২০২৭ সালে ভ্রমণজগতে দেখা যেতে পারে যে ১১ প্রবণতা
শুধু গন্তব্য নয়, ভ্রমণে কী অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে, সেটিও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়লেও মানুষ খুঁজছেন মানুষের সঙ্গ, স্থানীয় অভিজ্ঞতা ও প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ। ২০২৭ সালের ভ্রমণজগতে এমনই কিছু প্রবণতা দেখা যেতে পারে।
১. বাস্তবের চেয়ে কল্পনার জগৎআগামী বছর ভ্রমণকারীদের মধ্যে রহস্যময় ও কল্পনাপ্রসূত জায়গায় যাওয়ার আগ্রহ বাড়তে পারে। প্রাচীন ধ্বংসাবশেষ, তারাভরা আকাশ দেখার উপযোগী স্থান, পুরাণ ও লোককাহিনিতে ঘেরা ভূখণ্ড পর্যটকদের আকর্ষণ করবে।
জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি বুকিং ডটকমের ২০২৭ সালের ভ্রমণবিষয়ক পূর্বাভাস জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ ভ্রমণকারী ভৌতিক ইতিহাস ও অতিপ্রাকৃত অভিজ্ঞতার সঙ্গে জড়িত জায়গায় ভ্রমণে আগ্রহী। দৈনন্দিন জীবনের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশের আকাঙ্ক্ষাও এ প্রবণতার পেছনে কাজ করছে।
২. দলগত ভ্রমণে নতুন মাত্রা
বন্ধুদের সঙ্গে দল বেঁধে ভ্রমণের ধরন বদলাচ্ছে। বিনোদনের পাশাপাশি এসব ভ্রমণে গুরুত্ব পাচ্ছে মানসিক সুস্থতা, আত্ম-অনুসন্ধান ও সম্পর্কের গভীরতা। হাঁটা, ক্যাম্পিং কিংবা একসঙ্গে খাওয়ার মধ্য দিয়ে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে একাকিত্ব, কাজের চাপ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়েও খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করছে এ ধরনের ভ্রমণ।
৩. ছুটিতে শৈশবের আনন্দ
দায়িত্ব ও ব্যস্ততায় ভরা জীবন থেকে বিরতি নিয়ে অনেকে আবার শিশুর মতো আনন্দ করতে চাইছেন। থিম পার্কে ঘোরাঘুরি, রাইডে চড়া কিংবা ছোটবেলার পছন্দের কাজে মেতে ওঠার জন্য ছুটি কাটানোর প্রবণতা বাড়ছে। জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি এক্সপিডিয়ার জরিপে ৫৭ শতাংশ ভ্রমণকারী ২০২৭ সালে এ ধরনের ছুটি কাটানোর আগ্রহ জানিয়েছেন।
মিলেনিয়াল ও জেন–জির মধ্যে এ হার ৭১ শতাংশ। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ বিনোদনকেন্দ্র, রিসোর্ট ও আয়োজনও এ প্রবণতাকে এগিয়ে নিচ্ছে।
৪. প্রযুক্তির চেয়ে মানুষের সংযোগভ্রমণ পরিকল্পনা থেকে হোটেল নির্বাচন—সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। তবে প্রযুক্তির পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের আকাঙ্ক্ষাও বাড়ছে। দলগত ভ্রমণ, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং স্থানীয় মানুষের সঙ্গে পরিচিত হওয়ার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে।
ভ্রমণকারীরা শুধু তথ্য নয়, বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন মানুষের পরামর্শও চাইছেন। কারণ, এআই কোনো জায়গার তথ্য দিতে পারলেও সেখানকার পরিবেশ, মানুষের আচরণ কিংবা কোনো অভিজ্ঞতার প্রকৃত মান সব সময় বুঝতে পারে না।
৫. শখ পূরণের জন্য ভ্রমণ
শুধু বিশ্রাম নয়, নতুন কিছু শেখা কিংবা নিজের শখ পূরণের জন্যও মানুষ ভ্রমণ করছেন। কেউ আলোকচিত্র চর্চা করছেন, কেউ হস্তশিল্প শিখছেন, কেউ আবার পুরোনো জিনিস সংগ্রহের উদ্দেশ্যে ঘুরছেন।
আমেরিকান বহুজাতিক হসপিটালিটি প্রতিষ্ঠান হিলটনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোনো শখ নিয়ে বাড়ি ফেরার আগ্রহ জেনারেশন জেডের মধ্যে বেবি বুমারদের তুলনায় প্রায় দ্বিগুণ। দেখা যাচ্ছে পর্যটকেরা ছুটির পরও নতুন আগ্রহ ধরে রাখতে পারছেন।
৬. চট করে বেরিয়ে পড়া
ছুটির প্রতিটি দিন ও ঘণ্টার জন্য আগেই পরিকল্পনা করে রাখার প্রবণতা থেকেও অনেকে সরে আসছেন। একের পর এক পর্যটনস্থল ঘুরে দেখার বদলে একটি জায়গায় বেশি সময় কাটানো এবং নিজের মতো করে সময় উপভোগ করার আগ্রহ বাড়ছে। এতে স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি হয়।
দীর্ঘ ছুটির বদলে এক রাতের ছোট ভ্রমণের জনপ্রিয়তা বাড়ছে। কনসার্ট, খেলাধুলার আয়োজন কিংবা বিশেষ কোনো উপলক্ষ ঘিরে অনেকে কাছাকাছি কোথাও ঘুরে আসছেন। এ প্রবণতার নাম দেওয়া হয়েছে ‘ট্রিপ স্ন্যাকিং’।
