সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক
প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের তরুণদের কাছে সামরিক বাহিনীর চাকরি ছিল অত্যন্ত আকর্ষণীয়। কারণ, এই পেশায় এমন কিছু সুযোগ পাওয়া যেত, যা অন্য পেশায় খুবই কম। যেমন একটি স্থিতিশীল ক্যারিয়ার, আর্থিক নিরাপত্তা, অবসরের পর পেনশনের নিশ্চয়তা এবং দেশের সেবা করার গর্ব।
২০২২ সালে সামরিক বাহিনীর চাকরিতে বড় পরিবর্তন আনে ভারত সরকার। নতুন এক সংস্কার প্রকল্পের ঘোষণা দিয়ে জানানো হয়, সশস্ত্র বাহিনীতে নতুন নিয়োগ পাওয়া তরুণ-তরুণীদের চাকরির মেয়াদ হবে মাত্র চার বছর। এরপর তাঁদের মধ্য থেকে মাত্র এক-চতুর্থাংশের চাকরি স্থায়ী করা হবে। বাকিদের এককালীন কিছু অর্থ দিয়ে বেসামরিক জীবনে ফেরত পাঠানো হবে। তবে দীর্ঘদিন ধরে সামরিক চাকরিকে আকর্ষণীয় করে রাখা পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা তাঁরা পাবেন না।
ভারত সরকারের অগ্নিপথ নামের এ প্রকল্প সে দেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। এ প্রকল্পের অধীনে প্রথম ধাপে নিয়োগ পাওয়া তরুণদের চাকরির মেয়াদ প্রায় শেষের পথে। এ সময় প্রকল্পে বড় পরিবর্তন এনেছে সরকার। চার বছর পর যাঁদের স্থায়ী করা হবে না, তাঁদের চাকরির মেয়াদ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
.৪ নভেম্বর ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রামানি জানান, অগ্নিপথ প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া যেসব সেনাসদস্য স্থায়ী হবেন না, তাঁদের আরও দুই বছর চাকরির সুযোগ দেওয়া হবে। এ সময় তাঁরা আগের চেয়ে বেশি বেতন পাবেন। দুই বছর পর নিয়মিত বাহিনীতে স্থায়ীভাবে যোগ দেওয়ার জন্য তাঁরা আবারও বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা থাকতে হবে।
.অগ্নিপথ প্রকল্প চালুর সময় সরকারের যুক্তি ছিল, এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরির গড় বয়স কমবে। দীর্ঘ মেয়াদে বেতন ও পেনশন বাবদ ব্যয়ও কমবে। পাশাপাশি প্রযুক্তির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম একটি তরুণ বাহিনী গড়ে তোলা সম্ভব হবে।.জেনারেল সুব্রামানি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, অগ্নিপথ প্রকল্প চালু থাকবে।
অগ্নিপথ প্রকল্পে প্রথম ধাপে নিয়োগ পাওয়া প্রায় ১৮ হাজার ৩০০ সদস্যের চার বছরের চাকরির মেয়াদ ২০২৬ সালের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। কর্মকর্তারা বলছেন, প্রকল্পটিতে যে সংস্কার আনা হচ্ছে, তার সুবিধা শুধু প্রথম ব্যাচ নয়, বরং বর্তমানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে কর্মরত তিন লাখের বেশি অগ্নিবীরের (এই প্রকল্পে নিয়োগ পাওয়া সদস্যদের এ নামে ডাকা হয়) সবার ক্ষেত্রেই কার্যকর হবে।
.তবে ভবিষ্যতে নিয়োগ পাওয়া ব্যাচগুলোর ক্ষেত্রেও এই সুযোগ থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে বিবিসি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই প্রকল্পে নিয়োগ পাওয়া সদস্যরা শারীরিকভাবে সক্ষম, কর্মতৎপর এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন। মন্ত্রণালয়ের দাবি, এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জেলার তরুণদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ বেড়েছে। পাশাপাশি নিয়োগপ্রক্রিয়াও আরও নিয়মতান্ত্রিক হয়েছে।
.অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চাকরিপ্রত্যাশী অনেক তরুণের অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে তাঁরা যে চাকরির জন্য কঠোর প্রস্তুতি নিয়েছেন, হঠাৎ করে সেটির পুরো ধরনই বদলে দেওয়া হয়েছে।.তবে চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে প্রকল্পটির মূল লক্ষ্য ও বাস্তবতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
অগ্নিপথ প্রকল্প চালুর সময় সরকারের যুক্তি ছিল, এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরির গড় বয়স কমবে। দীর্ঘ মেয়াদে বেতন ও পেনশন বাবদ ব্যয়ও কমবে। পাশাপাশি প্রযুক্তির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম একটি তরুণ বাহিনী গড়ে তোলা সম্ভব হবে।
তবে সামরিক বিশেষজ্ঞ ও বিরোধী দলের নেতারা প্রশ্ন তুলেছেন, চার বছরের চুক্তিভিত্তিক চাকরি দিয়ে সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের আকর্ষণীয় ও স্থায়ী কর্মজীবনের বিকল্প তৈরি করা সম্ভব কি না।
.এই প্রকল্পের কড়া সমালোচকদের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল যশ মোর। তাঁর মতে, ‘সামরিক বাহিনীর চাকরি ভারতের তরুণদের নিজেদের জীবন গড়ে তোলার পাশাপাশি পুরো পরিবারকে দারিদ্র্য বা নিম্নমধ্যবিত্ত অবস্থা থেকে বের করে আনার এক বড় সুযোগ করে দিয়েছিল।’
অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চাকরিপ্রত্যাশী অনেক তরুণের অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে তাঁরা যে চাকরির জন্য কঠোর প্রস্তুতি নিয়েছেন, হঠাৎ করে সেটির পুরো ধরনই বদলে দেওয়া হয়েছে।
.চার বছরের চাকরির মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থাকা তরুণদের জন্য নতুন সিদ্ধান্ত কিছুটা স্বস্তি আনলেও স্থায়ী চাকরির নিশ্চয়তা দিচ্ছে না।.ভারতের যেসব রাজ্য ও শহর থেকে ঐতিহ্যগতভাবে সশস্ত্র বাহিনীতে সবচেয়ে বেশি তরুণ-তরুণী যোগ দেন, সেসব এলাকায় এই অসন্তোষ তীব্র আকার ধারণ করে। কারণ, ওই অঞ্চলগুলোর অসংখ্য পরিবারের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে সামরিক বাহিনীতে যোগ দেওয়া কেবল একটি চাকরি নয়, বরং ঐতিহ্য।
উত্তরাখন্ডের দেরাদুন শহরে নিয়োগের প্রস্তুতি নেওয়া তরুণদের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালনা করেন কুলবীর সিং চৌধুরী। তিনি বলেন, অগ্নিপথ প্রকল্প চালুর পর সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ দ্রুত কমে যায়। একপর্যায়ে তিনি অগ্নিবীরদের জন্য প্রশিক্ষণ কার্যক্রমও বন্ধ করে দেন।
.তবে প্রকল্পটি সংস্কারের সাম্প্রতিক সরকারি উদ্যোগের ফলে পরিস্থিতি আবার বদলাবে বলে আশা করছেন তিনি। কুলবীর সিং বলেন, ‘আরও দীর্ঘ সময় চাকরি করার সুযোগ এবং শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে স্থায়ীভাবে যোগ দেওয়ার সম্ভাবনা তরুণ প্রার্থীদের মনে কিছুটা আশা জাগাতে পারে।’
সশস্ত্র বাহিনীতে তীব্র জনবলসংকটের মধ্যেই এ পরিবর্তন আনা হয়েছে। গত বছরের নভেম্বরে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, শুধু ভারতীয় সেনাবাহিনীতেই প্রায় ১ লাখ ৮০ হাজার সেনাসদস্যের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে নিয়োগ বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছিল সেনাবাহিনী।
তবে অগ্নিপথ প্রকল্প নিয়ে বিতর্ক শুধু চার বছর পর এই তরুণদের ভবিষ্যৎ কী হবে, তাতেই সীমাবদ্ধ নয়। সামরিক বিশ্লেষক ও সমালোচকেরা বড় যে প্রশ্নটি তুলছেন তা হলো একজন তরুণকে পুরোপুরি দক্ষ ও অভিজ্ঞ সেনাসদস্য হিসেবে গড়ে তোলার জন্য চার বছর সময় আদৌ যথেষ্ট কি না।
.অবসরপ্রাপ্ত মেজর জেনারেল যশ মোর বলেন, সামরিক বাহিনীর কার্যকারিতা নির্ভর করে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পারস্পরিক আস্থার ওপর। তিনি বলেন, নতুন নিয়োগ পাওয়া একজনকে নির্ভরযোগ্য ও অভিজ্ঞ সেনাসদস্য হিসেবে গড়ে তুলতে ৮ থেকে ৯ বছর লাগে।
যশ মোর আরও বলেন, এই সময়ের মধ্যে একজন সেনাসদস্যের মধ্যে বাহিনীর মূল্যবোধ, বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও লড়াইয়ের মানসিকতা তৈরি হয়। এসব গুণ রাতারাতি গড়ে তোলা সম্ভব নয়।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাবেক অতিরিক্ত মহাপরিচালক সঞ্জীব কৃষাণ সুদের মতে, অতিরিক্ত দুই বছর চাকরির সুযোগ পেলে নিয়োগপ্রাপ্তদের দক্ষতা বাড়বে। বিশেষ করে আধুনিক ও বিশেষায়িত সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে তাঁরা আরও অভিজ্ঞ হয়ে উঠবেন।
.সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারাও চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল শেখর যাদব বার্তা সংস্থা এএনআইকে বলেন, এর ফলে প্রশিক্ষিত সদস্যদের আরও দীর্ঘ সময় বাহিনীতে রাখা সম্ভব হবে।
তবে এই পরিবর্তনের ফলে সামরিক ইউনিটগুলোর মধ্যে নতুন কিছু সমস্যাও তৈরি হতে পারে।
নিয়মিত সেনাসদস্য, চার বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া অগ্নিবীর এবং অতিরিক্ত দুই বছর চাকরির সুযোগ পাওয়া সদস্যদের একই ইউনিটে কাজ করতে হতে পারে। অথচ তাঁদের বেতন, পদোন্নতির সুযোগ এবং চাকরি শেষে পাওয়া সুবিধার মধ্যে পার্থক্য থাকবে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের বৈষম্য সেনাদের মধ্যে পারস্পরিক সংহতি ও দলগত ঐক্যে প্রভাব ফেলতে পারে।
.ভারতীয় সেনাবাহিনীর নতুন চাকরির প্রকল্প ঘিরে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ.অগ্নিপথ প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য সরকারি ব্যয় কমানো। সেই লক্ষ্য কতটা পূরণ হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় অর্ধেকই ব্যয় হয় বেতন ও পেনশনে। ফলে সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং নতুন সরঞ্জাম কেনার জন্য তুলনামূলক কম অর্থ থাকে।
অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দীর্ঘ মেয়াদে পেনশন ও অন্যান্য সুবিধা পাওয়ার যোগ্য সদস্যের সংখ্যা কমিয়ে এই ব্যয় কমানোর কথা ছিল। তবে সমালোচকদের যুক্তি, সামরিক বাহিনীর কার্যকারিতা নষ্ট করে ব্যয় কমানো উচিত নয়।
যশ মোর বলেন, ‘আমরা পরিবর্তনের বিরোধী নই। তবে পরিবর্তন আনারও কিছু পদ্ধতি আছে।’ তাঁর মতে, চাকরির মেয়াদ কমানোর বদলে সরকার চাইলে প্রতিবছর নিয়োগের সংখ্যা কমাতে পারে। একই সঙ্গে সেনাসদস্যদের দীর্ঘ সময় চাকরিতে রাখার ব্যবস্থা করতে পারে।
পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতির কথাও উল্লেখ করেন যশ মোর। এসব সীমান্তে সারা বছর সেনা মোতায়েন রাখতে হয়। ফলে জনবল ও সামরিক অভিজ্ঞতার ওপর নিয়মিত চাপ থাকে।
.এদিকে রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ সময়ে এই প্রকল্পে পরিবর্তনের ঘোষণা এসেছে। শিগগিরই পাঞ্জাব, উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে নির্বাচন হওয়ার কথা। রাজ্য তিনটি থেকে ঐতিহ্যগতভাবে বিপুলসংখ্যক সেনাসদস্য নিয়োগ পান। এসব এলাকায় সামরিক বাহিনীতে চাকরি এখনো কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উৎস।
চার বছরের চাকরির মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থাকা তরুণদের জন্য নতুন সিদ্ধান্ত কিছুটা স্বস্তি আনলেও স্থায়ী চাকরির নিশ্চয়তা দিচ্ছে না। অতিরিক্ত দুই বছর চাকরি করলে তাঁরা বেশি অর্থ পাবেন, অভিজ্ঞতা বাড়বে এবং স্থায়ীভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আরেকটি সুযোগ পাবেন।
তবে শেষ পর্যন্ত বাহিনীতে থাকার সুযোগ মিলবে কি না, তা না জেনেই তাঁদের ভবিষ্যৎ আরও দুই বছরের জন্য পিছিয়ে দিতে হচ্ছে।
সূত্র: প্রথম আলো
-
সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক
-
পোশাকশ্রমিকদের মজুরি কত হওয়া উচিত, ১৮-২৪ হাজার টাকার সীমা দিল সিপিডি
-
সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম ঢাকায় আটক
-
গাইবান্ধায় বিছানায় পড়ে ছিল মা ও ছেলের মরদেহ, এক নারী আটক
-
নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা
-
গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
-
টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
-
১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি
-
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন
-
রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে
-
ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড
-
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
-
বিজ্ঞানসম্মত রান্নার পদ্ধতি
-
ভারত ও পাকিস্তানের দূষিত বায়ু, ভুগছে বাংলাদেশ
-
নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে ইসরায়েলের স্পিকার হলেন আইজেনকটের ঘনিষ্ঠ মাতান কাহানা