গোপালগঞ্জের পথে বাস বন্ধ, বৃষ্টি মাথায় বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের দুর্ভোগ
সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধের কারণে আজ বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ঢাকা থেকে বাস চলেনি। রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে অনেকেই বাস না পেয়ে ফিরে আসেন। সন্ধ্যার পর বাস ছাড়তে পারে—এমন আশায় অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা গেছে। পদ্মা সেতু হয়ে বরিশালের পথেও স্বাভাবিকের চেয়ে অনেক কম বাস চলাচল করেছে।
পরিবহন মালিক–শ্রমিকেরা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখে। তারা সড়কে অবস্থান নিয়েও বিক্ষোভ করে। এ জন্য আতঙ্কে বাস চালাচ্ছেন না মালিক–শ্রমিকেরা। সপ্তাহের শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার যাত্রীর প্রচুর চাপ থাকে। কিন্তু আজ টার্মিনালে এতটা ভিড় নেই। কিছু পরিবহন কোম্পানি বিকল্প পথে কিছু কিছু বাস পরিচালনা করে। কেউ কেউ সন্ধ্যার পর বাস ছাড়বে—এমন পরিকল্পনা করে টিকিট বিক্রি করেছেন।
.বিকেলে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বাসের অপেক্ষায় থাকা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, জরুরি কাজে যশোরে যেতে হবে। বেলা ২টায় টার্মিনালে এসে দেখেন বাস চলছে না। বাস আদৌ চলবে কি না, কাউন্টারের কর্মীরা নিশ্চিত করতে পারছেন না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন জানিয়ে রেজাউল বলেন, বাস না পেলে কাল আবার চেষ্টা করবেন।
নড়াইল যাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে ফুলবাড়িয়া টার্মিনালে এসেছিলেন আফরোজা বেগম। জরুরি দরকার, তাই তিনিও অপেক্ষা করছেন। একপর্যায়ে কাছাকাছি কোনো গন্ত্যব্যের বাস পাওয়া যায় কি না, সেই চেষ্টাও চালান আফরোজা। না পেয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।
ফুলবাড়িয়া টার্মিনালের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কর্মী তূর্য ইসলাম বলেন, সারা দিন বাস চলেনি। বিকেল পাঁচটার পর ভাঙ্গা হয়ে খুলনার উদ্দেশে পাঁচ-ছয়টি বাস ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত বদলাতে পারে। বৃষ্টির কারণে যাত্রীর চাপও কম।
.গোপালগঞ্জ হয়ে বাস চলেনি
রাজধানীর ফুলবাড়িয়া ও সায়েদাবাদ থেকে পদ্মা সেতু হয়ে খুলনা, বাগেরহাট, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় বাস পরিচালনা করে দোলা পরিবহন। ফুলবাড়িয়ায় তাদের কাউন্টার থেকে জানানো হয়, তারা সকাল থেকে বাস চালাচ্ছেন না। বুধবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ফেরত আসে। এতে জ্বালানি খরচ হয়। উল্টো যাত্রীদের টাকা ফেরত দিতে হয়েছে।
দক্ষিণ–পশ্চিমাঞ্চলের পথে চলাচলকারী ইমাদ পরিবহনের কাউন্টারের কর্মীরা জানিয়েছেন, প্রতিদিন তাদের ৮০ থেকে ৮৫টি বাস চলাচল করে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো বাস চলেনি।
কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল থেকে তাঁদের কোনো বাস ছাড়েনি। ফরিদপুর থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে তিন-চারটি স্থানে সড়ক অবরোধ করা হয়েছে। বাস ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার ঝুঁকিও রয়েছে। এ কারণে বাস চালানো সম্ভব হচ্ছে না।
.বরিশালে সীমিত চলাচল, খুলনায় বিকল্প পথে
সায়েদাবাদের বরিশাল এক্সপ্রেসের কাউন্টার থেকে জানানো হয়, মাদারীপুরের একটি স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। তাদের ছয়টি বাসের মধ্যে দুটি বাস চলাচল করেছে। সন্ধ্যার পর আরও কিছু বাস ছাড়ার প্রস্তুতি আছে।
সন্ধ্যার পর সায়েদাবাদ টার্মিনাল থেকে বরিশালের পথে কিছু বাসে যাত্রী তুলতে দেখা যায়। এর মধ্যে মেঘনা পরিবহন অন্যতম। কাউন্টারের কর্মীরা জানান, সারা দিনে তাদের একটি বাস চলেছে। সাকুরা পরিবহনের কয়েকটি বাস চলেছে।
গোপালগঞ্জ এড়াতে কোনো কোনো কোম্পানি পদ্মা সেতুর বদলে পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি হয়ে ঘুরপথে খুলনাসহ বিভিন্ন গন্তব্যে বাস ছেড়েছে। এর মধ্যে শান্তি পরিবহন ও গ্রিন এক্সপ্রেসের বাস বিকল্প পথে চলতে দেখা যায়। দুটি পরিবহনের টিকিট বিক্রির দায়িত্বে থাকা কর্মীরা জানান, বিকল্প পথে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। এ কারণে ভাড়া ৬০০ টাকার পরিবর্তে ১ হাজার টাকা নেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
-
নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং
-
গোপালগঞ্জের পথে বাস বন্ধ, বৃষ্টি মাথায় বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের দুর্ভোগ
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা
-
ফরিদপুরে একটা গাড়ি পোড়ালে ১০টা বাড়ি পুড়িয়ে দেব, বিএনপি নেতার হুঁশিয়ারি
-
৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল
-
চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না
-
মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, চাকরি হবে ৪৫০ জনের
-
প্রেম, বিরহ, প্রতিবাদ—প্রতিটি বিষয়কেই নিজস্ব ভাষায় গানে তুলে ধরেছেন সঞ্জীব
-
লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায়
-
পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি–ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–অগ্নিসংযোগ
-
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি রোববার
-
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা
-
ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া
-
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর
-
ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য