পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সকাল ১১ টায় শ্রমভবনে এ সভা হওয়ার কথা ছিল। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। কথা ছিল, আজ মালিকপক্ষ মজুরির প্রস্তাব দেবে। এর আগে শ্রমিকেরা ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দিয়েছিলেন।
.এ বিষয়ে শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, আজ সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাঁকে জানান, সভা স্থগিত করা হয়েছে। কেন সভা স্থগিত করা হলো, তার বেশ কয়েকটি কারণ তাঁকে বলা হয়েছে। যেমন চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া এবং সামগ্রিকভাবে শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতা।
.পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের.পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ যে মজুরি দাবি করেছিলেন, মালিকেরা তার অর্ধেক বা তার চেয়ে কম মজুরি প্রস্তাব করেছেন। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অনেক কম। তাদের প্রস্তাব বড় ধরনের আন্দোলন উসকে দেয়। শেষ পর্যন্ত শ্রমিকদের লাগাতার আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।
সূত্র: প্রথম আলো
-
নেতানিয়াহুর 'জাতীয় ঐক্যের সরকার' গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আইজেনকোট
-
গাজীপুরে কাঁদানে গ্যাস ছুড়ে সরানো হলো পোশাকশ্রমিকদের, ১৭ কারখানা বন্ধ
-
‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব’—চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি
-
উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত
-
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
-
বয়সের সঙ্গে বদলায় শরীরের ঘ্রাণ, কারণটা জানেন?
-
যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
-
বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায়
-
বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন
-
ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০
-
মধ্যপ্রাচ্যে রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, হামলার জন্য অপেক্ষা করবে না ইরান
-
পত্রিকা: 'আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য'
-
কৃষিবিদ হওয়ার আগে কৃষককে বোঝা
-
সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবের নমিনি মানেই পুরো টাকার মালিক নন, উত্তরাধিকারেরা কী করবেন
-
চিকিৎসার নামে দর–কষাকষি, দুর্নীতির শিকার মানুষ