এইচএসসির পর ভর্তি: মেধাবীদের জন্য ২০ কোটি টাকার বৃত্তি ও বিশ্বমানের শিক্ষার সুযোগ দিচ্ছে আইইউবিএটি
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। ফলাফল হাতে পাওয়ার পরই শিক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন—কোথায় ভর্তি হব?
মানসম্মত শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস আর ভবিষ্যৎ ক্যারিয়ারের নিশ্চয়তা খুঁজতে গেলে যে নামটি সামনে আসে, সেটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সাড়ে তিন দশক ধরে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন পথ দেখাতে অন্যতম ভূমিকা পালন করছে।
আইইউবিএটি: একজন শিক্ষাবিদের স্বপ্নআইইউবিএটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ও পরিচালক। ১৯৮৯ সালের ২৭ জুলাই তিনি দেশে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব সরকারের কাছে জমা দেন। সেই ধারাবাহিকতায় ১৯৯১ সালে যাত্রা শুরু করে আইইউবিএটি এবং ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের আওতায় স্বীকৃতি পায়।
দেশে প্রথম বিবিএ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিএটিএইচএম) প্রোগ্রাম চালু করে প্রতিষ্ঠানটি। বেসরকারি খাতে কৃষি, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও প্রথম চালু হয় আইইউবিএটিতে।
বিশ্ব র্যাঙ্কিং ও আন্তর্জাতিক অ্যাক্রিডিটেশনযুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ আইইউবিএটি বৈশ্বিকভাবে ১০০১–১২০০ অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ এর অবস্থান ৮০১–৮৫০-এর মধ্যে। এ ছাড়া নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার স্বীকৃতি হিসেবে ডব্লিউইউআরআই র্যাঙ্কিংয়ে ‘এথিক্যাল ইউনিভার্সিটি’ ক্যাটাগরিতে বিশ্বে ৩৯তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
চলতি বছর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) বিশ্ববিদ্যালয়টির সিএসই, ইইই, সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং—এই চারটি প্রোগ্রামকেই অ্যাক্রিডিটেশন দিয়েছে। আইইবি–বিএইটিই ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ স্বাক্ষরকারী হওয়ায় এখানকার প্রকৌশল স্নাতকদের ডিগ্রি আন্তর্জাতিকভাবে আরও গ্রহণযোগ্যতা পাবে, বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির পথও সহজ হবে।
আইইউবিএটির বিজনেস স্কুল যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) স্বীকৃতিপ্রাপ্ত। বিএসসি ইন নার্সিং প্রোগ্রামটি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত। বিশ্ববিদ্যালয়টি লন্ডনভিত্তিক অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) সদস্য এবং ইউজিসি অনুমোদিত।
পড়ার সুযোগ ও প্রোগ্রামের বিশেষত্ববছরে স্প্রিং, সামার ও ফল—এই তিনটি সেমিস্টারে চার বছরে স্নাতক সম্পন্ন হয়।
স্নাতক পর্যায়: বিবিএ, সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার, নার্সিং, বিএটিএইচএম, ইকোনমিকস ও ইংরেজি।
স্নাতকোত্তর পর্যায়: এমবিএ, এমপিএইচ, এমএসসি ইন সিএসই ও এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
বিএইটিই অ্যাক্রিডিটেড চারটি প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং অনুষদের বড় শক্তি। আগামী ১৯–২০ ডিসেম্বর আইসিপিসি এশিয়া রিজিওনাল কনটেস্ট ২০২৬-এর আয়োজক আইইউবিএটি। তিন দশকের অভিজ্ঞতায় গড়ে ওঠা বিবিএ ও বিএটিএইচএম প্রোগ্রাম এবং দেশ-বিদেশে চাহিদাসম্পন্ন কৃষি ও নার্সিং ডিগ্রি এখানকার শিক্ষার্থীদের অন্যদের চেয়ে এগিয়ে রাখে। ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ভাষা, সাহিত্য, গবেষণা ও নীতিনির্ধারণী দক্ষতায় প্রস্তুত করে।
সবুজ ক্যাম্পাস ও সহশিক্ষা কার্যক্রম‘অ্যান এনভায়রনমেন্ট ডিজাইনড ফর লার্নিং’ মূলমন্ত্রে উত্তরার ১০ নম্বর সেক্টরে তুরাগ নদের তীরে প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাস। শতাধিক পিএইচডি ডিগ্রিধারী পূর্ণকালীন শিক্ষক এখানে পাঠদান করেন। প্রতিষ্ঠাতার নামে গড়ে ওঠা মিয়ান রিসার্চ ইনস্টিটিউট, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, ইনডোর ও আউটডোর খেলার মাঠ—সব মিলিয়ে এটি পূর্ণাঙ্গ শিক্ষাপরিবেশ।
ক্লাসের বাইরে প্রোগ্রামিং, বিতর্ক, সাংস্কৃতিক, ফটোগ্রাফি ও ক্রীড়া ক্লাব এবং ‘আইইউবিএটি স্টুডেন্ট অ্যাম্বাসেডর’ কর্মসূচি শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বাড়ায়। প্রতিবছর জানুয়ারিতে মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ক্যাম্পাসে নিয়ে আসে উৎসবের আমেজ। এ ছাড়া নিয়মিত জব ফেয়ার ও ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির বাজারের জন্য প্রস্তুত হন।
দেশে উচ্চশিক্ষা নেওয়া প্রসঙ্গে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, ‘ভর্তি সিদ্ধান্তের সময় চাকচিক্য নয়, শিক্ষার মান, আন্তর্জাতিক স্বীকৃতি ও শেখার পরিবেশ দেখতে হবে। মানের প্রশ্নে আইইউবিএটি কখনো আপস করেনি। কারণ, ঢাকা শহরের ভেতরে এমন নদীঘেঁষা সবুজ ক্যাম্পাস বিরল। পরিবেশবান্ধব এই ক্যাম্পাসের স্বীকৃতি হিসেবে আমরা গ্রিনমেট্রিক আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও স্থান পেয়েছি।’
আবদুর রব আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা বিশ্বাস করতেন, মানবসম্পদ উন্নয়নই জাতীয় অগ্রগতির চাবিকাঠি। সেই দর্শন থেকেই আমরা শিক্ষার্থীদের শুধু বস্তুগত শিক্ষায় সীমাবদ্ধ রাখি না, তাঁদের উন্নত জীবনের জন্য প্রস্তুত করি। আমাদের লক্ষ্য দক্ষ ও নৈতিক মানুষ গড়া। তাই প্রতিটি স্নাতক প্রোগ্রামের শেষে বাধ্যতামূলক প্র্যাকটিকাম বা ইন্টার্নশিপ রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পাস করার আগেই কর্মক্ষেত্রের অভিজ্ঞতা পান।’
বৃত্তি ও যাতায়াত সুবিধাতুরাগ নদের তীরের এই ক্যাম্পাসে যাতায়াতের জন্য ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার সব রুটে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনা মূল্যে পরিবহনসেবা। এ ছাড়া উত্তরা ও আশপাশের এলাকায় প্রতি ঘণ্টায় শাটল সার্ভিস চলে। বর্তমানে দেশের প্রায় সব জেলার পাশাপাশি ২১টি দেশের ১৭১ জন বিদেশি শিক্ষার্থীসহ প্রায় ১১ হাজার শিক্ষার্থী এখানে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের কেবিএডি (নলেজ বেজড এরিয়া ডেভেলপমেন্ট) কর্মসূচির আওতায় গ্র্যাজুয়েটরা নিজ গ্রাম ও জেলার উন্নয়নে কাজ করছেন।
বৃত্তির সুযোগ-সুবিধা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন, ‘অর্থ নয়, মেধাই উচ্চশিক্ষার মাপকাঠি—এই দর্শন মেনে আইইউবিএটি প্রতিবছর ২০ কোটি টাকার বেশি বৃত্তি, টিউশন ফি মওকুফ ও অনুদান দেয়। এইচএসসি ও ডিপ্লোমা পাস শিক্ষার্থীরা ফলাফলের ভিত্তিতে ওয়েভার পান। এ ছাড়া মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে ছাত্রীদের জন্য রয়েছে বাড়তি বৃত্তির ব্যবস্থা। শুধু তাই নয়, মেধাবী অথচ অসচ্ছল শিক্ষার্থীরা “আইইউবিএটি ফাউন্ডার ড. মিয়ান স্কলারশিপ”-এর আওতায় সম্পূর্ণ বিনা বেতনে পড়তে পারেন।’
সেলিনা নার্গিস আরও বলেন, ‘উচ্চশিক্ষা নিয়ে অনেক পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা খরচ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা শুনলেই অনেকে ধরে নেন, এখানে পড়া শুধু সচ্ছল পরিবারের সন্তানদের জন্য। আইইউবিএটি শুরু থেকেই এই ধারণা বদলাতে কাজ করছে। আমরা চাই, আর্থিক সামর্থ্যের কারণে যেন কোনো মেধাবী সন্তানের স্বপ্ন থেমে না যায়।’
যাঁরা পথ দেখিয়েছেন: সফল অ্যালামনাইতিন দশকে আইইউবিএটি থেকে হাজারো স্নাতক দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন। করপোরেট খাত, ব্যাংকিং, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, কৃষি, পর্যটন, শিক্ষা ও উদ্যোক্তা—সব ক্ষেত্রেই রয়েছেন আইইউবিএটির সাবেক শিক্ষার্থীরা। দেশের সরকারি ও বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি ইন্টেল, মাইক্রোসফটসহ বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন অনেকে। প্রতিবছর বহু শিক্ষার্থী পিএইচডি করতে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমাচ্ছেন; ডিগ্রি শেষে কেউ সেখানেই শিক্ষকতা করছেন, কেউ দেশে ফিরে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিচ্ছেন।
ভর্তি তথ্যআইইউবিএটির স্প্রিং ২০২৭ সেশনের জন্য অনলাইনে আবেদন চলছে (www.iubat.edu/admission)। ঠিকানা: ৪ এমব্যাংকমেন্ট ড্রাইভ রোড, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।
বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসের পরিচালক মো. আলামিন সিকদার শিহাব বলেন, ‘এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা শতভাগ মেধাবৃত্তিতে পড়ার সুযোগ পাবেন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা উত্তরার ক্যাম্পাস ঘুরে দেখতে পারেন। অথবা ওয়েবসাইট থেকে আবেদন, ভর্তি পরীক্ষা ও বৃত্তির সব তথ্য জেনে নিতে পারেন।’
সূত্র: প্রথম আলো
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ
-
এইচএসসির পর ভর্তি: মেধাবীদের জন্য ২০ কোটি টাকার বৃত্তি ও বিশ্বমানের শিক্ষার সুযোগ দিচ্ছে আইইউবিএটি
-
সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী
-
‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি
-
শরীয়তপুরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলার আসামি মৃত বীর মুক্তিযোদ্ধা
-
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, শাস্তি ছয় মাস কুকুর–বিড়ালকে খাওয়ানো
-
বেসরকারি ব্যাংক থেকে জনতা ব্যাংকের এমডি নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন
-
১৫ ঘণ্টা লেনদেন বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের
-
মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া কার্যালয়ে সভা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
-
মহাকাশ থেকে ফেরা রকেট ধরে ইতিহাস গড়ল স্পেসএক্স
-
প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী
-
আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ
-
জিয়াউলের দুই হাত পিছমোড়া করে হাতকড়ায় বাঁধা, মাথায় হেলমেট, বুকে ভেস্ট
-
আট ঘণ্টায় দুই খুনের নেপথ্যে ‘বালুর ব্যবসা’, মর্গে পড়ে আছে একজনের লাশ
-
বাউবির এইচএসসি পরীক্ষার ফলাফল, পাসের হার ৬৪ দশমিক ৭৫