শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৩৮৫ Shares
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পরিকল্পিত ঢাকা সফর স্থগিত হয়ে গেছে।

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর স্থগিত হয়ে গেছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফর করার কথা ছিল।

আজ শনিবার সন্ধ্যায় সরকারের একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে অভিবাসী শ্রমিক নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল।

মালয়েশিয়ার জোট সরকারের অন্যতম শরিক দল ডিএপি মতপার্থক্যের কারণে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে রাজনৈতিক সংকটে পড়েছে আনোয়ার ইব্রাহিমের জোট সরকার।

আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত জুন মাসে মালয়েশিয়া সফর করেন। এটি ছিল দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর।

কুয়ালামপুর থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, আনোয়ার ইব্রাহিমের সফরটি স্থগিত করতে মালয়েশিয়া গতকাল শুক্রবার বাংলাদেশের কাছে কূটনৈতিক পত্র পাঠায়। চিঠিতে জানানো হয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের নতুন দিনক্ষণের বিষয়ে বাংলাদেশকে পরে জানাবে।

সূত্র: প্রথম আলো