শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

পাপ নাকি ভুল ধারণা: তওবার পথে বড় বাধা কোনটি

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ পিএম
৩৯৯ Shares
অনেক সময় আমরা এক ভয়াবহ হতাশায় আটকে পড়ি যে আমি এত বড় পাপী আমার কি ক্ষমা হবে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাহসটুকুও তখন হারিয়ে ফেলি।

মানুষ মাত্রই ভুল করে—কখনো জেনে, কখনো না বুঝে, আবার কখনো নিজের প্রবৃত্তির কাছে পরাজিত হয়ে। জীবনের কোনো এক পর্যায়ে আমরা এমন পাপ করে ফেলি, যার জন্য পরে গভীর অনুশোচনা হয়।

মনে হয়, ইশ্‌, কাজটি যদি না করতাম! সেই মুহূর্তে যদি নিজেকে সামলে নিতে পারতাম! অথচ এই অনুশোচনাই মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বান্দা যখন পাপ করে অনুতপ্ত হয় এবং আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তাঁর সেই ফিরে আসা ভালোবাসেন।

কিন্তু অনেক সময় আমরা এক ভয়াবহ হতাশায় আটকে পড়ি। মনে হয়, আমি এত বড় পাপী যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। নিজের ভুলের ভারে কখনো কখনো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাহসটুকুও হারিয়ে ফেলি। 

শয়তান অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিনিয়ত আমাদের মনে এই কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। মনে রাখতে হবে, একমাত্র শয়তানেরই কোনো আশা নেই। তাই সে চায় আমরাও তার মতো আশাহীন হয়ে পাপের অন্ধকারেই ডুবে থাকি।

অথচ একটু ভেবে দেখলেই বোঝা যায়, এই হতাশা আমাদের আল্লাহর কাছে নয়, বরং তাঁর কাছ থেকে আরও দূরে সরিয়ে দেয়।

হতাশা নয়, তওবাই মুক্তির পথ

আমাদের পক্ষে অতীতে ফিরে গিয়ে ভুল শুধরে নেওয়ার সুযোগ নেই। তখন একটি পথই খোলা থাকে—তওবা করে একান্তভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া।

আল্লাহ সরাসরি পাপী বান্দাদের উদ্দেশে আশার বাণী শুনিয়েছেন, ‘হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা জুমার, আয়াত: ৫৩)

লক্ষ করুন, আল্লাহ এখানে নবী-রাসুলদের মতো নিষ্পাপ ব্যক্তিদের নয়, বরং ‘যারা নিজেদের ওপর জুলুম করেছ’ বলে আমাদের মতো পাপগার বান্দাদেরই সরাসরি সম্বোধন করেছেন।

.হে আদমসন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমার আশা রাখবে, তোমার পাপ যত বড়ই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া করব না। হে আদমসন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব।সুনানে তিরমিজি, হাদিস: ৩৫৪০

.যখন তওবা করলেও আল্লাহ ক্ষমা করবেন না.আল্লাহ মানুষকে নিখুঁত করে সৃষ্টি করেননি; তিনি জানেন আমরা ভুল করব, হোঁচট খাব। এটাই আমাদের পরীক্ষা।

তবে এর অর্থ এই নয় যে আল্লাহ আমাদের পাপ পছন্দ করেন; বরং তিনি দেখতে চান, পাপ হয়ে যাওয়ার পর আমরা দ্রুত অনুতপ্ত হয়ে তাঁর দিকে ফিরে আসি কি না।

আমরা এমন এক সৃষ্টিকর্তার উপাসনা করি, যিনি আর-রাহমান ও আর-রাহিম—পরম করুণাময় ও অসীম দয়ালু। ‘আল্লাহ আমাকে ক্ষমা করবেন না’—এমন ভাবনা মূলত তাঁর অসীম রহমতের ব্যাপারে সন্দেহ পোষণের শামিল, যা মুমিনের জন্য আত্মঘাতী।

হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ‘হে আদমসন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমার আশা রাখবে, তোমার পাপ যত বড়ই হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া করব না। হে আদমসন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৫৪০)

কী অসাধারণ আশার বাণী! আমাদের ভুলের সীমা আছে, কিন্তু আল্লাহর রহমত ও ক্ষমার কোনো সীমা নেই। তবে ক্ষমা চাওয়ার সময় কোনো অজুহাত দাঁড় করানো বা নিজের ভুলের পক্ষে যুক্তি খোঁজার প্রয়োজন নেই।

কারণ আল্লাহ ‘আল-আলিম’—তিনি সব জানেন। প্রয়োজন শুধু বিশুদ্ধ নিয়ত, আন্তরিক অনুতাপ এবং ভবিষ্যতে পাপ না করার দৃঢ় অঙ্গীকার।

নবী আদমের তওবা থেকে শিক্ষা

হজরত আদমের ঘটনায় আমাদের জন্য গভীর শিক্ষা রয়েছে। জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার পর আদম ও হাওয়া (আ.) নিজেদের ভুল উপলব্ধি করে কোনো অজুহাত দেননি; বরং বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়েছিলেন।

পবিত্র কোরআনে তাঁদের সেই প্রার্থনা তুলে ধরা হয়েছে, ‘হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’ (সুরা আরাফ, আয়াত: ২৩)

.তওবা করেও কেন আমরা একই পাপে ফিরে যাই.মানুষ আপনাকে আপনার অতীতের ভুল দিয়ে বিচার করবে, কিন্তু মহান আল্লাহ আপনাকে বিচার করবেন আপনার আন্তরিক ক্ষমা প্রার্থনা ও ফিরে আসার আকুতি দিয়ে। নিশ্চয়ই তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল।.আল্লাহ তাঁদের তওবা কবুল করেছিলেন এবং পথনির্দেশ দিয়ে বলেছিলেন, ‘তোমরা সবাই এখান থেকে নেমে যাও। পরে যখন আমার কাছ থেকে তোমাদের কাছে সৎপথের নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথ অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।’ (সুরা বাকারা, আয়াত: ৩৮)

এ ঘটনা আমাদের শেখায়, ভুল হয়ে যাওয়া মানেই আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া নয়; বরং ভুল স্বীকার করে তাঁর দিকে ফিরে আসাই মুমিনের প্রকৃত পরিচয়।

বান্দার ক্ষুদ্র চেষ্টাতেও আল্লাহর অসীম সাড়া

বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার গভীরতা বোঝাতে রাসুল (সা.) একটি অনন্য হাদিসে কুদসি বর্ণনা করেছেন। আল্লাহ ঘোষণা করেন, ‘বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, আমি তার সঙ্গে তেমনই আচরণ করি। সে যখন আমাকে স্মরণ করে, আমি তার সঙ্গে থাকি। সে যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে আমার একান্তে স্মরণ করি। আর সে যদি জনসমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমি তাদের চেয়ে উত্তম সমাবেশে (ফেরেশতাদের মাঝে) তাকে স্মরণ করি। সে যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৪০৫)

এই হাদিস আমাদের আশ্বস্ত করে যে আল্লাহর দিকে ফিরে আসার সামান্যতম চেষ্টাও বৃথা যায় না। তাই ফিরে আসার জন্য ‘নিখুঁত’ হওয়ার অপেক্ষা করবেন না; পাপ বা ভুল হওয়ার সঙ্গে সঙ্গেই তওবা করুন।

অনেক সময় তওবার পথে সবচেয়ে বড় বাধা আমাদের পাপ নয়, বরং আল্লাহর রহমত সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা। 

মানুষ আপনাকে আপনার অতীতের ভুল দিয়ে বিচার করবে, কিন্তু মহান আল্লাহ আপনাকে বিচার করবেন আপনার আন্তরিক ক্ষমা প্রার্থনা ও ফিরে আসার আকুতি দিয়ে। নিশ্চয়ই তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল।

সাদিয়া শারমীন ঠাকুর : লেখক ও সংবাদকর্মী

.তওবা কবুলের মৌলিক ৫ শর্ত

সূত্র: প্রথম আলো