চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে কয়েক সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রায় এক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের মো. রাকিন নামে এক শিক্ষার্থী ওই জুনিয়রদের একজনকে ডাকেন। তবে ভৈরব বর্মণ জুনিয়র শিক্ষার্থীদের তাঁর কাছে না যাওয়ার পরামর্শ দেন। এ নিয়ে ভৈরবের সঙ্গে মো. রাকিনসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়।
.এ ঘটনার মীমাংসার জন্য গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একটি সভায় বসেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন। সভার একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ভৈরব বর্মণ বলেন, ‘আমার সঙ্গে পাঁচজন ঝামেলা করেছিলেন। শুরুতে আমরা সবাই মিলে ব্যাচের আলোচনায় বসছিলাম। আলোচনা সুন্দর চলছিল। একপর্যায়ে তাঁরা আমার বন্ধুদের মারেন। এমন পরিস্থিতিতে তো কেউ চুপ থাকবে না। এ পরিস্থিতিতেই মারামারি শুরু হয়।’
.এ বিষয়ে জানতে শিক্ষার্থীদের আরেক পক্ষের রাকিন ও মো. আবদুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তাঁরা রিসিভ করেননি। তাই তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, দুই পক্ষের সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নিয়েছেন। বাকি দুই শিক্ষার্থী বাইরে থেকে চিকিৎসা নিয়েছেন।
.জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাধারণত দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটলে আমরা তাঁদের উভয় পক্ষের সঙ্গে কথা বলি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কেউ অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয়। তবে গতকালকের ঘটনায় আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সূত্র: প্রথম আলো
-
ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!
-
বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন
-
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
-
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?
-
রাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধার
-
এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে
-
চট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথে
-
দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই
-
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক
-
নীল দরজা
-
বিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার
-
যে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর
-
লয়্যালিটি ফ্যাক্ট
-
ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা
-
ব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকা