বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ পিএম
২৮৫ Shares
সম্প্রতি আরব গবেষকদের খোঁজাখুঁজির অন্যতম আকর্ষণ হুবাশার ঠিকানা। কিন্তু কেউ কি খুঁজে দেখেছেন ইয়েমেন সীমান্তে কাপড়ের এই বাণিজ্য নবীজীবনে কেমন প্রভাব রেখেছিল?

‘তিনি পরিণত বয়সে পৌঁছালেন, অথচ তাঁর পর্যাপ্ত সম্পদ নেই। তখন খুওয়াইলিদ কন্যা খাদিজা তাঁকে হুবাশার বাজারের উদ্দেশে বাণিজ্যে নিয়োজিত করেন।’ (আবদুর রাজ্জাক আস-সানআনি, আল-মুসান্নাফ, হাদিস: ৯৪৭২)

মহানবী (সা.) মক্কা থেকে জাজিরাতুল আরবের দক্ষিণ সীমান্তের কত দূর পর্যন্ত সশরীরে ভ্রমণ করেছিলেন? খাদিজার বাণিজ্য কাফেলা দক্ষিণের ঠিক কোন স্থানে প্রেরিত হয়েছিল? তিহামার সীমান্ত কতটুকু? কোথায় সেই হুবাশার বাজার (সুক হুবাশা)? আর কোন পথেই-বা তিনি সেই বাণিজ্যিক কেন্দ্রে ভ্রমণ করেছিলেন?

ইবনে হিজামের চোখে নবীজির বাণিজ্য

অষ্টম হিজরি পর্যন্ত ইসলাম গ্রহণ না করলেও নবীজির প্রতি তাঁর অগাধ ভালোবাসা ছিল। ইমান নবীজিকে মদিনায় নিয়ে গেল, আর শিরক হাকিমকে মক্কায় আটকে রাখল। কিন্তু বন্ধুর প্রতি ভালোবাসা কমেনি এতটুকু!

একদিন কাবার প্রাঙ্গণে কিছু কাপড় নিলাম হচ্ছে। পঞ্চাশটি স্বর্ণমুদ্রার বিনিময়ে সেই কাপড় কিনে নবীজিকে উপহার দিতে মদিনায় আসেন হাকিম। কিন্তু নবীজি তো কোনো মুশরিকের হাদিয়া গ্রহণ করবেন না! অগত্যা মূল্য গ্রহণ করেই নবীজিকে সেই উপঢৌকন দিয়ে আসেন হাকিম। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৩২৪)

সেই হাকিম ‘হুবাশা’র বাজারে নবীজির বাণিজ্যের বর্ণনা দিয়েছেন। ইতিহাসবিদ ইবনে সাদ লিখেছেন:

তাঁরা উভয়ে রওনা হলেন এবং আল-জানাদের কাপড়, অন্যান্য পণ্য ও ব্যবসায়িক সামগ্রী কেনাবেচা করলেন। তারপর তা নিয়ে মক্কায় প্রত্যাবর্তন করলেন। তাঁদের সেই বাণিজ্যে ভালো লাভ হলো। বাজারটি প্রতিবছর রজব মাসে আট দিন অনুষ্ঠিত হতো।‘হাকিম ইবনে হিজাম ছিলেন এমন একজন ব্যবসায়ী, মক্কা ও তিহামার কোনো বাজারে যাঁর উপস্থিতি বাদ পড়ত না। হাকিম বলছিলেন, তিহামায় অনেক বাজার ছিল, তন্মধ্যে সর্ববৃহৎ ছিল হুবাশার বাজার। তা ছিল মক্কা থেকে আল-জানাদের পথ ধরে আট ‘মারহালা’ দূরত্বে। আমি তাতে উপস্থিত হতাম।

‘আমি রাসুলকে তাতে উপস্থিত হতে দেখেছি। সেখানে আমি কিছু কাপড় কিনলাম এবং তা নিয়ে মক্কায় ফিরে আসলাম।

‘এটা সেই সময়ের কথা, যখন খাদিজা (রা.) রাসুলকে হুবাশা বাজারে পাঠানোর জন্য ডেকে পাঠিয়েছিলেন। তাঁর সঙ্গে প্রেরণ করেছিলেন তাঁর গোলাম মাইসারাকে। তাঁরা উভয়ে রওনা হলেন এবং আল-জানাদের কাপড়, অন্যান্য পণ্য ও ব্যবসায়িক সামগ্রী কেনাবেচা করলেন।

তারপর তা নিয়ে মক্কায় প্রত্যাবর্তন করলেন। তাঁদের সেই বাণিজ্যে ভালো লাভ হলো। বাজারটি প্রতিবছর রজব মাসে আট দিন অনুষ্ঠিত হতো।’ (ইবনে সাদ, আত-তাবাকাত, ৬/৫১, মাকতাবাতুল খানজি, কায়রো, ২০০১)

অন্য একটি বর্ণনায় এসেছে, হাকিম নিজেও নবীজির কাছ থেকে সেই বাজারে আল-জানাদের কাপড় কিনেছেন। (জুবাইর ইবনে বাক্কার, জামহারাতু নাসাবি কুরাইশ ওয়া আখবারিহা, ১/৩৭১, মাকতাবাতু দারিল উরুবা, কায়রো, ১৯৬২)

হুবাশা বাজারের অবস্থান

আরব জাজিরার প্রদেশ পাঁচটি—আল-হিজাজ, নজদ, আল-ইয়েমেন, আর-আরুদ আর তিহামা। লোহিত সাগরের পূর্ব উপকূলীয় অঞ্চল ‘জাবালু সারওয়াত’কে পাশে রেখে বাব আল–মানদাব থেকে আকাবা উপসাগর পর্যন্ত লম্বালম্বি বিস্তৃত চমৎকার এক অঞ্চল হলো তিহামা।

ইয়েমেনের অংশ ‘তিহামা আল-আসির’ এবং হিজাজের অংশ ‘তিহামা আল-হিজাজ’।

ইয়ানবু আর জেদ্দা হলো হিজাজের তিহামা, আর হুদাইবিয়া মরুভূমি থেকে জাজান পর্যন্ত তিহামা আসির। ‘সুক হুবাশা’ আসিরেরই একটি বাজার। (ইয়াকুত আল-হামাভি, মুজামুল বুলদান, ২/২১৮, দারু সাদির, বৈরুত, ১৯৯৫)

তারিক আল-জানাদ: ইয়েমেনের জানাদ শহরের রাস্তা। জানাদ থেকে পুরোনো এই রাস্তা ব্যবহার করে দক্ষিণের হাজিরা মক্কায় আসতেন। এ কারণে একে কখনো ‘মাহাজ্জাতু হাদরামাউত আল-উলয়া’, কখনো ‘তারিক আল-কাদিম’ নামেও অভিহিত করা হয়। ওসমানিয়া যুগে ‘আত-তারিক আল-সুলতানিয়া’ ও সৌদি আমলে ‘আত-তারিক আল-জাদা’ নামকরণ করা হয়।

মক্কা থেকে ‘সুক হুবাশা’ পর্যন্ত এই রাস্তায় পড়ে ইয়ালামলাম, সাইয়া, আল-খাদরা, আল-লাইস, আল-সিরিন, দাওকা, কানুনা ও বারিক নামের শহরগুলো। বারিক ছিল রাস্তার মোহনা। বারিকের দিকে যেতে কানুনার উপকণ্ঠে ছিল হুবাশার বাজার।

এরপর আরও অন্তত দুদিনের পথ ‘বারকুল গিমাদ’, বর্তমান মানচিত্রে যার নাম ‘আল-বিরক’। এই পথ ধরেই হাবশায় হিজরতের জন্য আবু বকর (রা.) আল-বিরক পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, যেখান থেকে ইবনু দাগিনা তাঁকে মক্কায় ফিরিয়ে আনেন। খেলাফতকালে তিনি আল-বিরকে একটি স্মৃতি মসজিদ তৈরি করেন।

আট মারহালা দূরত্ব: আট মারহালা মানে আট রাতের দূরত্ব। মক্কা থেকে জানাদের পথে আট মারহালা। (ইবনে সাদ, আত-তাবাকাত, ১/১২৩)

‘হুবাশা’ বারিকের আবাসভূমিতে অবস্থিত, যা কানুনার দিকে মক্কা থেকে ছয় মারহালা দূরে। (আল–আসকালানি, ফাতহুল বারি শারহু সহিহিল বুখারি, ৩/৫৯৭, দারুল মারিফা, বৈরুত, ১৩৭৯ হিজরি)

হাম্বলি মতে, পদব্রজে কিংবা উটে চড়ে এক মারহালা বা এক রাতের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার (মতান্তরে ২৬–৩৫ কি.মি.)। ঐতিহাসিকদের ব্যাখ্যা অনুযায়ী, হুবাশা স্থানটি ওয়াদি কানুনার শুরুতে অবস্থিত, যেখানে রাহমান, খাইতান, হাফইয়ান ও বায়ান—এই চারটি ওয়াদি বা উপত্যকা একত্র হয়েছে। বর্তমান ‘আল-কুনফুদাহ’ জেলার কানুনার এই স্থানটির দূরত্ব মক্কা থেকে প্রায় ৪০০ কিলোমিটার।

হুবাশা: ‘হুবাশা’ শব্দের অর্থ একত্র করা। পর্যাপ্ত পানি আর খেজুরের সরবরাহ ‘আওসাম’ গোত্রের এই আবাসভূমিতে আরবের বিভিন্ন গোত্রকে একত্র করত। বণিকদের সঙ্গে জুড়তেন হতেন হাজিরা।

স্বর্ণ, গ্রাফাইট ও সুরমা ছিল এখানকার বাজারের গুরুত্বপূর্ণ পণ্য। গম, খেজুর ও চামড়ার বড় আড়ত ছিল। হাজার থেকে আসত হরেক রকম মদ, আর আল-জানাদ থেকে আসত ইয়েমেনি কাপড়।

এই বাজারে দাসও বিক্রি হতো। একটি বর্ণনায় পাওয়া যায়, সাহাবি জায়েদ ইবনে হারিসাকে এই বাজার থেকেই কিনেছিলেন মক্কার হাকিম ইবনে হিজাম। (ইবনে আবদিল বার, আল-ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ২/৫৪২–৫৪৪, দারুল জিল, বৈরুত, ১৯৯২)

হিজাজের উত্তর সীমান্তের (বর্তমান জর্ডানের দক্ষিণাঞ্চলে) মাআনের বালকটি উত্তর সীমান্তের ‘হাইল’ ঘুরে পশ্চিম সীমান্তে তিহামার সুক হুবাশায় দাসত্বের কবলে পড়ে মক্কায় আসেন। হোদাইবিয়ার দিনে এখানকার বণিক ছিলেন আবু সুফিয়ানও। (ইবনে সাদ, আত-তাবাকাত, ৬/১৬)

নবীজিও এই বাজারের বণিক। অন্যান্য পণ্যের মাঝে কাপড় তাঁর প্রধান বাণিজ্যিক পণ্য। সবচেয়ে উন্নত মানের কাপড়ের বাণিজ্য করেন তিনি—ইয়েমেনের জানাদের কাপড়। সঙ্গে আছেন মাইসারা। বেশ কয়েকবার হয়তো এই কাফেলা তিনি পরিচালনা করে থাকবেন। মক্কায় ফিরে আসতেন আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে।

নবীজি (সা.) বলতেন, ‘খাদিজার চেয়ে উত্তম কোনো শ্রমিকের তত্ত্বাবধায়ককে আমি দেখিনি। যখনই আমি ও আমার সঙ্গী ফিরে আসি, তাঁর নিকট আমাদের জন্য উঠিয়ে রাখা কিছু খাদ্যদ্রব্য উপঢৌকন হিসেবে অতিরিক্ত পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘যখন হুবাশার বাজার থেকে ফিরলাম, আমি সঙ্গীকে বললাম, চলো আমরা খাদিজার সঙ্গে আলাপ করি।’ (আস-সানআনি, আল-মুসান্নাফ, হাদিস: ৯৪৭২)

সম্প্রতি আরব গবেষকদের খোঁজাখুঁজির অন্যতম আকর্ষণ হুবাশার ঠিকানা। বের হয়ে আসে প্রত্নতাত্ত্বিক দলিল। কিন্তু কোনো গবেষক কি খুঁজে দেখেছেন ইয়েমেন সীমান্তে কাপড়ের এই বাণিজ্য নবীজির জীবনে কেমন প্রভাব রেখেছিল?হুবাশার পতন, ইয়েমেনি কাপড়ে কাফন

১৯৭ হিজরি পর্যন্ত হুবাশার বাজার জমজমাট ছিল। দাউদ ইবনে ইসা ইবনে মুসা তখন মক্কার আব্বাসীয় আমির। প্রতিবছরের মতো সেবারও তিনি তিন দিনের জন্য একজন বাজার-তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। কিন্তু ইয়েমেনের আজদি বংশের কেউ একজন তাকে খুন করে বসল।

মক্কার ফকিহরা আমিরকে জাহিলি এই বাজারটি বন্ধের পরামর্শ দিলেন। অন্যান্য জাহেলি বাজারের মতো সর্বশেষ ‘হুবাশা’ও সে বছর চিরতরে বন্ধ হয়ে যায়। (আল-আজরাকি, আখবারু মক্কা, ১/২৮৩, দারুল আন্দালুস, বৈরুত, ১৯৯৬)

সম্প্রতি আরব গবেষকদের খোঁজাখুঁজির অন্যতম আকর্ষণ হুবাশার ঠিকানা। বের হয়ে আসে প্রত্নতাত্ত্বিক দলিল। কিন্তু কোনো গবেষক কি খুঁজে দেখেছেন ইয়েমেন সীমান্তে কাপড়ের এই বাণিজ্য নবীজির জীবনে কেমন প্রভাব রেখেছিল?

আনাস ইবন মালিক (রা.) বলেন, ‘একদা নবীজি ওসামা ইবনে জায়েদের কাঁধে ভর করে বের হয়ে আসলেন। তাঁর পরনে ছিল একটি ইয়েমেনি নকশি কাপড়। তারপর তিনি লোকদের নামাজের ইমামতি করেন।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১৩৭৮৭)

এমনকি জীবনের শেষ বেলায়ও এই কাপড়ের ছোঁয়া ছিল। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলকে তিনটি ইয়েমেনি সাদা চাদর দিয়ে কাফন পরানো হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ১২৬৪)

সূত্র: প্রথম আলো