শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা
সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। পাশে ছিলেন অনন্ত আম্বানি। একপর্যায়ে শাহরুখের দিকে ফিরে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত। কয়েক সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, শাহরুখকে কি চুপ থাকতে বলেছিলেন মুকেশ আম্বানির ছেলে? ভিডিওটি দেখে কেউ কেউ তেমনটাই মনে করছেন। কারও মতে, দুজনের মধ্যে খুনসুটি চলছিল। ক্লিপটি থেকে অবশ্য অনন্ত ঠিক কী বলেছিলেন, তা বোঝা যায়নি।
গত শনিবার, ২১ নভেম্বর মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় বসেছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’-এর আসর। অমৃতা ফড়নবিশের প্রতিষ্ঠিত দিব্যজ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাই হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। সম্মাননা পান হামলা থেকে বেঁচে ফেরা ব্যক্তিসহ সাহসিকতা ও সমাজসেবায় অবদান রাখা কয়েকজন। অনুষ্ঠানে ছিলেন শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেঠি ও বিক্রান্ত ম্যাসি।
অনুষ্ঠানের একটি ভিডিওতে সদ্গুরুকে আলিঙ্গন করতে দেখা যায় শাহরুখকে। কথা বলার ফাঁকে তাঁর সামনে হাতও জোড় করেন অভিনেতা। অনন্ত কাছে এলে তাঁর পিঠে হাত রাখেন শাহরুখ। যে দৃশ্যটি নিয়ে এত আলোচনা, সেখানে সদ্গুরুর সঙ্গে কথার মধ্যেই শাহরুখের দিকে ফিরে আঙুল তোলেন অনন্ত। এরপর শাহরুখ হেসে পাশে দাঁড়িয়ে থাকা অন্য অতিথিদের দিকে ফেরেন। একই অনুষ্ঠানের আরেকটি ভিডিওতে শাহরুখ ও অনন্তকে আলিঙ্গন করতেও দেখা গেছে।
সবার সামনে শাহরুখের দিকে এভাবে আঙুল তোলা উচিত হয়েছে কি না, সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। রেডিটে একজনের ধারণা, শাহরুখ হয়তো সদ্গুরুর কাছে অনন্তকে নিয়েই কিছু বলছিলেন। অনন্ত তখন মজা করে তাঁকে থামানোর ইশারা করেছেন বলে মনে হয়েছে ওই ব্যবহারকারীর। ২৩ নভেম্বর পর্যন্ত ভিডিওটি নিয়ে শাহরুখ বা অনন্তের কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।
একই মঞ্চে শাহরুখের অন্য মুহূর্ত
সেদিন শাহরুখের হাত থেকে সম্মাননা নেন দেবিকা রোটাওয়ান। ২০০৮ সালের মুম্বাই হামলা থেকে বেঁচে ফেরা দেবিকা ছিলেন ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। বক্তব্য দিতে গিয়ে ছোট ছেলে আব্রামের একটি প্রশ্নের কথাও বলেন শাহরুখ। ঘৃণাকে কীভাবে ভালোবাসায় বদলানো যায়, জানতে চেয়েছিল আব্রাম। শাহরুখ বলেন, এর জন্য পরস্পরের সঙ্গে কথা বলতে হবে, একে অন্যের ওপর আস্থা রাখতে হবে, মিলেমিশে থাকতে হবে।
স্মরণ ও সম্মাননার সেই সন্ধ্যায় দর্শকদের হাসিয়েছেনও শাহরুখ। মনে করিয়ে দেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র পরিচিত একটি সংলাপ। মঞ্চে দুই হাত ছড়িয়ে দেন তাঁর চেনা ভঙ্গিতে। পাশে দাঁড়িয়ে সেই ভঙ্গি করেন বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসিও।
সদ্গুরু নামে পরিচিত জগ্গি বাসুদেব ভারতের একজন আধ্যাত্মিক শিক্ষক। যোগ ও ধ্যান শেখাতে ১৯৯২ সালে তিনি ঈশা ফাউন্ডেশন গড়ে তোলেন। তাঁর প্রতিষ্ঠিত সংস্থাটি যোগ ও ধ্যানের প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করে। মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে সদ্গুরুকেও ‘গ্লোবাল পিস অনার্স’ সম্মাননা দেওয়া হয়।এনডিটিভি, হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
সূত্র: প্রথম আলো
-
শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা
-
সন্তানের নেতিবাচক আচরণ ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে
-
বন্ড সিনেমার তালিকায় সেরা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ খারাপ ‘ডাই অ্যানাদার ডে’
-
জিটিএ ক্যারেক্টার আনলকড: এমন বোল্ড লুকে বহুদিন দেখা যায়নি তাঁকে
-
বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
-
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
-
রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?
-
আশির দশকের ভিনটেজ পোশাকে কিমের ‘পিচি প্যাকো’ লুক
-
পুরোপুরি বরফে জমে গিয়েও যে ছয় সামুদ্রিক প্রাণী বেঁচে থাকে
-
যুক্তরাষ্ট্রে 'মাদকের ঢল নামানো' মেক্সিকোর 'মাদক সম্রাট' যেভাবে আটক হলো
-
সরকারের নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম
-
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)
-
পত্রিকা: 'রাজপথ নিয়ন্ত্রণে ঐক্য চায় বিএনপি, নানা শর্ত বিরোধীদের'
-
‘দুই ছেলে ঘরটা মাথায় তুলে রাখত, এখন কেউ নেই, আমরাও আছি মরার মতোই’
-
গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে