ডায়াবেটিস রোগীর কেন হঠাৎ মাথা ঘোরে
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিসে আক্রান্ত অনেকে বিছানা থেকে উঠলে বা বসা অবস্থা থেকে দাঁড়ালে মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা কিংবা দুর্বলতা অনুভব করেন। এসব উপসর্গের একটি গুরুত্বপূর্ণ কারণ পোস্টুরাল হাইপোটেনশন, যা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন নামেও পরিচিত। বসা বা শোয়া অবস্থা থেকে দাঁড়ানোর পর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গেলে এ সমস্যা দেখা দেয়। ডায়াবেটিসে দীর্ঘদিনের স্নায়ুর ক্ষতি এর অন্যতম কারণ। রক্তচাপের আকস্মিক পতনে বাড়ে অজ্ঞান হওয়া ও পড়ে যাওয়ার ঝুঁকি; তাই সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসা জরুরি।
কারা বেশি ঝুঁকিতে?দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, রক্তে শর্করা অনিয়ন্ত্রিত, বয়স বেশি কিংবা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত, এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। এ ছাড়া কিডনি বা হৃদ্রোগ, পানিশূন্যতা, রক্তস্বল্পতা ও উচ্চ রক্তচাপের কিছু ওষুধ সেবনও ঝুঁকি বাড়াতে পারে।
কারণ ও উপসর্গউঠে দাঁড়ানোর সময় মাধ্যাকর্ষণের প্রভাবে শরীরের নিচের অংশে রক্ত জমা হওয়ার প্রবণতা তৈরি হয়। সুস্থ মানুষের স্নায়ুতন্ত্র ও রক্তনালি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে এ রক্তচাপ স্বাভাবিক রাখে। ডায়াবেটিসে এ ব্যবস্থা ব্যাহত হয়। পানিশূন্যতা, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া, দীর্ঘক্ষণ শুয়ে থাকা এবং কিছু ওষুধও এর কারণ হতে পারে। দাঁড়ালে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, দুর্বলতা, বমি বমি ভাব, বুক ধড়ফড় ও অজ্ঞান হয়ে যাওয়া এর উপসর্গ।
কীভাবে রোগ নির্ণয় করা হয়?পাঁচ মিনিট শুয়ে থাকার পর রক্তচাপ মাপা হয় এবং দাঁড়ানোর এক ও তিন মিনিট পর আবার মাপা হয়। দাঁড়ানোর তিন মিনিটের মধ্যে সিস্টোলিক রক্তচাপ অন্তত ২০ মিমি পারদ অথবা ডায়াস্টোলিক রক্তচাপ অন্তত ১০ মিমি পারদ কমে গেলে পোস্টুরাল হাইপোটেনশন সন্দেহ করা হয়। রক্তের শর্করা, এইচবিএওয়ানসি, সিবিসি, ইলেকট্রোলাইট ও কিডনির কার্যকারিতা পরীক্ষা করা দরকার। প্রয়োজন অনুযায়ী ইসিজি, টিল্ট-টেবিল পরীক্ষা বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা দেখা হয়।
চিকিৎসা ও প্রতিরোধচিকিৎসকের পরামর্শে রক্তচাপ কমানোর ওষুধ বা মূত্রবর্ধক ওষুধের মাত্রা পরিবর্তন করতে হতে পারে। পর্যাপ্ত পানি পান, ধীরে ধীরে শোয়া থেকে বসা এবং বসা থেকে দাঁড়ানো, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকা এবং প্রয়োজনে কম্প্রেশন স্টকিং ব্যবহার উপকারী হতে পারে। হৃদ্রোগ, কিডনি রোগ বা উচ্চ রক্তচাপ থাকলে পানি ও লবণের পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে।
লেখা: সহযোগী অধ্যাপক ,এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
সূত্র: প্রথম আলো
-
কুমিল্লায় তিন দিনে আটক ৬১৭ জন, মুচলেকায় ছাড়া ২১৬
-
উত্তমকুমারের যুগে সৌমিত্রের আলাদা হওয়ার গল্প
-
ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকই এখন বাংলাদেশের সেরা
-
ডায়াবেটিস রোগীর কেন হঠাৎ মাথা ঘোরে
-
হুমায়ূনের গল্প-গানে মঞ্চে ‘চাঁদনি পসরে’
-
তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল, তবে অসৌজন্যের ইঙ্গিত ছিল না: এড মিলিব্যান্ডকে নিয়ে হুমায়ুন কবির
-
কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন
-
মায়ের শৈশবের গ্রাম খুঁজতে ফ্রান্স থেকে ফরিদপুরে
-
খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
-
পদ্মার সাড়ে ১৭ কেজির পাঙাশ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়
-
লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
-
অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে
-
৩ উইকেট হারানোর পর নতুন আশা দেখাচ্ছেন হৃদয় ও তানজিদ
-
টেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছর
-
চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং উস্কানির অভিযোগে মামলা