হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল
নিউক্যাসল ইউনাইটেড ২-২ আর্সেনাল
সেন্ট জেমস পার্কে রোমাঞ্চ ছড়াল নিউক্যাসল ইউনাইটেড ও আর্সেনাল। গোল হলো চারটি। কিন্তু কেউ কারও চেয়ে বেশি গোল করতে পারেনি। তাতে আর্সেনালের একটু স্বস্তিই পাওয়ার কথা। ২-২ গোলে ড্র ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যে ৭৭ মিনিট পর্যন্তও হার দেখছিল!
পরের মিনিটে ননী মাদুয়েকের গোলে শেষ পর্যন্ত নিউক্যাসলের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল।
অথচ প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে জয় দেখছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ভুল করে বসেন তাঁদের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। ৪৯ মিনিটে ওডেগার্ডের বল হারানো ছিল নিউক্যাসল উইঙ্গার হার্ভি বার্নসের গোলের প্রাথমিক উৎস। সমতায় ফেরা নিউক্যাসল আরেকটু ভয়ঙ্কর হয়ে ওঠে ৬২ মিনিট মালিক থাইয়ুর গোলে। ২-১ গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল তখন হারের শঙ্কায়।
বক্সে জটলার ভেতর থেকে গোলটি করেন থাইয়ু। হার এড়াতে মরিয়া আর্সেনাল শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করতে পেরেছে ৭৮ মিনিটে মাদুয়েকের নিচু শটে করা গোলে। ৩৩ মিনিটে আর্সেনালের প্রথম গোলটি এবেরচি এজের। চলতি প্রিমিয়ার লিগে এটা তাঁর প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া। কেপা আরিজাবালাগা নামেন পোস্টে।
প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর পয়েন্ট ভাগ করতে বাধ্য হলো আর্সেনাল। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মিকেল আরতেতার দল। দ্বিতীয় ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের সংগ্রহ ১০ ম্যাচে ২২ পয়েন্ট।
সিটির ড্র, চেলসির বড় হারঘরের মাঠে লিডস ইউনাইটেডের কাছে ৪-১ গোলে হেরেছে চেলসি। ১৯৯৯ সালের পর চেলসির মাঠে প্রথম জয়ে জোড়া গোল করেন লিডস ফরোয়ার্ড নোয়া ওকাফোর। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে আটে নেমে গেল চেলসি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া লিডস ছয়ে।
ইতিহাদ স্টেডিয়ামে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। ৫৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর এলিয়ট অ্যান্ডারসনের গোলে পয়েন্ট ভাগ করতে পেরেছে স্বাগতিকরা। ১৬ মিনিটে ফুলহামকে এগিয়ে দেন রদ্রিগো মুনিজ। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে সিটি।
অন্য ম্যাচে ইপসউইচ টাউনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। কভেন্ট্রি সিটির কাছে ৩-২ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেস। নটিংহাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে বোর্নমাউথ। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এল দলটি।
সূত্র: প্রথম আলো
-
হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল
-
এমবাপ্পের পেনাল্টি মিসের পর ‘এস্পিশাল’ গোলে জয় রিয়ালের
-
রেকর্ড ১৮ কোটি টাকা পাওয়া গেছে পাগলা মসজিদের দানবাক্সে
-
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্রের
-
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন
-
দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয়
-
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর আ.লীগের হামলা, কী ঘটেছিল সেদিন রাতে
-
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই, গ্যারান্টি দিলাম: এমপি সেলিম ভূঁইয়া
-
এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের
-
নিউইয়র্কের মেয়র মামদানি ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন
-
আইওয়ার অ্যাটর্নি জেনারেলকে বিনা খরচে ইসরায়েল সফরের আমন্ত্রণ, তারপর যা করল দেশটির সরকার
-
সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে
-
এশিয়া সফর শেষে ওয়াশিংটনে ফিরে ৭ ভুয়া দাবি করেছেন ট্রাম্প, প্রকৃত সত্য কী
-
আগামীকাল শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান
-
বৈশাখী টিভির কার্যালয়ে হাঙ্গামা, ডিএমডিকে হেফাজতে নিয়েছে পুলিশ