আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস
বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে দেশের ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
আজ শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ও আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিএবি।
পুরস্কার পেল যারাএবারের আয়োজনে সব খাত মিলিয়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে বিএসআরএম স্টিলস। প্রতিষ্ঠানটি উৎপাদন খাতেও স্বর্ণ পুরস্কার পেয়েছে। অন্যান্য শ্রেণির মধ্যে বেসরকারি ব্যাংক খাতে যৌথভাবে স্বর্ণ পুরস্কার পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। যৌথভাবে রৌপ্য পুরস্কার পেয়েছে ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক। ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে ঢাকা ব্যাংক। এ ছাড়া মেধার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।
আর্থিক সেবা খাতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স। সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স ও ডিবিএইচ ফাইন্যান্স।
উৎপাদন খাতে স্বর্ণপদক পেয়েছে বিএসআরএম স্টিলস। রৌপ্য পুরস্কার পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস বা বিএসআরএম। এ খাতে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও আরএকে সিরামিকস।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বহুমুখী ব্যবসাপ্রতিষ্ঠান বিভাগে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে এসিআই লিমিটেড।
সাধারণ বিমা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে যথাক্রমে রিলায়েন্স ইনস্যুরেন্স, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও সেনা ইনস্যুরেন্স। জীবনবিমা খাতে রৌপ্য পুরস্কার পেয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।
অলাভজনক ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও/এনপিও) বিভাগে স্বর্ণ পুরস্কার পেয়েছে ব্র্যাক। রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে যথাক্রমে শক্তি ফাউন্ডেশন ও সাজেদা ফাউন্ডেশন। এ ছাড়া সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি), কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে স্বর্ণ পুরস্কার পেয়েছে রবি আজিয়াটা এবং ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। কৃষি খাতে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে এসিআই ফর্মুলেশনস। সেবা খাতে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস।
খাতভিত্তিক পুরস্কারের পাশাপাশি করপোরেট সুশাসন ও সমন্বিত প্রতিবেদন তৈরির জন্যও পুরস্কার দিয়েছে আইসিএবি। করপোরেট সুশাসন বিভাগে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে যথাক্রমে শাহজালাল ইসলামী ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স ও আরএকে সিরামিকস। সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও রেকিট বেনকাইজার বাংলাদেশ।
অন্যদিকে সমন্বিত প্রতিবেদন (ইন্টিগ্রেটেড রিপোর্টিং) বিভাগে স্বর্ণ পুরস্কার পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স। রৌপ্য পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স এবং ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। এ বিভাগে সার্টিফিকেট অব মেরিট সনদ পেয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
সূত্র: প্রথম আলো
-
পটুয়াখালীতে হত্যা মামলার আসামী বাদশাকে আটক করেছে পুলিশ
-
আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস
-
থ্যাংকস গিভিং ডে: কৃতজ্ঞতা, ইতিহাস ও আমেরিকান ঐতিহ্য
-
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
-
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে
-
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবারের ১২ বছরের শাসনের অবসান
-
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার, তাঁরা জুলাই আন্দোলনে ছিলেন দাবি পরিবারের
-
সাড়ে ৯ শতাংশ নীতি সুদহার যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ আল মাহমুদ তিতুমীর
-
জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে: রাষ্ট্রপতি
-
ফকল্যান্ডসে তেল অনুসন্ধান বন্ধ করতে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান
-
দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার
-
আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক
-
হোন্ডা বাজারে এনেছে নতুন ফিচারের ‘হর্নেট ২.০’
-
‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী
-
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের নৌকায় পাওয়া গেল ১৪ মরদেহ