নিউইয়র্কে জাদুঘরের আঙিনায় দর্শনীয় রেস্তোরাঁ, ভোজনরসিকদের নতুন গন্তব্য
মধ্যদুপুর, ঝাঁ–চকচকে রেস্তোরাঁ। খাওয়ার সময় ভিড় করেছেন অনেকে। কারও পাতে রঙিন সালাদ। কেউ প্লেটে গ্রিল করা চিংড়ি তুলে নিয়েছেন। কারও–বা পাতে সুস্বাদু পাস্তা। তবে রেস্তোরাঁটির আসল চমক এর খাবারে নয়, বরং এর অদ্ভুত সুন্দর ঠিকানায়। রেস্তোরাঁটি গড়ে উঠেছে জাদুঘরে।
শিল্পকলায় বুঁদ হওয়ার পাশাপাশি সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার এ সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে; নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্টে। জাদুঘর বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোয় খাবার বলতে আমরা সাদামাটা ক্যাফেটেরিয়ার কথাই ভাবি। নিউইয়র্কের জাদুঘরগুলো সেই গৎবাঁধা ধারণা থেকে বেরিয়ে আসতে চাইছে।
.ম্যানহাটানের নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট সালভাদর দালি ও মার্সেল ডুশাম্পের শিল্পকর্মের জন্য খ্যাত। অসংখ্য মানুষ অপূর্ব শিল্পকর্মগুলো দেখতে এখানে ছুটে আসেন। আর এখানেই গড়ে উঠেছে নতুন একটি রেস্তোরাঁ—ওবেরন।.গড়ে উঠছে ঝাঁ–চকচকে রেস্তোরাঁ। মানুষ আসছেন, শিল্পকলার অনন্য জগতে ঘুরছেন, স্বাদ নিচ্ছেন পছন্দের খাবারের। আর এর মধ্য দিয়ে নিউইয়র্কের জাদুঘরগুলো এখন আর শিল্পকর্ম দেখার জায়গা হয়ে থাকছে না; বরং নিজ গুণে হয়ে উঠছে ভোজনরসিকদের অন্যতম সেরা গন্তব্য।
ম্যানহাটানের নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্ট সালভাদর দালি ও মার্সেল ডুশাম্পের শিল্পকর্মের জন্য খ্যাত। অসংখ্য মানুষ অপূর্ব শিল্পকর্মগুলো দেখতে এখানে ছুটে আসেন। আর এখানেই গড়ে উঠেছে নতুন একটি রেস্তোরাঁ—ওবেরন।
জাদুঘরটির পরিচালক মাসিমিলিয়ানো জিওনি বলেন, ‘এ শহরে বিশ্বসেরা সব রেস্তোরাঁ আছে। সেগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতাও চলে। আমাদের আসল সাফল্য নির্ভর করছে এত বড় বাজারে টিকে থাকার ওপর। অবাস্তব কল্পনা মনে হলেও এতে আমাদের উচ্চাকাঙ্ক্ষা বোঝা যায়।’
.রেস্তোরাঁর খাওয়ার কক্ষটি ডিম্বাকৃতি। একসঙ্গে ৯০ জন বসতে পারেন। সেখানেই একটি বুথে বসে ছিলেন জিওনি। ঘরটি শিল্পের ছোঁয়ায় দারুণভাবে সাজানো। জাদুঘরের মূল অংশের সঙ্গে আড়াল করে রেখেছে ঘোলাটে কাচের জানালা। জিওনি এটাকে তুলনা করলেন আস্ত এক ‘মহাকাশযানের’ সঙ্গে।
জিওনি জানান, এ রেস্তোরাঁয় এসে খাওয়ার জন্য মূল জাদুঘরে প্রবেশ করার টিকিট কাটতে হয় না। বিশেষ করে রাতে খাওয়ার জন্য ঢুকতে হয় গ্রাফিতি আঁকা একটি সরু অংশ পেরিয়ে। সেই পথ দিয়ে ঢোকার সময় যে কারও মনে হবে, আলাদা দরজা দিয়ে গোপন কোনো আড্ডাখানায় ঢুকছেন।
জিওনির প্রত্যাশা, মানুষ শুধু জাদুঘরে ঘুরতে আসবে না; বরং রেস্তোরাঁর টানে এখানে ছুটে আসবে।
.নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্টের বয়স ৪৯ বছর। এর ইতিহাসে ‘ওবেরন’ হলো প্রথম রেস্তোরাঁ। ৮ কোটি ২০ লাখ ডলারের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এটা চালু করা হয়েছে। তবে রেস্তোরাঁটি কতটা লাভজনক হবে, তা এখনই বলা যাচ্ছে না।.নিউইয়র্কের সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় উন্নত মানের রেস্তোরাঁ গড়ে ওঠার একটি ধারা চালু রয়েছে। এর সর্বশেষ উদাহরণ হিসেবে ম্যানহাটানের অন্যতম রোমাঞ্চকর এ রেস্তোরাঁ চালু হয়েছে—ওবেরন নিয়ে কথাগুলো বলেছে অভিজাত সাময়িকী কন্ডে নাস্ট ট্রাভেলার।
গত বছর ‘দ্য ফ্রিক কালেকশন’ চালু করেছে ‘ওয়েস্টমোরল্যান্ড ক্যাফে’। গত এপ্রিলে নিলাম ঘর সদবি’স নিয়ে এসেছে ফরাসি রেস্তোরাঁ ‘মার্সেল’। আর ২০২৭ সালের শুরুর দিকে কুইন্সের মোমা পিএসওয়ান খুলতে যাচ্ছে ফরাসি-আফ্রিকান ক্যাফে ‘সিমোন’।
আমেরিকান অ্যালায়েন্স অব মিউজিয়ামসের এলিজাবেথ মেরিট বলেন, এ ধরনের অনেক প্রতিষ্ঠান এখন নামীদামি শেফদের ওপর ভরসা রাখছে। কারণ, এই শেফরা নিজেরাই একেকজন বড় আকর্ষণ। তাঁদের টানে জাদুঘরগুলোয় নতুন দর্শকের আনাগোনা বাড়তে পারে।
.জাদুঘরে ঘুরতে গিয়ে খাওয়াদাওয়ার কথা ভাবলে সবার আগে মিউজিয়াম অব মডার্ন আর্টের মূল ভবনের রেস্তোরাঁর কথা মনে আসে। এর নাম ‘দ্য মডার্ন’। এটাও ম্যানহাটনে অবস্থিত। ২০০৫ সালে চালু হওয়া রেস্তোরাঁটি দুটি ‘মিশেলিন স্টার’ অর্জন করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
এই রেস্তোরাঁ সম্পর্কে হিউস্টন ইউনিভার্সিটির হসপিটালিটি বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার টেইলর বলেন, জাদুঘরে খাবারের স্বাদ নেওয়া নিয়ে মানুষের মধ্যে কেমন একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। এ রেস্তোরাঁ সেটা আমূল বদলে দিয়েছে।
জাদুঘরে থাকা রেস্তোরাঁগুলো খুব একটা অভিজাত বা উন্নত মানের নয়; অনেকেই এমনটা মনে করেন—বলছিলেন অধ্যাপক টেইলর। তিনি বলেন, মানুষ শুধু একটি স্যান্ডউইচ আর এক বোতল সান পেলেগ্রিনো খাওয়ার জন্য এসব রেস্তোরাঁয় বেশিক্ষণ সময় কাটাবে না। খাবারের মান জাদুঘরের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
করোনা–পরবর্তী সময় থেকে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক কেন্দ্রগুলো দর্শকখরায় ভুগছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সরকারি অর্থায়ন কমানোর প্রভাবও। টেইলরের মতে, এ পরিস্থিতিতে জাদুঘরে রেস্তোরাঁ চালু হওয়াটা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সচ্ছলতার ইঙ্গিত দেবে।
.অনেক সময় শুধু লাভের আশায় নয়, বরং প্রতিষ্ঠানের পরিচিতি বাড়ানো ও দাতাদের আকৃষ্ট করতেও এসব রেস্তোরাঁ চালু করা হয়। টেইলর বলেন, এমন সব জাদুঘরে রেস্তোরাঁগুলো চালু করা হচ্ছে, যেগুলো সম্প্রতি বড় অঙ্কের অর্থে সংস্কার হয়েছে কিংবা পর্যাপ্ত অনুদান ও তহবিল পেয়েছে।
নিউ মিউজিয়াম অব কনটেম্পোরারি আর্টের বয়স ৪৯ বছর। এর ইতিহাসে ‘ওবেরন’ হলো প্রথম রেস্তোরাঁ। ৮ কোটি ২০ লাখ ডলারের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এটা চালু করা হয়েছে। তবে রেস্তোরাঁটি কতটা লাভজনক হবে, তা এখনই বলা যাচ্ছে না।
জিওনির প্রত্যাশা, রেস্তোরাঁটি জাদুঘরের আয় বাড়াবে। পাশাপাশি পানশালা থেকে আয়ের সম্ভাবনা দেখছেন তিনি।
মজার ছলে জিওনি বলেন, শিল্পী আর পানশালার সম্পর্ক বহুদিনের। বিশ শতকের শিল্পকলার ইতিহাস থেকে মোটেও পানশালার ইতিহাসকে আলাদা করা যাবে না।
সূত্র: প্রথম আলো
-
খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও আঁকা হবে
-
অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকারের ব্যয় বাড়াতে হচ্ছে
-
নিউইয়র্কে জাদুঘরের আঙিনায় দর্শনীয় রেস্তোরাঁ, ভোজনরসিকদের নতুন গন্তব্য
-
টেকনাফ থেকে কোথায় নেওয়া হচ্ছিল বোমা তৈরির বিপুল সরঞ্জাম, যা জানাল আইনশৃঙ্খলা বাহিনী
-
ঢাকায় পোশাকখাতের মজুরি বোর্ডের সভা শুরু, মালিকদের প্রস্তাব দেওয়ার কথা
-
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
-
বুয়েটের ভর্তিতে আবেদন শুরু ১ ডিসেম্বর, ১৩০৯ আসনে বিস্তারিত জেনে নিন
-
খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা
-
যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা
-
শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা
-
সন্তানের নেতিবাচক আচরণ ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে
-
বন্ড সিনেমার তালিকায় সেরা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ খারাপ ‘ডাই অ্যানাদার ডে’
-
জিটিএ ক্যারেক্টার আনলকড: এমন বোল্ড লুকে বহুদিন দেখা যায়নি তাঁকে
-
বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
-
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার