সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

১৫ ঘণ্টা লেনদেন বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম
৪৫৩ Shares
বাংলাদেশ ব্যাংক আজ সোমবার ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের অনুমোদন দিয়েছে। এর আওতায় শুক্রবার রাত ১০টা থেকে শনিবার বেলা ১টা পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন ধরনের সেবা বন্ধ থাকবে।

আগামী শুক্রবার রাত ১০টা থেকে পরদিন শনিবার বেলা ১টা পর্যন্ত মোট ১৫ ঘণ্টা ইস্টার্ন ব্যাংকের লেনদেন–সুবিধা বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে কোনো গ্রাহক ব্যাংকটির এটিএম, পিওএস, সিআরএমসহ নানা ধরনের সুবিধা ব্যবহার করে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য উল্লিখিত সময়ে লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের অনুমোদন দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার বেলা ১টা পর্যন্ত ইস্টার্ন ব্যাংকের এটিএম, এনপিএসবি, ক্যাশ রিসাইকেল মেশিন (সিআরএম), ড্রপবক্স, ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), চেক ডিপোজিট মেশিন, পয়েন্ট অব সেলস বা পিএসও, ই–কমার্সসহ ব্যাংকিং ও নন–ব্যাংকিং চ্যানেলে ডেবিট কার্ড ও হিসাব–সংক্রান্ত সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে এ সময়ে ইবিএলের ইস্যু করা ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড দিয়ে অন্যান্য ব্যাংকের এটিএম, পিওএসসহ ইবিএলের পিওএসের মাধ্যমে লেনদেন করা যাবে।

.বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ইন্টারনেট ব্যাংকিং, স্কাই ব্যাংকিং, মোবাইল অ্যাপ, ইবিএল কানেক্ট, মিসড কল অ্যালার্ট, ই–কেওয়াইসি, স্মার্ট আইভিআর, ইবিএল সেলফ সার্ভিস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, রেমিট্যান্স বা প্রবাসী আয়ের সেবাও বন্ধ থাকবে। এ ছাড়া আর্থিক লেনদেন সেবা আরটিজিএস, বিইএফটিএন ও সুইফট সেবাও এ সময় বন্ধ থাকবে।

সূত্র: প্রথম আলো