ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকই এখন বাংলাদেশের সেরা
২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি। ক্যারিয়ারের ষষ্ঠ প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন মোসাদ্দেক হোসেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে বরিশাল-রংপুর ম্যাচের চতুর্থ দিনটা বরিশাল ব্যাটসম্যান শেষ করেন ১২৫ রানে অপরাজিত থেকে। পরের দিন ম্যাচের শেষ দিনে প্রথম সেঞ্চুরিটাকেই ডাবল সেঞ্চুরি বানিয়ে মোসাদ্দেক আউট হলেন ঠিক ২৫০ রান করে।
সেই মোসাদ্দেক পরের ম্যাচেই বিকেএসপির ৩ নম্বর মাঠে চট্টগ্রামের বিপক্ষে বরিশালের প্রথম ইনিংসে ছাড়িয়ে গেলেন আগের ইনিংসটাকে। খেললেন ২৮২ রানের এক ইনিংস, সেটিও মাত্র ৩০৯ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা রেকর্ড দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করার ৫৫তম উদাহরণ গড়ে মোসাদ্দেক বসে যান রঞ্জি, পন্সফোর্ড, হ্যামন্ড, হেনড্রেন, ব্র্যাডম্যান, মার্চেন্ট, উইকস, ওরেল, সিম্পসন, সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের পাশে। পরে যে রেকর্ডে যোগ হয়েছে আরও ১৫টি নাম, যাঁদের মধ্যে আছেন বিরাট কোহলিও।
.পরের মৌসুমে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মোসাদ্দেক। এরপর যে রেকর্ডে তাঁর পাশে বসেন আরও আটজন। ১১ মৌসুম পর সেই রেকর্ডটা আবার নিজের করে নিলেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।
.বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি পাওয়া মোসাদ্দেক আজ চতুর্থ ডাবল সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরি পেলেন মোসাদ্দেক।
আগের তিনটি ডাবল সেঞ্চুরিই বরিশালের হয়ে পেয়েছিলেন বাংলাদেশের হয়ে চারটি টেস্ট খেলা এই ব্যাটসম্যান। আজ সিলেটের একাডেমি গ্রাউন্ডে রেকর্ড গড়া চতুর্থ ২০০ ছাড়ানো ইনিংসটি মোসাদ্দেক পেলেন ময়মনসিংহ বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে। আট মৌসুম পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান ২১৫ বলে করেছেন ২২০ রান, মেরেছেন ২২টি চার ও ১০টি ছক্কা।
তিনটি ডাবল সেঞ্চুরি নিয়ে মোসাদ্দেকের পরেই আছেন অলক কাপালি, তুষার ইমরান, রনি তালুকদার, লিটন দাস, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাওহিদ হৃদয় ও তাইবুর রহমান।
.এই সংস্করণে ১২টি সেঞ্চুরির চারটিকেই ডাবল বানানো মোসাদ্দেক পেছনে ফেলেছেন অলক কাপালি, তুষার ইমরান, রনি তালুকদার, লিটন দাস, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাওহিদ হৃদয় ও তাইবুর রহমানকে।
সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানে—৩৭টি।
.টেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছর.মোসাদ্দেকের দল ৯ উইকেটে ৪৪০ রানে ইনিংস ঘোষণা করে। ৩ উইকেটে ১৭৮ রান তুলে দিন শেষ করেছ রাজশাহী। ৯৩ রান করেছেন হাবিবুর রহমান।
খুলনায় সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান (১০১)। বরিশালের ২২৮ রানের জবাবে তাঁর দল ৪ উইকেটে ২৩৯ রান তুলে এগিয়ে গেছে ১১ রানে।
রাজশাহীতে সেঞ্চুরি পেয়েছেন ঢাকার আশিকুর রহমান শিবলি (১০৫)। চট্টগ্রামকে ২৮৮ রানে অলআউট করা দলটি প্রথম ইনিংসে করেছে ৭ উইকেটে ২৮২ রান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুরের প্রথম ইনিংস ৩৩৮ রানে গুটিয়ে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দল খুলনা। এরপর ৭ উইকেটে ২৭৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে খুলনা। দলটির উইকেটকিপার অপরাজিত আছেন ৯৪ রানে।
.ওয়াকারের বাউন্সারে টেন্ডুলকারের রক্তাক্ত নাক এবং ক্রিকেটের বড় এক আক্ষেপ
সূত্র: প্রথম আলো
-
ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকই এখন বাংলাদেশের সেরা
-
ডায়াবেটিস রোগীর কেন হঠাৎ মাথা ঘোরে
-
হুমায়ূনের গল্প-গানে মঞ্চে ‘চাঁদনি পসরে’
-
তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল, তবে অসৌজন্যের ইঙ্গিত ছিল না: এড মিলিব্যান্ডকে নিয়ে হুমায়ুন কবির
-
কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন
-
মায়ের শৈশবের গ্রাম খুঁজতে ফ্রান্স থেকে ফরিদপুরে
-
খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
-
পদ্মার সাড়ে ১৭ কেজির পাঙাশ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়
-
লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
-
অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে
-
৩ উইকেট হারানোর পর নতুন আশা দেখাচ্ছেন হৃদয় ও তানজিদ
-
টেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছর
-
চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং উস্কানির অভিযোগে মামলা
-
সুইজারল্যান্ডের রাজপথে পুরুষদের বিক্ষোভ, নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি
-
রিট খারিজ, প্রথম শ্রেণিতে লটারি, বাকি শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত বহাল