হোটেল বুক করার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম হোটেলস ডটকমের জরিপে ৭৯ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, আগামী বছর তাঁরা অন্তত এক রাতের জন্য কোথাও থাকার পরিকল্পনা করছেন। জেনারেশন জেড ও মিলেনিয়ালদের মধ্যে এ হার ৮৩ শতাংশ। তুলনামূলক কম খরচে ও অল্প সময়ে দৈনন্দিন জীবন থেকে বিরতি নেওয়ার সুযোগ থাকায় এ ধরনের ভ্রমণ জনপ্রিয় হচ্ছে।
৮. ব্যতিক্রমী অভিজ্ঞতার খোঁজগতানুগতিক পর্যটনের বদলে অনেকে খুঁজছেন এমন অভিজ্ঞতা, অন্যরা যা সহজে পাবে না। বিশেষ সাংস্কৃতিক আয়োজন, ধরাছোঁয়ার বাইরে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ কিংবা প্রকৃতির অসাধারণ কোনো ঘটনা প্রত্যক্ষ করা—এসব অভিজ্ঞতা হয়ে উঠছে ভ্রমণের আকর্ষণ। ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান ফিন পার্টনার্স এ প্রবণতার নাম দিয়েছে ‘আনরিপিটেবল ট্রাভেল’।
৯. ভ্রমণের অংশ গবেষণা
ভ্রমণের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণায় অবদান রাখার সুযোগ তৈরি হচ্ছে। বনে ঘুরতে গিয়ে বন্য প্রাণীর ছবি তোলা, কোনো প্রজাতির উপস্থিতি নথিবদ্ধ করা কিংবা পরিবেশের পরিবর্তন পর্যবেক্ষণের মতো কাজে পর্যটকেরা অংশ নিতে পারেন। একে বলা হচ্ছে ‘সিটিজেন সায়েন্স’ বা নাগরিক বিজ্ঞান। এতে পর্যটকেরা শুধু দর্শক থাকছেন না, হয়ে উঠছেন জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশবিষয়ক গবেষণার অংশ। ভ্রমণের মাধ্যমে কোনো গন্তব্যের জন্য ইতিবাচক অবদান রাখার আকাঙ্ক্ষাও এ প্রবণতাকে উৎসাহিত করছে।
১০. দুর্যোগ ঝুঁকিহীন গন্তব্য
গরম থেকে বাঁচতে শীতল এলাকার গন্তব্য বেছে নেওয়ার প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। আগামী দিনে বন্যা, দাবানল, ঘূর্ণিঝড়সহ চরম আবহাওয়া মোকাবিলায় কোন গন্তব্য কতটা প্রস্তুত, সেটিও বিবেচনায় আসবে। দুর্যোগের পর পর্যটনকেন্দ্রগুলো কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ হবে।
১১. টেকসই কিন্তু আরামদায়ক
পরিবেশবান্ধব ভ্রমণ মানেই আরাম বা বিলাসিতা বিসর্জন—এ ধারণা বদলাচ্ছে। পরিবেশের ওপর কম প্রভাব ফেলেও আনন্দদায়ক অভিজ্ঞতা পাওয়া যায়, এমন ভ্রমণের প্রতি আগ্রহ বাড়ছে। যেমন বিমানের বদলে ট্রেনে ভ্রমণ শুধু পরিবেশের জন্য ভালো নয়, পথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্যও আকর্ষণীয়।
ইউরোপের বিভিন্ন দেশে বিলাসবহুল ট্রেন ভ্রমণ, পথে বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ এবং উন্নত সেবা এ প্রবণতাকে এগিয়ে নিচ্ছে। অর্থাৎ দায়িত্বশীল ভ্রমণও যে আনন্দদায়ক হতে পারে, সেই ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে।
সূত্র: প্রথম আলো
-
অক্টোবর-নভেম্বরেই কেন বেশিরভাগ ঘূর্ণিঝড় আঘাত হানে বঙ্গোপসাগর উপকূলে?
-
৭০০০ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ, বিজ্ঞপ্তি ডিসেম্বরে
-
২০২৭ সালে ভ্রমণজগতে দেখা যেতে পারে যে ১১ প্রবণতা
-
কোথাও কেউ নেই
-
১১ হাজার কোটি টাকার রেলপথে ট্রেন চলার কথা ২৮টি, চলছে ১০টি
-
কর্মক্ষেত্রে ৭৪% কর্মী এখন এআই ব্যবহার করছেন, কাজের চাহিদা বাড়ছে কি
-
সার্কেল ফেস্টের প্রথম সপ্তাহে আইফোন, পিএস৫ ও স্মার্টওয়াচ জিতলেন তিন গ্রাহক
-
আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ
-
১১ পশ্চিমা দেশের মহড়ার মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র–ড্রোন আছড়ে পড়ল পোল্যান্ডে
-
ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে
-
ঢাকা ও গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি, থাকবে বডি–ওর্ন ক্যামেরা, ওড়ানো হবে ড্রোন
-
গোপালগঞ্জে ছিনিয়ে নেওয়া খাবার ফেরত পান আনসার সদস্যরা, নিষিদ্ধ ছাত্রলীগ প্রচার করছে তারাই সরবরাহ করেছিল
-
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
-
আব্বার সাথে খেলা দেখা
-
নাহিদ রানা থেকে হাসান মাহমুদ—কেন পেসাররা চোটে পড়ছেন