ইরানজুড়ে অসংখ্য ‘রহস্যময়’ জলাধার, কেন সেগুলো তৈরি করছে তেহরান
ইরানের একটি বিষয় নিয়ে অনেক আগে থেকেই ধাঁধায় ছিলেন পরিবেশবিদেরা। তাঁদের এই বিস্ময়ের কারণ, দেশটির বিপুলসংখ্যক জলাধার। এর পাশাপাশি রয়েছে পানি সরবরাহের জন্য বহু পাইপলাইন ও সুড়ঙ্গ। বিশেষ করে এই অবকাঠামোর অনেকগুলো এমন অঞ্চলে নির্মাণ করা হয়েছে, সাদাচোখে দেখলে মনে হয়, সেগুলোর প্রয়োজন নেই।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর দেশটির বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানোর দাবি করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর কিছু বিশ্লেষক মনে করছেন, তাঁরা তাঁদের পুরোনো সেই প্রশ্নের উত্তর পেয়েছেন। কারণ, হামলা হওয়া অনেক এলাকায় ইরানের জলাধার ও পানি প্রকল্প রয়েছে। সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেগুলো গড়ে তোলা হতে পারে বলে ধারণা তাঁদের।
পানিনিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরি ও জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে তাঁর গবেষক দল বহু বছর ধরে ইরানে জলাধারের এই আধিক্য নিয়ে খোঁজখবর রাখছেন। ইরানে অন্তত ৫৩৩টি জলাধার রয়েছে। উপসাগরীয় অঞ্চলে যেসব দেশে সবচেয়ে বেশি জলাধার রয়েছে, ইরান তার একটি। শোকরি বলেন, ‘এত জলাধার তৈরি করা হচ্ছে কেন, তা সব সময় আমাদের ধাঁধায় ফেলেছে?’
পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, আমি নাকি টিকটিকিজাতীয় প্রাণীকে গুপ্তচরবৃত্তি করার প্রশিক্ষণ দিয়েছি।’চলতি বছরের শুরুর দিকে ইরানের যুদ্ধের খবর পড়ছিলেন শোকরি। তখন একটি মানচিত্র তাঁর চোখে পড়ে। ইরানের গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার অভিযোগে যেসব এলাকায় বিমান হামলা চালানো হয়, ওই মানচিত্রে তার উল্লেখ ছিল। মানচিত্রে ইরানের উত্তর থেকে দক্ষিণে একের পর এক সাজানো হামলার স্থানগুলো তাঁর নিজের তৈরি জলাধারের অবস্থানের সঙ্গে প্রায় মিলে যাচ্ছিল।
নিমা শোকরির মনে প্রশ্ন জেগেছিল, ‘যেখানে ইরানের জলাধার আছে, তার কাছাকাছিই ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে কেন?’ তাঁর এ প্রশ্নের জবাব হয়তো পাওয়া যায় নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা পানি ও সামরিক–বিষয়ক কয়েকজন বিশেষজ্ঞের ভাষ্যে। তাঁরা বলেন, জলাধার থেকে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ পাওয়া যায়। তাই জলাধারের কাছে উন্নত প্রযুক্তির সামরিক স্থাপনা গড়ে তোলার যুক্তি আছে।
ইরানে মাটির নিচে অনেক সামরিক স্থাপনা রয়েছে। এগুলোকে বলা হয় ‘ক্ষেপণাস্ত্রের শহর’। পাহাড়ের গভীর পর্যন্ত খুঁড়ে এসব সুড়ঙ্গ ও কক্ষ তৈরি করা হয়েছে। সেগুলোর প্রতিরক্ষাব্যবস্থাও বেশ শক্তিশালী। ক্ষেপণাস্ত্রের এসব ‘শহরে’ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ও মজুত করা হয়। অনেক ভূগর্ভস্থ কাঠামোয় সেগুলো মোতায়েনও করা আছে।
সামরিক বিশেষজ্ঞ নাদিমি বলেন, ওই অঞ্চলের একটি জায়গায় মাটির গভীরে ক্ষেপণাস্ত্রঘাঁটি নির্মাণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। হামলার স্থানটি সেখান থেকে খুব দূরে নয়।যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ও সামরিক–বিষয়ক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির ধারণা, ইরানে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্রসংক্রান্ত স্থাপনা রয়েছে। তিনি বলেন, ইরানের মতো এত বিস্তৃত ভূগর্ভস্থ সামরিক স্থাপনাব্যবস্থা খুব কম দেশেই আছে। ব্যতিক্রম হিসেবে তিনি শুধু উত্তর কোরিয়ার কথা উল্লেখ করেন।
ইরানে পানিসংকট বড় একটি সমস্যা। সেদিক থেকে দেশটির জলাধারের প্রয়োজন রয়েছে। বিশেষজ্ঞ নিমা শোকরি বলেন, ইরানের অনেক জলাধার বেসামরিক কাজে লাগে। এর মধ্যে রয়েছে পানি সরবরাহ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদন। পানির সংকটের মুখে এর গুরুত্ব অনেক। তাই জলাধারগুলোর সম্ভাব্য সামরিক ভূমিকা যেন সেগুলোর বেসামরিক প্রয়োজনকে আড়াল না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
বন্য প্রাণী সংরক্ষণকর্মীদের গ্রেপ্তার ঘিরে ‘রহস্য’যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার ফলে ইরানের প্রত্যন্ত অঞ্চলে গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো কোথায় অবস্থিত, তার একটা ধারণা পাওয়া গেছে। এটি পরিবেশবিদদের ভাবিয়ে তোলা আরেকটি রহস্যেও আলোকপাত করতে পারে। রহস্যটি হলো, ২০১৮ সালে দেশটির সংরক্ষিত এলাকায় কাজ করা বন্য প্রাণী সংরক্ষণকর্মীদের একের পর এক গ্রেপ্তারের পেছনে কারণ কী ছিল?
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা ওই গ্রেপ্তার অভিযান চালিয়েছিল। নিউইয়র্ক টাইমস এ বিষয়ে মন্তব্য চাইলে কোনো সাড়া দেয়নি বাহিনীটি। তাদের এই গ্রেপ্তারের সুনির্দিষ্ট ব্যাখ্যাও এখনো পাওয়া যায়নি। তবে কিছু পরিবেশবিদ এখন সন্দেহ করছেন, ওই সংরক্ষণকর্মীরা হয়তো ঘটনাচক্রে স্পর্শকাতর সামরিক স্থাপনার সন্ধান পেয়ে গিয়েছিলেন।
২০১৮ সালে আইআরজিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েক ডজন বন্য প্রাণী সংরক্ষণকর্মীকে আটক করে। তাঁদের একজন ছিলেন পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা কাভুস সৈয়দ-ইমামি। রাষ্ট্রীয় হেফাজতে তাঁর মৃত্যু হয়। সংগঠনটির আরও কয়েকজন সদস্য বছরের পর বছর কারাগারে ছিলেন। তাঁদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।
ইরানি কর্তৃপক্ষের ভাষ্য ছিল, প্রাণীর আবাসস্থল পর্যবেক্ষণের কথা বলে ক্যামেরা বসিয়ে ওই সংরক্ষণকর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, আমি নাকি টিকটিকিজাতীয় প্রাণীকে গুপ্তচরবৃত্তি করার প্রশিক্ষণ দিয়েছি।’
ওয়াশিংটনে নির্বাসিত ইরানের পানিবিষয়ক বিশ্লেষক নিক কাওসার বলেন, ‘আমার মনে হয়, এসব স্থাপনার আশপাশে মাঠপর্যায়ে কাজ করা যে কাউকেই বিপ্লবী গার্ড বাহিনী সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখে থাকতে পারে—এমনকি তাঁরা বন্য প্রাণী সংরক্ষণকর্মী হলেও।’
বুনো ভেড়ার প্রকল্পযুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আরভাইন ক্যাম্পাসের পানিবিষয়ক বিশেষজ্ঞ আমির আগাকুচাক দীর্ঘদিন ধরেই ইরানের একটি বিশাল পানি স্থানান্তর প্রকল্প নিয়ে ধাঁধায় ছিলেন। প্রকল্পটির উদ্দেশ্য ছিল ইরানের জাগরোস পার্বত্য অঞ্চল থেকে দেশটির মধ্যাঞ্চলের ইয়াজদ প্রদেশে পানি সরবরাহ করা। গত মার্চে ইয়াজদে বিমান হামলা চালানো হয়।
ওই হামলার পর ফিন্যান্সিয়াল টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ইয়াজদে বড় একটি ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার খবর প্রকাশিত হয়। বিশেষজ্ঞ আমির আগাকুচাক বলেন, এর পর থেকে তাঁর সন্দেহ হয়, পানির ওই প্রকল্প গড়ে তোলার পেছনে অন্তত কিছুটা সামরিক কারণ থাকতে পারে।
আইআরজিসির হাতে গ্রেপ্তার পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের মোরাদ তাহবাজ বলেন, কারাগারে থাকার সময় হরমুজগান প্রদেশে তাঁদের কাজ নিয়ে অনেক প্রশ্ন করা হতো। তখন তিনি কারণ বুঝতে পারতেন না। সেখানে বিরল বুনো ভেড়া রক্ষার একটি প্রকল্প ছিল। তাহবাজ বলেন, ওই প্রকল্প এলাকাটি নিয়ে কারাগারে জিজ্ঞাসাবাদকারীরা খুব সংবেদনশীল ছিলেন।
গত ১৪ জুলাই হরমুজগানের তারোম সংরক্ষিত এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর ভাষ্য, তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা।
সামরিক বিশেষজ্ঞ নাদিমি বলেন, ওই অঞ্চলের একটি জায়গায় মাটির গভীরে ক্ষেপণাস্ত্রঘাঁটি নির্মাণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। হামলার স্থানটি তার থেকে খুব দূরে নয়।
‘এসব যুক্তরাষ্ট্রের অজুহাত’পানি প্রকল্পের বিষয়ে ইরানের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিল নিউইয়র্ক টাইমস। তবে সাড়া মেলেনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের জলাধারগুলো নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন। এর মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে।
একই কথা বলেছে জাতিসংঘে ইরানের মিশন। দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজের খবর অনুযায়ী, এক বিবৃতিতে মিশন বলেছে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে আরও হামলা ও যুদ্ধাপরাধের অজুহাত তৈরি করা। যত ভ্রান্তিকর তথ্যই ছড়ানো হোক না কেন, তা যুদ্ধাপরাধকে বৈধতা দিতে কিংবা এসব ভয়াবহ অপরাধীকে দায়মুক্তি দিতে পারবে না।
ইরানের মিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক জলাধার ও পানি সরবরাহ অবকাঠামোয় ইচ্ছাকৃতভাবে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ। এ ধরনের হামলার নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অনুমোদনকারী ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের অপরাধের দায় নিতে হবে এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাঁদের জবাবদিহি করতে হবে।
সূত্র: প্রথম আলো
-
রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও
-
‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’—সম্ভাবনাময় সংস্কার কি আবারও দীর্ঘসূত্রতার বলি হচ্ছে
-
শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
-
পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না, অভিযোগ আইবিসির
-
কোয়ান্টাম গবেষণায় ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসান
-
ইরানজুড়ে অসংখ্য ‘রহস্যময়’ জলাধার, কেন সেগুলো তৈরি করছে তেহরান
-
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
-
প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
-
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন
-
চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
-
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক: বিজেপির মন্ত্রী দিলীপের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য
-
হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান
-
যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন
-
অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
-
রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের