ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়।
.সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত.এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করণীয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ফলে শেষ মুহূর্তে পরীক্ষা পেছানো হলে আগামী মার্চের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এতে মেধাবী শিক্ষার্থীদের সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
সহ-উপাচার্য বলেন, তাঁরা আশা করছেন, মেধাবী শিক্ষার্থীদের স্বার্থ ও সেশনজটের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্চ আদালত আদেশটি পুনর্বিবেচনা করবেন।
.এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়ে.প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে ১১ নভেম্বর থেকে। ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ দিন। আর পূর্ব ঘোষণা অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা।
তবে হাইকোর্টের আজকের আদেশের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েটে ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
.এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না
সূত্র: প্রথম আলো
-
মনঃক্ষুণ্ন হয়ে মাহি বললেন, ‘উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন’
-
মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট
-
আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
-
ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
-
‘অপারেশনের ওষুধের সঙ্গে পানিও কিনে দিতে হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের কী হতে পারে’
-
‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট
-
পলাশী যুদ্ধ
-
বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল
-
নদীর মাঝখানে খুঁটি ছাড়াই হবে ২৫৬টি দীর্ঘ সেতু
-
বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত
-
ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, অগ্নিসংযোগ – পরিস্থিতি সামলাতে কী করছে পুলিশ?
-
১০ জনের ৮ জনই তাঁর হাতে আউট, বিশ্ব রেকর্ড গড়লেন লিটন
-
অনুষ্ঠানের প্যান্ডেলে আগে ঢোকা নিয়ে ছাত্রদল–ছাত্রশিবিরের হাতাহাতি
-
পুরুষের স্বাস্থ্য সুরক্ষায় নভেম্বর কেন মুভেম্বর, জানেন?
-
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন