বান্দরবানে চান্দের গাড়ি উল্টে নিহত-২
বান্দরবানের থানচি-তিন্দু সড়কে চান্দের গাড়ি উল্টে মো. জসিম ও মো. জিয়াবুল নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিন্দু বাজারে যাওয়ার পথে বাজারের আগে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মো. জসিম ও মো. জিয়াবুলের বাড়ি কক্সবাজারের খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় নিহতদের মরদেহ তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে থাকা কলা ব্যবসায়ী মো. বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার জানান, ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। বিস্তারিত ঘটনাস্থলে পৌঁছানোর পর জানা যাবে। নিহতদের উদ্ধারে পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন।
এদিকে স্থানীয়দের সহায়তায় ৩৮ বিজিবির সদস্যরা দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়ায় পাঠিয়েছেন।
দুর্ঘটনার কারণ এবং নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় উদ্ধারের পর জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
-
বান্দরবানে চান্দের গাড়ি উল্টে নিহত-২
-
বিমানবন্দরে কর্মকর্তা লাঞ্ছনার অভিযোগে মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার
-
পাবনায় শেখ হাসিনার জন্মদিন পালন: স্কুল থেকে শিক্ষার্থী আটক
-
কুবি কর্মকর্তার ওপর হামলা, নিষিদ্ধ যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
কুমিল্লা'য় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার
-
কুবিতে পরিচয় জানতে চাওয়া নিয়ে রণক্ষেত্র: দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
-
বিশ্ববাজারের সঙ্গে দেশেও তেলের দাম কমানোর দাবি-এড: আতিকুর রহমান
-
ঝিনাইদহে কলাবাগান থেকে শুটারগান উদ্ধার করেছে এসআরবি
-
একই দিনে কুবি ও চবির ভর্তি পরীক্ষা: চরম বিপাকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা
-
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল
-
শ্রেণিকক্ষ থেকে গবেষণাগার, অতঃপর মানুষের পাশে: অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল
-
কুমিল্লা'য় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা
-
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা'য় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
-
ভাষা শেখার অ্যাপগুলো কি আসলেই কার্যকর