বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে কুমিল্লা ১০ বিজিবি
কুমিল্লার আদর্শ সদর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)কুমিল্লা ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল ৮টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ বিবিরবাজার বিওপির শাহাপুর পোস্টের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
১০বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন ভারত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কটকবাজার নামক এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে একটি পুরাতন প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
১০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক"—এই মূলমন্ত্রকে ধারণ করে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভারতীয় সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে টহল তৎপরতা এবং বিজিবি'র গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।
-
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
-
বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে কুমিল্লা ১০ বিজিবি
-
কুমিল্লা'য় জামায়াত নেতা অধ্যাপক জাকির হোসেনের পিতার ইন্তেকাল
-
বান্দরবানে চান্দের গাড়ি উল্টে নিহত-২
-
বিমানবন্দরে কর্মকর্তা লাঞ্ছনার অভিযোগে মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার
-
পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালন: স্কুল থেকে শিক্ষার্থী আটক
-
কুবি কর্মকর্তার ওপর হামলা, নিষিদ্ধ যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
কুমিল্লা'য় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার
-
কুবিতে পরিচয় জানতে চাওয়া নিয়ে রণক্ষেত্র: দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
-
বিশ্ববাজারের সঙ্গে দেশেও তেলের দাম কমানোর দাবি-এড: আতিকুর রহমান
-
ঝিনাইদহে কলাবাগান থেকে শুটারগান উদ্ধার করেছে এসআরবি
-
একই দিনে কুবি ও চবির ভর্তি পরীক্ষা: চরম বিপাকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
-
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল
-
শ্রেণিকক্ষ থেকে গবেষণাগার, অতঃপর মানুষের পাশে: অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল
-
কুমিল্লা'য় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা