খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও আঁকা হবে
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও আঁকা হবে। দু-এক দিনের মধ্যে এ কাজ শুরুর কথা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এর আগে ৬ নভেম্বর প্রতিকৃতিটির মুখে কালি লেপে দেওয়া হয়েছিল। পরে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) সেটি নতুন করে আঁকেন। তবে ১৬ দিনের মাথায় গতকাল রোববার আবারও প্রতিকৃতিটির মুখে কালি লেপে দেওয়া হয়।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি দেখেছি। প্রতিকৃতিটি ঠিক করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। দু-এক দিনের মধ্যে এ কাজ করা হবে। যিনি এটি এঁকেছিলেন, তিনি একটু অন্য কাজে ব্যস্ত আছেন। আমরা তাঁকে বলব।’ পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে বলা হয়েছে বলে তিনি জানান।
.খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের দুটি ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, বারবার এমন ঘটনা ঘটে যাচ্ছে, এটা খারাপ বিষয়। এ ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পুলিশ চেষ্টা করেও সংগ্রহ করতে পারছে না।
.৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়।.ওসি আরও বলেন, ঘটনাস্থলটি খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার একেবারে সীমান্তে পড়েছে। শিববাড়ি মোড়ে সোনাডাঙ্গা থানার একটি দল সব সময় দায়িত্ব পালন করে। এ কারণে ওই এলাকায় সদর থানার টহল কিছুটা কম থাকে। এই সুযোগ নিচ্ছে অপরাধীরা। এখন থেকে ওই এলাকায় টহল জোরদার করা হবে। এ ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না।
প্রতিকৃতিটি প্রথমবার আঁকা এবং পরে নতুন করে আঁকার কাজ করা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর জন্যও নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে থানায় জানানো হয়েছে। তবে প্রতিকৃতিটি আবার আঁকার জন্য ডাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় তিনি কাজটি অবশ্যই করবেন।
.খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লেপন.জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এই ভূখণ্ডের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘদিনের সম্পর্ক। শিলাইদহ, শাহজাদপুর, পতিসর, তাঁর পিতৃপুরুষের আদি নিবাস খুলনার পিঠাভোগ ও শ্বশুরবাড়ি ফুলতলার দক্ষিণডিহিতে গেলে বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি পাওয়া যায়। ‘গীতাঞ্জলি’ নামের যে কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তার বড় একটি অংশ রচিত হয়েছে শিলাইদহে। তাঁর কবিতায় পদ্মা নদীর স্মৃতিও মিশে আছে। তাই তাঁকে আলাদা দেশের কবি হিসেবে বিবেচনা করা যায় না। তিনি বাংলা সাহিত্যের কবি, বাংলাদেশেরও কবি।
.খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ‘কারণ’ জানিয়ে পাশে সাঁটানো হয় পোস্টার.মিনা মিজানুর রহমান আরও বলেন, ষাটের দশকে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তাঁকে আটকে রাখা যায়নি। আজ যাঁরা হীনম্মন্যতা থেকে রবীন্দ্রসংস্কৃতি ধ্বংস করতে চান, তাঁর ছবিতে কালি লেপন করে কলঙ্কিত করতে চান, তাঁরা সফল হবেন না।
.যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা আছে। এর মধ্যে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
.ষাটের দশকে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তাঁকে আটকে রাখা যায়নি। আজ যাঁরা হীনম্মন্যতা থেকে রবীন্দ্রসংস্কৃতি ধ্বংস করতে চান, তাঁর ছবিতে কালি লেপন করে কলঙ্কিত করতে চান, তাঁরা সফল হবেন না।মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খুলনা শাখা
.৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন দেয়ালচিত্র আঁকা হয়।
সূত্র: প্রথম আলো
-
খুলনায় কালি লেপে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আবারও আঁকা হবে
-
অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকারের ব্যয় বাড়াতে হচ্ছে
-
নিউইয়র্কে জাদুঘরের আঙিনায় দর্শনীয় রেস্তোরাঁ, ভোজনরসিকদের নতুন গন্তব্য
-
টেকনাফ থেকে কোথায় নেওয়া হচ্ছিল বোমা তৈরির বিপুল সরঞ্জাম, যা জানাল আইনশৃঙ্খলা বাহিনী
-
ঢাকায় পোশাকখাতের মজুরি বোর্ডের সভা শুরু, মালিকদের প্রস্তাব দেওয়ার কথা
-
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
-
বুয়েটের ভর্তিতে আবেদন শুরু ১ ডিসেম্বর, ১৩০৯ আসনে বিস্তারিত জেনে নিন
-
খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা
-
যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা
-
শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা
-
সন্তানের নেতিবাচক আচরণ ভালোবাসা দিয়ে শুধরে দিতে হবে
-
বন্ড সিনেমার তালিকায় সেরা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ খারাপ ‘ডাই অ্যানাদার ডে’
-
জিটিএ ক্যারেক্টার আনলকড: এমন বোল্ড লুকে বহুদিন দেখা যায়নি তাঁকে
-
বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
-
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার