বাসে পেট্রলবোমা হামলায় নিহত, শেষবারের মতো ছেলেকে দেখতে পেলেন না বাবা
‘রাজু যাই, দোয়া করিস।’ বাড়ি থেকে বের হওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে চাচাতো ভাই সাব্বির হোসেনকে (রাজু) কথাটি বলেছিলেন সিয়াম হাওলাদার (২৫)। সাব্বিরও জবাবে বলেছিলেন, ‘ভালোভাবে যাস, সাবধানে থাকিস।’ গত শনিবারের সেই কথোপকথনই ছিল তাঁদের শেষ কথা। সেটিই যে সিয়ামের শেষ বিদায় হবে, কেউ ভাবেননি।
গতকাল বুধবার ভোর চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, একদল দুর্বৃত্ত বাহক পরিবহনের বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। আগের রাতে ট্রিপ শেষে বাসটি সেখানে রাখা হয়েছিল। ভেতরে ঘুমিয়ে ছিলেন চালকের সহকারী সিয়াম। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় তিনি বের হতে পারেননি। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের সিয়ামের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর স্বজন ও প্রতিবেশীরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শুধু একটি পরিবারের স্বপ্নই থেমে যায়নি, অনিশ্চয়তায় পড়েছে তাঁর ছোট ভাইয়ের ভবিষ্যৎও।
.পরিবারের সদস্যরা জানান, সিয়াম বরিশাল-কুয়াকাটা, বরিশাল-বরগুনা ও বরিশাল-মঠবাড়িয়া রুটের বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। তিন রুটে পালাক্রমে মাসে ১০ দিন করে দায়িত্ব পালন করতেন। এ সপ্তাহে তাঁর দায়িত্ব ছিল বরিশাল-মঠবাড়িয়া রুটে। ময়নাতদন্ত শেষে বুধবার রাতেই পারিবারিক কবরস্থানে সিয়ামের দাফন সম্পন্ন হয়।
.সিয়ামের বাবা কবির হোসেন পণ্যবাহী জাহাজের লস্কর। বর্তমানে জাহাজ নিয়ে ভারতে আছেন তিনি। ছেলের মৃত্যুর খবর পেয়েছেন, কিন্তু শেষবারের মতো সন্তানকে দেখতে পারেননি।.আজ বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামে সিয়ামের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো পরিবার শোকে স্তব্ধ। স্বজনদের কান্না আর প্রতিবেশীদের সান্ত্বনায় ভারী হয়ে আছে বাড়ির পরিবেশ।
সিয়ামের বাবা কবির হোসেন পণ্যবাহী জাহাজের লস্কর। বর্তমানে জাহাজ নিয়ে ভারতে আছেন তিনি। ছেলের মৃত্যুর খবর পেয়েছেন, কিন্তু শেষবারের মতো সন্তানকে দেখতে পারেননি।
.সিয়াম ও তাঁর ছোট ভাই সিফাতের (১৩) মা শামসুন্নাহার ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা যান। এরপর তাঁদের বাবা দ্বিতীয় বিয়ে করেন। মায়ের মৃত্যুর পর থেকেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন সিয়াম। অভাবের সংসারে পাশে দাঁড়াতে বাসে শ্রমিকের কাজ শুরু করেন তিনি। নিজের আয়ে ছোট ভাইয়ের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি পরিবারের প্রয়োজনও মেটাতেন।
.সিয়ামের সৎমা শিল্পী আক্তার চোখ মুছতে মুছতে বলেন, ‘পোলাডা ছিল আমাগো পরিবারের একমাত্র কামাইদার (উপার্জনকারী)। এহন আমাগো কী অইবে, আমাগো কেডা দ্যাখবে?’ একটু থেমে তিনি বলেন, ‘আমার বাবা (ছেলে) ওই বাসে রাইতে ঘুমায়, এইডা সবাই জানে। অরা জাইন্যাই আমার বাবারে মারনের লাইগ্যা বাসে বোমা মারছে। এইডা হত্যা। আমরা এই হত্যার বিচার চাই।’
সিফাত স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ে। বড় ভাই সিয়ামকে হারিয়ে সে ভেঙে পড়েছে। সে বলে, ‘ভাই আমারে পড়ালেখা করাইত, খাওন কিন্যা দিত। এহন কেডা দেবে?’
.এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সিয়ামের চাচা সোহেল হাওলাদার বলেন, ‘ছেলেটা এভাবে অকালে চলে যাবে, ভাবতেও পারছি না। আমরা সুষ্ঠু বিচার চাই।’
বাসে অগ্নিসংযোগের ঘটনায় ভান্ডারিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি সন্ত্রাসবিরোধী আইনে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত সিয়ামের মামা মো. ইউসুফ বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন। অন্যটি পুলিশ বাদী হয়ে করেছে। বুধবার রাতে করা দুই মামলাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
.পিরোজপুরে ভোরে দুই বাসে আগুন, ভেতর থেকে চালকের সহকারীর লাশ উদ্ধার
সূত্র: প্রথম আলো
-
ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য
-
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
-
বিদ্যালয়ে আগুন; আতঙ্কে শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ছোটাছুটি
-
বাসে পেট্রলবোমা হামলায় নিহত, শেষবারের মতো ছেলেকে দেখতে পেলেন না বাবা
-
নানা-নানির স্নেহে বড় হওয়া নুপুরের স্বপ্ন আইনজীবী হওয়ার
-
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক
-
নাশকতায় ব্যবহারের জন্য চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি, জানালেন গ্রেপ্তার ব্যক্তি
-
মৃত্যু ‘হাতির আক্রমণে’ নয়, যুবদল নেতাকে হত্যার অভিযোগে ৮ বছর পর আদালতে স্ত্রীর মামলা
-
গাজীপুরে মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
-
ভারতীয় ডিজাইনারের লাল আনারকলিতে নজর কাড়লেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন
-
১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া
-
অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত
-
শ্রম অধিকার সুরক্ষায় ধারাবাহিক অগ্রগতি ডিএফসিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে
-
গোপালগঞ্জ ও গোপালগঞ্জ হয়ে অন্য জেলার ট্রেন চলছে না
-
‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’