শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

পটুয়াখালীতে হত্যা মামলার আসামী বাদশাকে আটক করেছে পুলিশ

ডেক্স রিপোর্ট নাগরিক খবর
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম
৩০৩ Shares

পটুয়াখালীতে হত্যা  মামলার আসামী বাদশাকে করেছে পুলিশ।


শনিবার সকালে  সদর উপজেলার বদরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাদশা ওই এলাকার   ফারুক হাওলাদারের ছেলে। 


পুলিশ ও মামলার সূত্রে জানা যায়,  চলতি বছরের ৯ই জানুয়ারি বদরপুর ২ নম্বর ওয়ার্ড আউয়াল হাওলাদার বাড়ীর দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর  ভোর ছয়টার দিকে বশির শরীফের  মরদেহ দেখতে পান মসজিদে আজান দিতে আশা মোয়াজ্জেম। পরবর্তীতে পুলিশকে খবরদেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠান।


 পরের দিন  নিহতের বড় ভাই জসিম শরীফ (শামীম)বাদী হয়ে  সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


 সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, মামলা দায়েরের করার পর তথ্যপ্রযুক্তিসহতায় শনিবার সকালে বাদশাকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেফতার  করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।