পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না, অভিযোগ আইবিসির
চলমান শ্রমিক আন্দোলনে পুলিশি অভিযানে ফেডারেশনগুলোর সব আঞ্চলিক কার্যালয় বন্ধ রাখতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, শ্রমিকনেতাদের বাসায় বাসায় প্রতি রাতে ডিবি পুলিশ হানা দেয়। সব মিলিয়ে রীতিমতো একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। সে জন্য শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার আইবিসি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এই আন্তর্জাতিক শ্রমিক জোটের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আমিরুল হক আমিন, সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, রুহুল আমিন প্রমুখ।
.লিখিত বক্তব্যে আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন বলেন, চলমান শ্রম আন্দোলনে আইবিসির অন্তর্ভুক্ত ফেডারেশনের আঞ্চলিক পর্যায়ের ১২ জন শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে অনেক সাধারণ সদস্য বা শ্রমিককে।
সালাউদ্দিন স্বপন আরও বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে আসছে, এই আন্দোলনে তৃতীয় পক্ষ অর্থাৎ ক্ষমতাচ্যুত সাবেক সরকারের লোকজন ঢুকে পড়েছেন। তাঁরাই শ্রমিকদের এই আন্দোলনকে ধ্বংসাত্মক রূপ দিচ্ছেন। তাহলে নির্দোষ শ্রমিকনেতাদের কেন গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। কোনো প্রকার বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত না থাকার পরও কেন তাঁরা এলাকায় থাকতে পারছেন না।
.যেসব কারখানার শ্রমিকেরা কাজ করতে চান, সেসব কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারা বন্ধ করে শ্রমিকদের বঞ্চিত করা যাবে না বলে উল্লেখ করেছেন আইবিসির নেতারা। তাঁরা বলেন, অনেক কারখানার মালিক ১৩ (১) ধারায় নোটিশ দিয়ে অসংখ্য কারখানা বন্ধ করে দিয়েছেন। এতে করে হাজার হাজার শ্রমিক ‘কাজ নেই মজুরি নেই’ নিয়মের কারণে মজুরি থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় আছেন। তবে যেসব কারখানার শ্রমিকেরা কাজ করতে চান, মালিকেরা কারখানা রক্ষায় ১৩ (১) ধারা ব্যবহার করে কারখানা বন্ধ রাখলেও শ্রমিকেরা মজুরি থেকে বঞ্চিত হবেন না।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গতকাল বুধবার তাদের পর্যালোচনায় বলেছে, পোশাকশ্রমিকদের মজুরি আলোচনা ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত। এ বিষয়ে সংবাদ সম্মেলনে আইবিসির জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক বলেন, সিপিডির প্রস্তাব আইবিসি প্রত্যাখ্যান করছে। তাদের এই প্রস্তাব দেওয়ার কর্তৃত্ব কে দিয়েছে। হঠাৎ গবেষণা করে ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকা মজুরি করার প্রস্তাব করে ঔদ্ধত্য দেখিয়েছে সিপিডি। কারণ, শ্রমিক সংগঠনগুলো ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে।
.সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, গ্রেপ্তার করা শ্রমিকনেতা ও শ্রমিকদের দ্রুত মুক্তির ব্যবস্থা, ফেডারেশনগুলোর আঞ্চলিক পর্যায়ের নেতা–কর্মীদের পুলিশি হয়রানি বন্ধ, শ্রমিক তৌফিক শেখ ও মো. সেলিম হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং নিহত ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন আইবিসির নেতারা। পাশাপাশি নিম্নতম মজুরি বোর্ডের চূড়ান্ত মজুরি ঘোষণা না হওয়া পর্যন্ত শ্রমিকদের কারখানার কাজে যোগ দিতে আহ্বান করেন তাঁরা।
সূত্র: প্রথম আলো
-
রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও
-
‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’—সম্ভাবনাময় সংস্কার কি আবারও দীর্ঘসূত্রতার বলি হচ্ছে
-
শতাধিক ব্যক্তিকে গুম–হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শেষ
-
পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না, অভিযোগ আইবিসির
-
কোয়ান্টাম গবেষণায় ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসান
-
ইরানজুড়ে অসংখ্য ‘রহস্যময়’ জলাধার, কেন সেগুলো তৈরি করছে তেহরান
-
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
-
প্রধানমন্ত্রীকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার
-
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন
-
চট্টগ্রামে বিএনপির এমপির বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
-
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক: বিজেপির মন্ত্রী দিলীপের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য
-
হলিডে ইন ঢাকায় দ্য মহারাজা রিটার্নস: ঢাকায় যোধপুরের রাজকীয় দস্তরখান
-
যে ৭ ফল ও সবজি খোসা না ছাড়িয়ে খেলে বেশি পুষ্টি পাবেন
-
অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
-
রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের