ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া
দেশে বৈদ্যুতিক যানবাহন (ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি) তৈরির প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হিসেবে তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়াকে নিয়োগ দিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। তিনি প্রতিষ্ঠানটির প্রয়াত পরিচালক মাহবুব আলমের ছোট বোন।
দেশে ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি তৈরির উদ্যোগটি ছিল মাহবুব আলমের স্বপ্ন। এবার সেই প্রকল্পের তদারকির দায়িত্ব পেলেন তাঁর বোন।
ওয়ালটনের নির্বাহী কমিটির (ইসি) ৬৯তম সভায় রিফা তাছনিয়াকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওয়ালটন।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, ওয়ালটনের বৈদ্যুতিক যানবাহন প্রকল্পের দায়িত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে রিফা তাছনিয়া সর্বকনিষ্ঠ। নতুন দায়িত্বে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
ওয়ালটন জানিয়েছে, ব্যবসার নতুন খাতে সম্প্রসারণের অংশ হিসেবে বৈদ্যুতিক যানবাহন তৈরির প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে রিফা তাছনিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়ালটন গ্রুপের প্রয়াত পরিচালক মাহবুব আলম দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের স্বপ্ন দেখেছিলেন। তবে ২০২১ সালে তাঁর মৃত্যু হয়। ভাইয়ের সেই অসমাপ্ত উদ্যোগ এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন পেয়েছেন রিফা তাছনিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিফা তাছনিয়া ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি পোশাকের ব্র্যান্ড ‘সাভাতা বাই রিফা’র প্রতিষ্ঠাতা। এ ছাড়া তিনি রেডমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রেস্তোরাঁ কাভার অন্যতম প্রতিষ্ঠাতা।
ওয়ালটন কর্তৃপক্ষ আশা করছে, রিফা তাছনিয়ার তদারকি ও দিকনির্দেশনায় বৈদ্যুতিক যানবাহন প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে যাবে।
সূত্র: প্রথম আলো
-
লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায়
-
পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি–ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–অগ্নিসংযোগ
-
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি রোববার
-
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা
-
ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া
-
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর
-
ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য
-
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
-
বিদ্যালয়ে আগুন; আতঙ্কে শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ছোটাছুটি
-
বাসে পেট্রলবোমা হামলায় নিহত, শেষবারের মতো ছেলেকে দেখতে পেলেন না বাবা
-
নানা-নানির স্নেহে বড় হওয়া নুপুরের স্বপ্ন আইনজীবী হওয়ার
-
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক
-
নাশকতায় ব্যবহারের জন্য চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি, জানালেন গ্রেপ্তার ব্যক্তি
-
মৃত্যু ‘হাতির আক্রমণে’ নয়, যুবদল নেতাকে হত্যার অভিযোগে ৮ বছর পর আদালতে স্ত্রীর মামলা
-
গাজীপুরে মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া