১০ জনের রিয়ালকে হারিয়ে আতলেতিকোর ডার্বি জয়
ছুটতে থাকা বার্সেলোনাকে নাগালের মধ্যে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে।এই সত্যটা রিয়াল মাদ্রিদ জানত, জানত আতলেতিকো মাদ্রিদও। সেটা জেনেই আজ মেত্রোপলিতানোতে মুখোমুখি হয়েছিল দুই দল। এল দেরবি মাদ্রিলেনো, ২৪৪তম অধ্যায়।সেই অধ্যায়ের শেষটা লেখা হলো আতলেতিকোর ২-১ গোলে জয়ে। তাতে লা লিগার পয়েন্ট তালিকায়ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুই নম্বরে চলে এলো দিয়েগো সিমিওনের দল। ৭টি করে ম্যাচ শেষে আপাতত দুই নম্বরে থাকা আতলেতিকোর পয়েন্ট ১৬, তিনে থাকা রিয়াল মাদ্রিদের ১৫। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধটা যেন দাবার মতো খেলল দুই দল। ধীরস্থির, হিসেবি, সাবধানী। প্রথম ৩০ মিনিটে তেমন কোনো ঘটনা নেই। তারপর হঠাৎ ঝলক। লি-এর ক্রস ঠেকাতে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়াকে ডাইভ দিতে হলো। একটু পর হানকোর শট ব্লক করলেন ইব্রাহিমা কোনাতে। পাল্টা আক্রমণে দূর থেকে আরদা গুলেরের শট ঠেলে দিলেন ইয়ান ওব্লাক।গোল আসছিল না, কিন্তু উত্তাপ বাড়ছিল ধীরে ধীরে। এর মধ্যেই বেঞ্চ থেকে আতলেতিকোর কোচ সিমিওনে রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ডে নাম তুললেন। রোমেরোর সঙ্গে জুড বেলিংহামের সংঘর্ষে একবার লাল কার্ডের গন্ধও পেয়েছিল ম্যাচ। ভিএআরের পর রেহাই। তখনও বোঝা যায়নি, আসল ঝড়টা বাকি।দ্বিতীয়ার্ধ শুরু। আর ৫০ মিনিটেই ম্যাচ ঘুরে গেল। বক্সের ভেতর জুলিয়ানো সিমিওনেকে ফেলে দিলেন ডিন হউসেন। রেফারি পেনাল্টি দিলেন, হলুদ কার্ডও। কিন্তু ভিএআরে দেখে সিদ্ধান্ত বদলে গেল, লাল কার্ড। পেনাল্টি থেকে গোল করলেন আলেহান্দ্রো গ্রিমালদো। কুর্তোয়া দিক বুঝেছিলেন, কিন্তু থামাতে পারেননি। ১-০।১০ জনের রিয়াল তখনও সামলে উঠতে পারেনি। ৫৯ মিনিটে এল দ্বিতীয় ধাক্কা। জুলিয়ানো সিমিওনের নিচু ক্রসে একেবারে ফাঁকা পোস্টে ঠেলে দিলেন জোনাথন ডেভিড। ২-০।ম্যাচ তখন আতলেতিকোর মুঠোয়। মরিনিও বদল আনলেন। ভিনিসিয়ুস জুনিয়র আর গুলেরকে তুলে নিলেন। নামালেন রুডিগার। কিন্তু ১০ জনের দল নিয়ে ম্যাচে ফেরার রাস্তা তখন প্রায় বন্ধ। ৭৬ মিনিটে একবার সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রি-কিক ভেসে এল বক্সে। সহজেই ধরে ফেললেন ওব্লাক। রিয়ালের রাতটা যেন সেখানেই লেখা হয়ে গেল।কিন্তু ফুটবল গল্প বদলাতে ভালোবাসে। ৮৯ মিনিটে হঠাৎ আলো দেখল রিয়াল। বের্নার্দো সিলভার ফ্রি-কিক থেকে হেডে গোল করলেন আন্তোনিও রুডিগার। ২-১। মেত্রোপলিতানোর গর্জন এক মুহূর্তের জন্য থমকে গেল।শেষ মিনিটগুলোতে রিয়াল মরিয়া আক্রমণ করেছে, সবকিছু দিয়েই চেষ্টা করেছে। কিন্তু বদলায়নি ম্যাচের ফল।
বর্তমান সময়ে আমাদের জাতীয় অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং সামাজিক প্রেক্ষাপটে নানামুখী পরিবর্তন ও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বিভিন্ন খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশের সার্বিক অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
বিশেষ করে সংশ্লিষ্ট খাতের উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। এই খাতের যথাযথ প্রসার ঘটলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে আরও বেশি শক্তিশালী করবে।
সামগ্রিক এই উন্নয়ন প্রক্রিয়াকে দীর্ঘমেয়ায়ী ও টেকসই করতে হলে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অত্যন্ত জরুরি। আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ এর প্রকৃত সুফল ভোগ করবে।
-
এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে: তেজগাঁওয়ের ডিসি
-
ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
-
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের সঙ্গে যাঁরা যাচ্ছেন
-
সরকারি ল্যাপটপ ছিনতাইয়ের মামলা করতে গেলেন, পুলিশ নিল ‘হারানো’র জিডি
-
কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
-
সমালোচনার মুখে কোরআনে হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়
-
১০ জনের রিয়ালকে হারিয়ে আতলেতিকোর ডার্বি জয়
-
ভাগাড়ে বস্তাভর্তি টাকা নিতে লোকজনের ভিড়, পরে যা তাঁরা জানল
-
র্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
-
শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
-
ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা ও অন্যান্য খবর
-
বড় ভাইয়ের স্ত্রী নিয়ে উধাও দুই সন্তানের বাবা এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি
-
শতাধিক ড্রোন দিয়ে মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় হামলা, জানালেন মেয়র - BBC
-
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক - ABP Ananda
-
সুস্থতার লক্ষ্যে ১৫ কেজি কমালেন শখ