হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। আর ৯৫ জনের হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৩৩০।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জন। আর এ সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ৮৮১ জনের। দুই শ্রেণি মিলিয়ে রোগীর সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ২৮৯।
.চলতি বছর হামের উপসর্গের রোগীদের মধ্যে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামের রোগীদের মধ্যে মারা গেছে ১০৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫১ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী এসেছে ঢাকা বিভাগে। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫১২ জন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং ৫২ জনের হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ২১১ জন; হাম শনাক্ত হয়েছে ১৫ জনের। সিলেট বিভাগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১৬০ জন। এ বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৩ জনের হাম শনাক্ত হয়েছে।
.১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১ লাখ ৫ হাজার ৩৩১ জন। এ বিভাগে হাম নিশ্চিত হয়েছে ১৬ হাজার ৭৩ জনের। চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৫০ হাজার ৩১৬; হাম নিশ্চিত হয়েছে ৩ হাজার ৮০৬ জনের।
.চলতি বছরের শুরু থেকে দেশের হামের প্রাদুর্ভাব শুরু হয়; কিন্তু সে সময় সরকার এর নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি। মার্চ মাসে প্রকোপ আরও বাড়তে থাকে। এপ্রিল মাসের মাঝামাঝি এসে সরকার দেশজুড়ে টিকাদান কর্মসূচি নেয়; কিন্তু সেই কর্মসূচিতে অন্তত ৪০ লাখ শিশু বাদ পড়ে যায়।
২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি হয়। দেশের এবারের হামের ভয়াবহ সংক্রমণে এর ভূমিকাই বেশি। দেশের ইতিহাসে হামে এত সংক্রমণ ও মৃত্যু কোনোটিই হয়নি এর আগে।
সূত্র: প্রথম আলো
-
ইয়েমেন সীমান্তে নবীজি, হুবাশা বাজারে তাঁর কাপড়ের বাণিজ্য
-
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
-
বিদ্যালয়ে আগুন; আতঙ্কে শিশুশিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ছোটাছুটি
-
বাসে পেট্রলবোমা হামলায় নিহত, শেষবারের মতো ছেলেকে দেখতে পেলেন না বাবা
-
নানা-নানির স্নেহে বড় হওয়া নুপুরের স্বপ্ন আইনজীবী হওয়ার
-
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্ট মার্টিনে আটকা পড়লেন দেড় হাজার পর্যটক
-
নাশকতায় ব্যবহারের জন্য চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি, জানালেন গ্রেপ্তার ব্যক্তি
-
মৃত্যু ‘হাতির আক্রমণে’ নয়, যুবদল নেতাকে হত্যার অভিযোগে ৮ বছর পর আদালতে স্ত্রীর মামলা
-
গাজীপুরে মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর, সাভারে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
-
ভারতীয় ডিজাইনারের লাল আনারকলিতে নজর কাড়লেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন
-
১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া
-
অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তার দেখাল ডিবি, নাশকতার অভিযোগ নিয়ে তদন্ত
-
শ্রম অধিকার সুরক্ষায় ধারাবাহিক অগ্রগতি ডিএফসিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে
-
গোপালগঞ্জ ও গোপালগঞ্জ হয়ে অন্য জেলার ট্রেন চলছে না
-
‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’