরক্ষা আইনে সমালোচনা ও মানহানির অভিযোগে কারাদণ্ডের বিধান বাতিলের আহ্বান
-
পিএসসির অধীনে ৯ম গ্রেডে চাকরির লিখিত পরীক্ষার সূচি ও আসনবিন্যাস প্রকাশ
-
তিন কর্মকর্তাকে মারধর করে প্রক্টর কার্যালয়ে নিল ছাত্রদল, পরে পুলিশে সোপর্দ
-
১৫ জেলায় নাশকতা, দুজন নিহত, বাস ও রেললাইনে আগুন
-
প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব সংসদে
-
জুলাই গণ–অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সেই খতিব আটক
-
বাংলাদেশ থেকে পণ্য নিতে আগ্রহী ঘানা, ওষুধ–পোশাকসহ ছয় পণ্যে সম্ভাবনা বেশি
-
শক্তিশালী পানির তৈরি ব্যাটারি