পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা
পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার পৃথকভাবে সাক্ষাৎ করেছেন পাঁচটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।
খলিলুর রহমানের সঙ্গে এদিন সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় চীনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) লিউ ইউইন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
পরে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি এখানে এসেছিলাম ভারতের হাইকমিশনার হিসেবে ইউএনজিএর প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে। আমি জাতিসংঘের সংস্কারের বিষয়টি বোঝার জন্য খুব আগ্রহী ছিলাম। খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে, কারণ সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।’
এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলেও উল্লেখ করেন ভারতের হাইকমিশনার।
সূত্র: প্রথম আলো
-
লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায়
-
পাঁচ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি–ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–অগ্নিসংযোগ
-
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন, শুনানি রোববার
-
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকেরা
-
ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া
-
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পর্তুগালের রাজপরিবারের সদস্যের সফর
-
ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য
-
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
-
বিদ্যালয়ে আগুন; আতঙ্কে শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ছোটাছুটি
-
বাসে পেট্রলবোমা হামলায় নিহত, শেষবারের মতো ছেলেকে দেখতে পেলেন না বাবা
-
নানা-নানির স্নেহে বড় হওয়া নুপুরের স্বপ্ন আইনজীবী হওয়ার
-
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক
-
নাশকতায় ব্যবহারের জন্য চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি, জানালেন গ্রেপ্তার ব্যক্তি
-
মৃত্যু ‘হাতির আক্রমণে’ নয়, যুবদল নেতাকে হত্যার অভিযোগে ৮ বছর পর আদালতে স্ত্রীর মামলা
-
গাজীপুরে মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া