সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ পিএম
৪৩১ Shares
কী এই রিম্যান হাইপোথিসিস? কেন এই সমস্যা এতটা কঠিন? সেই কঠিন সমস্যা এআই কীভাবে সমাধান করল?

ছাত্রাবস্থায় এক গণিতবিদ মনে মনে পরিকল্পনা করেছিলেন, জীবনের কয়েক দশক ব্যয় করবেন একটি গাণিতিক সমস্যার সমাধান খুঁজতে। তিনি বেঁছে নিলেন রিম্যান হাইপোথিসিস সমস্যা। এটা মিলেনিয়াম প্রাইজ প্রবলেমের ৭টি সমস্যার মধ্যে একটি। অর্থাৎ, কেউ এই সমস্যার কোনো একটি সমাধান করতে পারলে পাবেন ১০ লাখ ডলার। কিন্তু সমস্যাটি এতই কঠিন যে ১৬০ বছরেও পৃথিবীর সেরা গণিতবিদেরা এর সমাধান করতে পারেননি। অনেকে তো সমস্যাটির সমাধানের কোনো সহজ পথই খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু সেই গণিতবিদ দমে যাওয়ার পাত্র নন। তিনি জেদ করলেন, একদিন না একদিন রহস্যটার সমাধান তিনি খুঁজে বের করবেনই।

অথচ কয়েক দশকের সেই পরিকল্পনা বদলে গেল মাত্র ছয় সপ্তাহে! কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অমীমাংসিত সেই সমস্যার সমাধান করেন লেভেন্ট আলপোগে নামের এক গণিতবিদ। ২০ নভেম্বর তিনি ঘোষণা দেন, অ্যানথ্রোপিকের ক্লড এআইয়ের সাহায্যে তিনি রিম্যান হাইপোথিসিসের প্রমাণ খুঁজে পেয়েছেন। শুধু তা-ই নয়, এই প্রমাণের জন্য তিনি নাকি প্রায় ১ কোটি ৭০ লাখ লাইনের কম্পিউটার কোডও তৈরি করেছেন। আরও অবাক করা ব্যাপার হলো, মাত্র কয়েক দিনের মধ্যেই বিশ্বের বিভিন্ন গণিতবিদ সেই কোড পরীক্ষা করে জানান, লেভেন্টের প্রমাণটি সঠিক। অর্থাৎ ১৬৭ বছরের পুরোনো রহস্যের সমাধান এবার সত্যিই হয়তো হয়েছে।

.যে অঙ্কে লুকিয়ে আছে জাদু.২০ নভেম্বর লেভেন্ট আলপোগে নামের এক গণিতবিদ ঘোষণা দেন, অ্যানথ্রোপিকের ক্লড এআইয়ের সাহায্যে তিনি রিম্যান হাইপোথিসিসের প্রমাণ খুঁজে পেয়েছেন।.এখানে জানিয়ে রাখি, ১৮৫৯ সালে এই সমস্যাটি সামনে এনেছিলেন জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান। তাঁর নামানুসারেই এই সমস্যার নাম রাখা হয়েছে রিম্যান হাইপোথিসিস। অবশেষে অসংখ্য গণিতবিদদের চেষ্টার পর এআইয়ের সাহায্যে কেউ একজন ১৬৭ বছরের পুরনো গাণিতিক রহস্যের সমাধান করল।

এটি শুধু একটি কঠিন অঙ্কের সমাধান নয়, গণিতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের শুরু। কারণ, যে কাজ করতে মানুষের কয়েক প্রজন্ম লেগে গেছে, সেই কাজে এবার বড় ভূমিকা রেখেছে একটি এআই। কিন্তু কী এই রিম্যান হাইপোথিসিস? কেন এই সমস্যা এতটা কঠিন? সেই কঠিন সমস্যা এআই কীভাবে সমাধান করল?

এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব এই লেখায়। তবে এসব প্রশ্নের উত্তর বুঝতে হলে আপনাকে গণিতের আরও কিছু মৌলিক বিষয় বুঝতে হবে।

.পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের নয়!.৭ সংখ্যাটিকে ১ ও ৭ ছাড়া অন্য কোনো পূর্ণসংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যায়। তাই ৭ মৌলিক সংখ্যা। কিন্তু ৮ মৌলিক নয়। কারণ, ৮ সংখ্যাটিকে ২ ও ৪ দিয়ে ভাগ করা যায়।.দুইশুরুতে আমরা গণিতের কিছু সাধারণ জিনিস নিয়ে আলোচনা করব। যেমন মৌলিক সংখ্যা। এসব বিষয় দিয়েই প্রকাশ করতে হবে রিম্যান হাইপোথিসিস। এই বিষয়গুলো না বুঝলে রিম্যান হাইপোথিসিস মাথার ওপর দিয়ে যেতে পারে। তাই এই লেখায় আমরা ধীরে ধীরে সব বিষয় বুঝতে বুঝতে এমনভাবে আগাবো, যাতে পরে কোনো বিষয় বুঝতে অসুবিধা না হয়। যেন কোথাও মনে না হয়, এই জিনিসটা হঠাৎ কোথা থেকে এল! তাই লেখাটা বড় হবে, আশাকরি ধৈর্য্য নিয়ে পড়লে পুরোটা বুঝতে পারবেন।

আমাদের চারপাশে অসংখ্য সংখ্যা আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬… কোনো শেষ নেই। কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যেই রয়েছে বিশেষ কিছু সংখ্যা। সেগুলোর নাম মৌলিক সংখ্যা। ২, ৩, ৫, ৭, ১১, ১৩… মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে ১ এবং ওই নিজস্ব সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন ৭ সংখ্যাটিকে ১ ও ৭ ছাড়া অন্য কোনো পূর্ণসংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যায়। তাই ৭ মৌলিক সংখ্যা। কিন্তু ৮ মৌলিক নয়। কারণ, ৮ সংখ্যাটিকে ২ ও ৪ দিয়ে ভাগ করা যায়।

.রামানুজনের একটি সূত্র থেকে মিলল অসীমসংখ্যক নতুন সূত্রের সন্ধান.আমাদের চারপাশে অসংখ্য সংখ্যা আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬… কোনো শেষ নেই। কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যেই রয়েছে বিশেষ কিছু সংখ্যা। সেগুলোর নাম মৌলিক সংখ্যা।.এখানে একটা মজার বিষয় আছে। ১ কিন্তু নিজে মৌলিক সংখ্যা নয়। মৌলিক হতে হলে সংখ্যাটির ঠিক দুটি ধনাত্মক গুণনীয়ক থাকতে হবে। কিন্তু ১ সংখ্যার গুণনীয়ক মাত্র একটি। এই মৌলিক সংখ্যাকে বলা হয় গণিতের ইট-পাথর। কারণ, ১-এর চেয়ে বড় যেকোনো পূর্ণসংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। যেমন ১২ = ২ × ২ × ৩। আবার ৩০ = ২ × ৩ × ৫। বড় সংখ্যার ক্ষেত্রেও একই নিয়ম খাটে। অর্থাৎ সংখ্যার জগতে মৌলিক সংখ্যার ভূমিকা অনেকটা বর্ণমালার মতো। বর্ণমালা দিয়ে যেমন শব্দ তৈরি হয়, মৌলিক সংখ্যা দিয়ে তৈরি হয় অন্য সব পূর্ণসংখ্যা।

কিন্তু সমস্যা হলো, এই মৌলিক সংখ্যাগুলো কোথায় পাওয়া যাবে, তা আগে থেকে সহজে বলা যায় না। যেমন ২, ৩, ৫, ৭ চারটি মৌলিক সংখ্যা পরপর পাওয়া গেল। এরপর ৮, ৯ ও ১০ যৌগিক সংখ্যা। এগুলোকে অন্য সংখ্য্যা দিয়ে ভাগ করা যায়। এরপর ১১-২০ এর মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে—১১, ১৩, ১৭ ও ১৯। কিন্তু এদের মাঝখানে অন্য অনেক সংখ্যা চলে আসছে। ২৩ সংখ্যাটির পরে আর মৌলিক সংখ্যা আছে ২৯, ৩১। অর্থাৎ একটা মৌলিক সংখ্যা থেকে আরেকটা মৌলিক সংখ্যার ব্যবধান কখনো ২, কখনো ৪, কখনো ৬, কখনো আবার আরও বেশি। জোড় ও বিজোড় সংখ্যার মধ্যে যেমন একটা জোড় সংখ্যা হলে পরেরটা বিজোড় হয়, মৌলিক সংখ্যায় সেরকম কোনো ধারাবিহকতা নেই।

.তিনটি ঘনসংখ্যার যোগফল কীভাবে ১১৪ হবে.কিন্তু সমস্যা হলো, এই মৌলিক সংখ্যাগুলো কোথায় পাওয়া যাবে, তা আগে থেকে সহজে বলা যায় না। যেমন ২, ৩, ৫, ৭ চারটি মৌলিক সংখ্যা পরপর পাওয়া গেল। এরপর ৮, ৯ ও ১০ যৌগিক সংখ্যা।.সংখ্যা যত বড় হতে থাকে, মৌলিক সংখ্যার দেখা পাওয়ার সম্ভাবনাও তত কমে যায়। ১ থেকে ১০০-এর মধ্যে মৌলিক সংখ্যা ২৫টি। ১ থেকে ১ হাজারের মধ্যে ১৬৮টি। আবার ১ থেকে ১০ হাজারের মধ্যে ১ হাজার ২২৯টি। অর্থাৎ মৌলিক সংখ্যার সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু অন্য সংখ্যার তুলনায় সেগুলোর দেখা পাওয়ার হার কমছে।

এখানেই গণিতবিদদের আগ্রহ। মৌলিক সংখ্যাগুলো কি একেবারেই এলোমেলোভাবে ছড়িয়ে আছে, নাকি এগুলোর অবস্থানের মধ্যে কোনো লুকানো নিয়ম আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বহু আগে গণিতবিদেরা কাজ শুরু করেছিলেন। আঠারো শতকে কার্ল ফ্রেডরিখ গাউস ও অ্যাদ্রিয়েন-মারি লেজান্দ্র বড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা অনুমান করার একটি সূত্র নিয়ে কাজ করেন। তাঁরা বুঝতে পেরেছিলেন, সংখ্যার মান যত বাড়ে, মৌলিক সংখ্যার ঘনত্ব তত কমতে থাকে। তবে ঘনত্ব কমে একটি নির্দিষ্ট নিয়মে।

তাঁদের সেই ধারণা থেকে জন্ম নেয় প্রাইম নাম্বার থিওরেম। বাংলায় একে আমরা বলি মৌলিক সংখ্যা উপপাদ্য। এতে বলা হয়, একটি বড় সংখ্যা x পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা রয়েছে, তার একটি কাছাকাছি হিসাব পাওয়া যায় x/log x সূত্র থেকে। এখানে log হলো একটি বিশেষ ধরনের লগারিদম। তবে আপাতত সূত্রটি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মূল কথা হলো, মৌলিক সংখ্যাগুলো অনিয়মিতভাবে দেখা দিলেও অনেক বড় পরিসরে তাদের সংখ্যা অনুমান করার একটি গাণিতিক নিয়ম আছে। ব্যস, আপাতত শুধু এতটুকু মনে রাখলেই চলবে।

.গণিতবিদদের চোখে গণিতের সবচেয়ে কঠিন ৫০টি সমস্যা.আঠারো শতকে কার্ল ফ্রেডরিখ গাউস ও অ্যাদ্রিয়েন-মারি লেজান্দ্র বড় সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা অনুমান করার একটি সূত্র নিয়ে কাজ করেন।.১৮৯৬ সালে ফরাসি গণিতবিদ জাক হাদামার ও বেলজিয়ান গণিতবিদ শার্ল জঁ দ্য লা ভালে পুসাঁ স্বাধীনভাবে এই উপপাদ্য প্রমাণ করেন। অর্থাৎ, মৌলিক সংখ্যাগুলোর গড়পড়তা বণ্টন সম্পর্কে গণিতবিদেরা একটি শক্ত ভিত্তি পেয়ে যান। কিন্তু গড়পড়তা হিসাব জানলেই তো সব জানা হয়ে যায় না। যেমন, আপনি হয়তো জানেন, আপনার বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে এক হাজার গাড়ি চলাচল করে। কিন্তু কোনো নির্দিষ্ট দিনে ওই রাস্তা দিয়ে কয়টি গাড়ি চলবে, তা গড়পড়তা হিসাব দিয়ে নির্ভুলভাবে অনুমান করা যায় না। মৌলিক সংখ্যার ক্ষেত্রেও সমস্যা অনেকটা এমন। গড়ে মৌলিক সংখ্যা কত তা জানা গেছে, কিন্তু এই গড় হিসাবের বাইরে সংখ্যাগুলো ঠিক কতটা এদিক-ওদিক ছড়িয়ে আছে, সেটি জানা খুব কঠিন। এই সূক্ষ্ম রহস্যের সঙ্গেই জড়িয়ে গেলেন বার্নহার্ড রিম্যান।

.শিশুরা কীভাবে গণিত শেখে.মৌলিক সংখ্যা কত তা জানা গেছে, কিন্তু এই গড় হিসাবের বাইরে সংখ্যাগুলো ঠিক কতটা এদিক-ওদিক ছড়িয়ে আছে, সেটি জানা খুব কঠিন। এই সূক্ষ্ম রহস্যের সঙ্গেই জড়িয়ে গেলেন বার্নহার্ড রিম্যান।.তিন১৮৫৯ সাল। জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান তখন ৩২ বছরের যুবক। ওই বছর তিনি বার্লিন একাডেমির সদস্য নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী, এ ধরনের সম্মান পাওয়ার পর নিজের গবেষণার ওপর একটি প্রবন্ধ জমা দিতে হয়। রিম্যানও একটি গবেষণাপত্র জমা দিলেন। শিরোনাম ছিল ‘অন অ্যা নাম্বার অব প্রাইমস লেস দ্যান অ্যা গিভেন কোয়ান্টিটি’। অর্থাৎ, নির্দিষ্ট কোনো সংখ্যার মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে।

প্রবন্ধটি খুব বড় ছিল না। মাত্র ছয় পৃষ্ঠা। কিন্তু সেই ছোট্ট লেখার মধ্যে ছিল গণিতের এক বিশাল জগতের সম্ভাবনা। রিম্যান মৌলিক সংখ্যার বণ্টন বুঝতে এমন একটি গাণিতিক ফাংশন ব্যবহার করলেন, যেটি আগে থেকেই গণিতবিদদের পরিচিত ছিল। নাম রিম্যান জিটা ফাংশন। সাধারণভাবে এই ফাংশনকে লেখা হয় এভাবে: ζ(s) = 1 + 1/2ˢ + 1/3ˢ + 1/4ˢ + ...

এখানে s একটি জটিল সংখ্যা। জটিল সংখ্যা মানে কিন্তু অনেক কঠিন সংখ্যা বোঝাচ্ছি না। জটিল সংখ্যা নামেই একটা সংখ্যা আছে। ইংরেজিতে একে বলে কমপ্লেক্স নাম্বার। এর দুটি অংশ থাকে। একটি বাস্তব অংশ, অন্যটি কাল্পনিক অংশ। কোনো সংখ্যাকে শুধু ৩ কিংবা ৫-এর মতো একটি সাধারণ সংখ্যা হিসেবে না দেখে, দুটি অংশের সমন্বয়ে তৈরি একটি বিন্দু হিসেবে কল্পনা করতে পারেন। যেমন ৩ + ২i। এখানে ৩ বাস্তব অংশ, ২i কাল্পনিক অংশ। i-এর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। i² = −১।

.গণিত, পদার্থবিজ্ঞান ও প্রতিসাম্যের জাদু .রিম্যান মৌলিক সংখ্যার বণ্টন বুঝতে এমন একটি গাণিতিক ফাংশন ব্যবহার করলেন, যেটি আগে থেকেই গণিতবিদদের পরিচিত ছিল। নাম রিম্যান জিটা ফাংশন।.জিটা ফাংশনের এই অসীম ধারাটি সরাসরি ব্যবহার করা যায় যখন s-এর বাস্তব অংশ ১-এর চেয়ে বেশি। কিন্তু রিম্যান হাইপোথিসিস বুঝতে হলে এর বাইরের কিছু অঞ্চলেও ফাংশনটিকে নিয়ে কাজ করতে হয়। তাই গণিতবিদেরা অ্যানালিটিক কন্টিনিউয়েশন পদ্ধতি ব্যবহার করেন। সহজভাবে বললে, এই পদ্ধতিতে ফাংশনের মূল নিয়ম ও বৈশিষ্ট্য ঠিক রেখেই তাকে আরও বড় একটি অঞ্চলে ব্যবহারের উপযোগী করে তোলা হয়।

এখন প্রশ্ন হলো, এই জিটা ফাংশনের সঙ্গে মৌলিক সংখ্যার সম্পর্ক কী? সম্পর্কটি বেশ চমকপ্রদ। আঠারো শতকে গণিতবিদ লিওনার্ড অয়লার দেখিয়েছিলেন, জিটা ফাংশনকে অন্যভাবে প্রকাশ করলে সেখানে সব মৌলিক সংখ্যার উপস্থিতি পাওয়া যায়। অর্থাৎ ২, ৩, ৫, ৭, ১১… সব মৌলিক সংখ্যা এই ফাংশনের গঠনের মধ্যে লুকিয়ে আছে। প্রতিটি মৌলিক সংখ্যা এখানে আলাদা একটি গুণনীয়ক হিসেবে কাজ করে।

বিষয়টি বোঝার জন্য প্রথমে মৌলিক গুণনীয়কের কথা ধরা যাক। ১২ সংখ্যাটিকে ভাঙলে পাওয়া যায় ২ × ২ × ৩। আবার ৩০-কে ভাঙলে পাওয়া যায় ২ × ৩ × ৫। অর্থাৎ প্রতিটি ১-এর চেয়ে বড় পূর্ণসংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। আর এই মৌলিক গুণনীয়কগুলোই সংখ্যাটির গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

গণিতবিদ অয়লার এই ধারণার সঙ্গে জিটা ফাংশনের একটি গভীর সম্পর্ক খুঁজে পান। তিনি দেখান, জিটা ফাংশনকে শুধু একটি অসীম ধারার সাহায্যেই নয়, অসীমসংখ্যক মৌলিক সংখ্যার গুণফলের মাধ্যমেও প্রকাশ করা যায়। অর্থাৎ জিটা ফাংশনের ভেতরে লুকিয়ে আছে সব মৌলিক সংখ্যার তথ্য। এ কারণেই মৌলিক সংখ্যার বণ্টন বুঝতে এই ফাংশন এত গুরুত্বপূর্ণ।

.যে গাণিতিক সমস্যার সমাধান হলে নড়বড়ে হয়ে যাবে বিশ্বের অর্থনীতি.১২ সংখ্যাটিকে ভাঙলে পাওয়া যায় ২ × ২ × ৩। আবার ৩০-কে ভাঙলে পাওয়া যায় ২ × ৩ × ৫। অর্থাৎ প্রতিটি ১-এর চেয়ে বড় পূর্ণসংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়।.পরবর্তী সময়ে গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই জিটা ফাংশন নিয়েই গবেষণা করেন। তিনি খেয়াল করেন, ফাংশনটির কিছু বিশেষ ফলাফল শূন্য হয়। এগুলোকে বলা হয় জিটা ফাংশনের শূন্যস্থান বা জিরো। রিম্যান দেখান, এই শূন্যস্থানগুলোর অবস্থানের সঙ্গে মৌলিক সংখ্যাগুলো কীভাবে ছড়িয়ে আছে, তার গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ জিটা ফাংশনের শূন্যস্থানগুলো ভালোভাবে বুঝতে পারলে মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কেও অনেক কিছু জানা সম্ভব।

একটা সাধারণ উদাহরণ দেওয়া যাক। y = x — 3 একটি ফাংশন। এখানে x-এর জায়গায় 3 বসালে ফলাফল হয় শূন্য। তাই x = 3 হলো এই ফাংশনের একটি শূন্য বা জিরো। জিটা ফাংশনের ক্ষেত্রেও এমন কিছু ইনপুট রয়েছে, যেগুলো বসালে ফাংশনের মান শূন্য হয়ে যায়। এগুলোকেই বলা হয় জিটা ফাংশনের জিরো।

তবে জিটা ফাংশনের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। কারণ, এখানে ইনপুট শুধু সাধারণ বাস্তব সংখ্যা নয়, জটিল সংখ্যাও হতে পারে। ফলে শূন্যগুলো একটি সাধারণ সংখ্যারেখায় থাকে না, থাকে জটিল সংখ্যার সমতলে।

রিম্যান এই শূন্যগুলোর অবস্থানের দিকে নজর দিলেন। দেখলেন, কিছু শূন্যের অবস্থান সহজেই নির্ণয় করা যায়। যেমন — ২, — ৪, — ৬, — ৮ ধরনের ঋণাত্মক জোড় সংখ্যায় জিটা ফাংশনের মান শূন্য হয়। এগুলোকে বলা হয় সাধারণ শূন্য। কিন্তু আরও কিছু শূন্য রয়েছে, যেগুলো অনেক বেশি রহস্যময়। এদের অবস্থান জটিল সংখ্যার সমতলের একটি নির্দিষ্ট অঞ্চলে। এই অঞ্চলটির নাম ক্রিটিক্যাল স্ট্রিপ। এর সীমা বাস্তব অংশ ০ থেকে ১-এর মধ্যে।

.৩৫০ বছরের গাণিতিক ধাঁধা মাত্র ১১ দিনে সমাধান করল এআই.x = 3 হলো এই ফাংশনের একটি শূন্য বা জিরো। জিটা ফাংশনের ক্ষেত্রেও এমন কিছু ইনপুট রয়েছে, যেগুলো বসালে ফাংশনের মান শূন্য হয়ে যায়। এগুলোকেই বলা হয় জিটা ফাংশনের জিরো।.রিম্যানের ধারণা ছিল, এই বিশেষ শূন্যগুলোর প্রত্যেকটির বাস্তব অংশের মান ঠিক ১/২ বা ০.৫। অর্থাৎ তাদের সবগুলোই জটিল সংখ্যার সমতলে একটি নির্দিষ্ট উল্লম্ব সরলরেখায় অবস্থান করে। এই ধারণাটিই রিম্যান হাইপোথিসিস।

শুনতে কঠিন মনে হলেও বিষয়টি খুব সহজ করে বোঝা যায়। জটিল সংখ্যার একটি গ্রাফ কল্পনা করুন। সাধারণ গ্রাফের মতো এখানে অনুভূমিক দিকে বাস্তব অংশ এবং উল্লম্ব দিকে কাল্পনিক অংশ বসানো হয়। অর্থাৎ একটি সংখ্যা এখানে একটি বিন্দু দিয়ে প্রকাশ করা যায়। যেমন ৩ + ২i সংখ্যাটি গ্রাফে একটি নির্দিষ্ট বিন্দু। অনুভূমিক দিকে ৩ ঘর, উল্লম্ব দিকে ২ ঘর এগোলেই বিন্দুটি পাওয়া যাবে।

রিম্যানের জিটা ফাংশনের যেসব বিশেষ শূন্য রয়েছে, সেগুলোকেও এভাবে গ্রাফে বসানো যায়। গণিতবিদেরা বহু আগেই দেখেছেন, এই শূন্যগুলোর সবই ০ এবং ১-এর মাঝামাঝি একটি উল্লম্ব অঞ্চলের মধ্যে থাকে। রিম্যান অনুমান করেছিলেন, এদের প্রত্যেকটির বাস্তব অংশ হবে ঠিক ১/২। অর্থাৎ, গ্রাফে বাস্তব অংশের ০.৫ অবস্থান দিয়ে একটি উল্লম্ব রেখা টানলে সব বিশেষ শূন্য সেই রেখার ওপর পাওয়া যাবে। কাল্পনিক অংশের মান যা-ই হোক, বাস্তব অংশ একই থাকবে।

এখন প্রশ্ন আসতে পারে, জিটা ফাংশনের কয়েকটি শূন্য একটি রেখায় থাকলেই বা কী? এর সঙ্গে মৌলিক সংখ্যার সম্পর্ক কোথায়? এখানেই আছে আসল রহস্য। রিম্যান দেখিয়েছিলেন, জিটা ফাংশনের শূন্যগুলোর অবস্থান ব্যবহার করে নির্দিষ্ট কোনো সংখ্যার চেয়ে ছোট মোট কতটি মৌলিক সংখ্যা আছে, তার হিসাব আরও নিখুঁতভাবে করা যায়। অর্থাৎ ফাংশনের শূন্যগুলোর অবস্থানের সঙ্গে মৌলিক সংখ্যার গড়পড়তা বণ্টনের হিসাবের বিচ্যুতির সম্পর্ক রয়েছে।

.জ্যামিতির মজা, মজার জ্যামিতি.গণিতবিদেরা বহু আগেই দেখেছেন, এই শূন্যগুলোর সবই ০ এবং ১-এর মাঝামাঝি একটি উল্লম্ব অঞ্চলের মধ্যে থাকে। রিম্যান অনুমান করেছিলেন, এদের প্রত্যেকটির বাস্তব অংশ হবে ঠিক ১/২।.প্রাইম নাম্বার থিওরেম আমাদের বলে, বড় কোনো সংখ্যা পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা পাওয়া যেতে পারে, তার গড়পড়তা হিসাব কী। রিম্যান হাইপোথিসিস বলছে, এই হিসাব থেকে প্রকৃত ফলাফল কতটা দূরে সরে যেতে পারে, তার ওপর একটি শক্ত সীমা রয়েছে। সব শূন্য যদি ১/২ রেখায় থাকে, তাহলে মৌলিক সংখ্যার বণ্টনের এই বিচ্যুতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ধরুন, একটি বিশাল মাঠে কয়েক লাখ মানুষকে এলোমেলোভাবে দাঁড় করানো হয়েছে। দূর থেকে দেখলে মনে হতে পারে, তারা কোনো নিয়ম ছাড়াই দাঁড়িয়ে আছে। কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে দেখা যাবে, একটা নির্দিষ্ট পরিসরে তাদের অবস্থানের গড় হিসাব বেশ ভালোভাবে মেলে। তবে গড় হিসাব আর প্রত্যেক মানুষের নির্দিষ্ট অবস্থান এক বিষয় নয়। গড় হিসাব থেকে কে কতটা দূরে সরে গেছে, সেটাও গুরুত্বপূর্ণ।

মৌলিক সংখ্যার ক্ষেত্রেও এমনই। তাদের গড়পড়তা বণ্টন জানা গেলেও প্রকৃত অবস্থান কতটা বিচ্যুত হয়, সেটি বোঝার জন্য রিম্যান হাইপোথিসিস গুরুত্বপূর্ণ। এ কারণেই গণিতবিদেরা সমস্যাটিকে এত গুরুত্ব দেন। এটি শুধু মৌলিক সংখ্যার অবস্থান নিয়ে একটি অনুমান নয়, সংখ্যার জগতের গভীর একটি নিয়মের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।

.বিশ্বের সবচেয়ে নিখুঁত ছক্কা তৈরিতে গণিতবিদদের লেখেছে ১৫ বছর.একটু মনোযোগ দিয়ে দেখলে দেখা যাবে, একটা নির্দিষ্ট পরিসরে তাদের অবস্থানের গড় হিসাব বেশ ভালোভাবে মেলে। তবে গড় হিসাব আর প্রত্যেক মানুষের নির্দিষ্ট অবস্থান এক বিষয় নয়।.চারএখানে সবচেয়ে বড় বাধাটি হলো, সমস্যাটিতে যে শূন্যগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর সংখ্যা অসীম। এক হাজার, দশ লাখ কিংবা এক কোটি নয়। অসীমসংখ্যক শূন্যের প্রত্যেকটির অবস্থান সম্পর্কে প্রমাণ দিতে হবে। গণিতবিদেরা কম্পিউটারের সাহায্যে রিম্যান জিটা ফাংশনের বিপুলসংখ্যক শূন্য পরীক্ষা করেছেন। অনেকগুলো শূন্যের অবস্থান হিসাব করে দেখা গেছে, সেগুলো সত্যিই ১/২ রেখায় রয়েছে। ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, প্রথম ১০ লাখ কোটি বিশেষ শূন্য পরীক্ষা করা হয়েছে। সবগুলোই রিম্যানের অনুমানের সঙ্গে মিলে গেছে। তাহলে সমস্যা কোথায়?

সমস্যা হলো, প্রথম ১০ লাখ কোটি শূন্য একটি নির্দিষ্ট সংখ্যক শূন্য মাত্র। এর পরের শূন্যগুলোর অবস্থানও একই হবে, তার নিশ্চয়তা কী? হয়তো প্রথম ১০ লাখ কোটি ঠিক আছে, কিন্তু ১০ লাখ কোটি এক নম্বর শূন্যটি গিয়ে ১/২ রেখা থেকে সরে দাঁড়াল! এমনটি হওয়ার সম্ভাবনা না থাকলেও গণিতবিদদের প্রমাণ করতে হবে, এমনটা কখনোই ঘটতে পারে না।

এখানেই কম্পিউটারের হিসাব আর গাণিতিক প্রমাণের পার্থক্য। কম্পিউটার যত বড় সংখ্যাই পরীক্ষা করুক, শেষ পর্যন্ত সেটি কিছু নির্দিষ্ট ফলাফল যাচাই করছে। কিন্তু গাণিতিক প্রমাণ হতে হবে সব ক্ষেত্রের জন্য। একটি মাত্র ব্যতিক্রমও পাওয়া গেলে অনুমানটি ভুল হয়ে যাবে। এই সমস্যার পেছনে কাজ করতে গিয়ে গণিতবিদেরা অনেক দূর এগিয়েছেন। ১৯১৪ সালে ব্রিটিশ গণিতবিদ জি এইচ হার্ডি প্রমাণ করেন, জিটা ফাংশনের অসীমসংখ্যক শূন্য ১/২ রেখায় রয়েছে। সেটি ছিল বড় সাফল্য। কিন্তু রিম্যানের অনুমান অনুযায়ী সব শূন্যই সেখানে থাকার কথা। অসীমসংখ্যক শূন্য সেখানে আছে প্রমাণ করা আর সব শূন্য সেখানেই আছে প্রমাণ করা এক কথা নয়।

.মুখস্থ না করেই নামতা মনে রাখার কৌশল.১৯১৪ সালে ব্রিটিশ গণিতবিদ জি এইচ হার্ডি প্রমাণ করেন, জিটা ফাংশনের অসীমসংখ্যক শূন্য ১/২ রেখায় রয়েছে। সেটি ছিল বড় সাফল্য। কিন্তু রিম্যানের অনুমান অনুযায়ী সব শূন্য সেখানে থাকার কথা।.এরপর দশকের পর দশক ধরে গবেষণা চলেছে। একসময় গণিতবিদেরা প্রমাণ করতে সক্ষম হন, মোট শূন্যের অন্তত ৪১ শতাংশ ০.৫ রেখায় আছে। অর্থাৎ, শতকরা ৪১ ভাগের বেশি শূন্য যে ওই রেখায় থাকে, তার গাণিতিক প্রমাণ পাওয়া গিয়েছিল। কিন্তু বাকি শূন্যগুলোর কী হবে, সেটিই ছিল প্রশ্ন।

২০২৬ সালের আগস্টে অ্যানথ্রোপিক জানায়, তাদের ক্লডের একটি গবেষণামূলক সংস্করণ এই হিসাবকে ৪১.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭.২ শতাংশে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এটি ছিল বড় অগ্রগতি। কিন্তু রিম্যান হাইপোথিসিস প্রমাণের জন্য ৬৭ শতাংশ যথেষ্ট নয়। প্রমাণ করতে হবে ১০০ শতাংশ শূন্যই ০.৫ রেখায় রয়েছে।

এত দিনের গবেষণায় মূল বাধা ছিল একটি উপযুক্ত গাণিতিক পদ্ধতি খুঁজে পাওয়া। সমস্যাটি এতই গভীর যে, গণিতের একাধিক শাখার জ্ঞান একসঙ্গে কাজে লাগাতে হয়। শুধু একটি সূত্র জানা কিংবা লাখ লাখ হিসাব করে দেখলেই সমাধান পাওয়া সম্ভব নয়। দরকার ছিল এমন একটি নতুন পথ, যা দিয়ে অসীমসংখ্যক শূন্যের অবস্থান সম্পর্কে একসঙ্গে সিদ্ধান্তে পৌঁছানো যায়। এতদিন সেই পথটি কেউ খুঁজে পাননি।

.নদী গণিতের যে নিয়ম মেনে চলে.২০২৬ সালের আগস্টে অ্যানথ্রোপিক জানায়, তাদের ক্লডের একটি গবেষণামূলক সংস্করণ এই হিসাবকে ৪১.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭.২ শতাংশে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এটি ছিল বড় অগ্রগতি।.পাঁচরিম্যান হাইপোথিসিস সমাধানের গল্পে এবার আসি লেভেন্ট আলপোগের কাছে। আলপোগে গণিতবিদ। তিনি কাজ করেন অ্যানথ্রোপিকে। ছাত্রাবস্থা থেকেই রিম্যান হাইপোথিসিস তাঁর আগ্রহের বিষয় ছিল। তিনি ভেবেছিলেন, জীবনের দীর্ঘ সময় ধরে এই সমস্যা নিয়ে কাজ করবেন। সে জন্য প্রয়োজনীয় গাণিতিক পদ্ধতি ও ধারণাগুলোর সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছিলেন।

২০২৬ সালের ৬ অক্টোবর থেকে তিনি ক্লডের সঙ্গে এই সমস্যা নিয়ে কাজ শুরু করেন। প্রথম দিকে সমস্যাটির সমাধান খুঁজতে নানা গাণিতিক কৌশল পরীক্ষা করা হচ্ছিল। আলপোগে নিজের নোটে লিখেছেন, তিনি শুরুতে দুটি ভিন্ন গাণিতিক ধারণাকে একসঙ্গে কাজে লাগানোর পথ খুঁজছিলেন। একটি ছোট ও সরল উদাহরণে দুটি ধারণার মধ্যে যে মিল পাওয়া গিয়েছিল, সেটিকে আরও বড় সমস্যায় প্রয়োগ করার কথা ভাবেন তিনি। কিন্তু বড় সমস্যায় সেই ধারণা কীভাবে কাজ করবে, তা পরিষ্কার ছিল না। এখানেই ক্লডের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আলপোগে জানিয়েছেন, তিনি সমস্যাটিকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে দুটি পদ্ধতির সমন্বয় ঘটানোর সুযোগ ছিল। এরপর ক্লড এমন কিছু গাণিতিক কৌশল বের করতে শুরু করে, যেগুলো তাঁর নিজের কাছেও বিস্ময়কর মনে হয়েছিল। বিশেষ করে শেষের দিকে এআই এত দ্রুত এগোতে থাকে যে আলপোগে নিজেই স্বীকার করেছেন, ক্লড তাঁকে অনেকটা পেছনে ফেলে দিয়েছিল।

.উনিশ শতকে গণিতের যত পুরস্কার.আলপোগে কাজ করেন অ্যানথ্রোপিকে। ছাত্রাবস্থা থেকেই রিম্যান হাইপোথিসিস তাঁর আগ্রহের বিষয় ছিল। তিনি ভেবেছিলেন, জীবনের দীর্ঘ সময় ধরে এই সমস্যা নিয়ে কাজ করবেন।.এটি বোঝার জন্য প্রমাণের পেছনের গাণিতিক কৌশলগুলো সম্পর্কে একটু জানা দরকার। আলপোগের নোটে বলা হয়েছে, নতুন প্রমাণটি অনেকাংশে স্টেপানভের একটি পুরোনো গাণিতিক পদ্ধতির সম্প্রসারণ। এই পদ্ধতি আগে ফাংশন ফিল্ড বা বহুপদী দিয়ে তৈরি সংখ্যার জগতে রিম্যান হাইপোথিসিসের অনুরূপ একটি সমস্যার সমাধানে ব্যবহৃত হয়েছিল। কিন্তু সাধারণ পূর্ণসংখ্যার ক্ষেত্রে একই পদ্ধতি সরাসরি কাজে লাগানো কঠিন।

এখানে বাধা ছিল মাল্টিপ্লিসিটি নামের একটি ধারণা। সহজ ভাষায়, কোনো সমীকরণের শূন্য বা সমাধান কতবার উপস্থিত হচ্ছে, সেটি বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। স্টেপানভের পদ্ধতিতে এই বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ। বহুপদীর জগতে এটি কাজে লাগানো সম্ভব হলেও পূর্ণসংখ্যার ক্ষেত্রে প্রয়োজনীয়ভাবে কাজে লাগানো কঠিন ছিল। আলপোগে ও ক্লড এই সমস্যার সমাধানে ফুরিয়ে বিশ্লেষণ এবং অটোমরফিক ফর্ম নামের উন্নত গাণিতিক পদ্ধতির সাহায্য নেন। অটোমরফিক ফর্ম হলো এমন বিশেষ ধরনের গাণিতিক ফাংশন, যেগুলোর মধ্যে জটিল কিছু প্রতিসাম্য থাকে। এই প্রতিসাম্যগুলো কাজে লাগিয়ে সংখ্যার গভীর বৈশিষ্ট্য অনুসন্ধান করা যায়।

এ ছাড়া তাঁরা ব্যবহার করেন থিটা লিফট নামের একটি পদ্ধতি। সহজ করে বললে, এটি এক ধরনের গাণিতিক সেতু। একটি গাণিতিক কাঠামোর তথ্য বা বৈশিষ্ট্যকে অন্য কাঠামোয় নিয়ে যেতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। একাধিকবার এই প্রক্রিয়া চালিয়ে আরও জটিল কাঠামো তৈরি করা সম্ভব।

.গণিতের পরীক্ষক যখন কম্পিউটার.অটোমরফিক ফর্ম হলো এমন বিশেষ ধরনের গাণিতিক ফাংশন, যেগুলোর মধ্যে জটিল কিছু প্রতিসাম্য থাকে। এই প্রতিসাম্যগুলো কাজে লাগিয়ে সংখ্যার গভীর বৈশিষ্ট্য অনুসন্ধান করা যায়।.আলপোগের দেওয়া বিবরণ অনুযায়ী, ক্লডের একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল এই থিটা লিফটগুলোকে পরপর সাজিয়ে একটি দীর্ঘ শৃঙ্খল তৈরি করার প্রস্তাব। ফলে স্টেপানভের পদ্ধতিতে যে বৈশিষ্ট্য প্রয়োজন ছিল, সেটি সাধারণ পূর্ণসংখ্যার জগতেও কাজে লাগানোর একটি পথ তৈরি হয়। বিষয়টি এখনো বিশেষজ্ঞদের বিস্তারিত ব্যাখ্যার অপেক্ষায়। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এআই এখানে শুধু আগে থেকে জানা সূত্র বসিয়ে হিসাব করেনি। বরং গণিতের বিভিন্ন শাখায় আগে থেকে থাকা ফলাফল ও পদ্ধতির মধ্যে নতুন সংযোগ খুঁজে বের করেছে। সেগুলো কাজে লাগিয়ে প্রমাণের একটি সম্পূর্ণ কাঠামো তৈরি করেছে।

আলপোগে তাঁর নোটে আরও জানিয়েছেন, এই পুরো প্রক্রিয়া চলেছে প্রায় ছয় সপ্তাহ। ১৬ নভেম্বরের মধ্যে প্রমাণের কাজ শেষ হয়। ২০ নভেম্বর তিনি সেটি প্রকাশ করেন।

এখানে আরও একটা অদ্ভুত বিষয় আছে। রিম্যান হাইপোথিসিসের সমাধান প্রকাশ করতে আলপোগে সাধারণ কোনো গবেষণাপত্র জমা দেননি। বরং তিনি প্রকাশ করেছেন লিন নামের একটি বিশেষ প্রোগ্রামিং ভাষায় লেখা গাণিতিক প্রমাণ। লিনকে শুধু সাধারণ প্রোগ্রামিং ভাষা বললে ভুল হবে। এটি একধরনের গাণিতিক প্রমাণ যাচাইয়ের ব্যবস্থা। এর কাজ হলো, কোনো গাণিতিক বক্তব্যের পক্ষে দেওয়া প্রতিটি ধাপ সঠিক কি না, তা পরীক্ষা করা।

.সর্বসমতা ও সদৃশতা.আলপোগে তাঁর নোটে আরও জানিয়েছেন, এই পুরো প্রক্রিয়া চলেছে প্রায় ছয় সপ্তাহ। ১৬ নভেম্বরের মধ্যে প্রমাণের কাজ শেষ হয়। ২০ নভেম্বর তিনি সেটি প্রকাশ করেন।.ধরুন, আপনি প্রমাণ করতে চান ২ + ৩ = ৫। সাধারণ গণিতের খাতায় আপনি কয়েকটি ধাপ লিখে দেখালেন, কীভাবে ফলাফলটি পাওয়া গেল। শিক্ষক আপনার প্রতিটি ধাপ পরীক্ষা করে দেখবেন। কোথাও ভুল থাকলে প্রমাণটি গ্রহণ করবেন না। লিনও অনেকটা এমন কাজ করে। তবে মানুষের মতো অনুমান করে কিংবা লেখার সৌন্দর্য দেখে প্রমাণ গ্রহণ করে না। প্রতিটি গাণিতিক ধাপকে নির্দিষ্ট নিয়মের মধ্যে লিখতে হয়। সেই ধাপগুলোতে কোনো যুক্তিগত ভুল থাকলে লিন তা গ্রহণ করে না।

এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখতে হবে। ক্লড প্রমাণ তৈরিতে সাহায্য করেছে, আর লিন সেই প্রমাণের প্রতিটি গাণিতিক ধাপ যাচাই করেছে। অর্থাৎ এআইয়ের তৈরি বক্তব্যকে শুধু বিশ্বাস করে নেওয়া হয়নি, তাকে এমন একটি কাঠামোর মধ্যে পরীক্ষা করা হয়েছে, যেখানে ভুল যুক্তি নিয়ে প্রমাণ সম্পন্ন করা সম্ভব নয়।

আলপোগে যে কোড প্রকাশ করেছেন, সেটির পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লাখ লাইন। সব মিলিয়ে ফাইল বা মডিউলের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৮৭টি। এত বড় প্রমাণের কারণে প্রচলিত পদ্ধতিতে পুরো বিষয়টি মানুষের পড়ার উপযোগী গবেষণাপত্র হিসেবে প্রকাশ করা সহজ ছিল না। আলপোগে নিজেই বলেছেন, প্রমাণটি এখনো অনেক দীর্ঘ। তিনি পরে সেটি বুঝে আরও সহজ করে লিখতে চান।

তাহলে এত বড় কোডের মধ্যে কী আছে? শুধু রিম্যান হাইপোথিসিসের মূল যুক্তি নয়। গাণিতিক সংজ্ঞা, আগে থেকে প্রমাণিত বিভিন্ন উপপাদ্য, সেগুলো ব্যবহারের নিয়ম এবং নতুন প্রমাণের প্রতিটি ছোট ধাপের আনুষ্ঠানিক বিবরণও রয়েছে।

.বোতল, বাক্স ও মজার গণিত.আলপোগে যে কোড প্রকাশ করেছেন, সেটির পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লাখ লাইন। সব মিলিয়ে ফাইল বা মডিউলের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৮৭টি।.ছয়এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। আলপোগে তো বলতেই পারেন, তিনি সমস্যাটি সমাধান করেছেন। কিন্তু গণিতের জগতে এমন দাবির মূল্য তখনই তৈরি হয়, যখন অন্য গণিতবিদেরা প্রমাণটি পরীক্ষা করে দেখেন। এই পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয়নি খুব বেশি দিন।

২১ নভেম্বর লিন ও ম্যাথলিব সম্প্রদায়ের গণিতবিদেরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। ম্যাথলিব হলো লিনের জন্য তৈরি বিশাল গাণিতিক লাইব্রেরি। এখানে গণিতের অসংখ্য সংজ্ঞা, সূত্র ও আগে থেকে প্রমাণিত উপপাদ্য আনুষ্ঠানিকভাবে সাজানো আছে। লিন ফোকাসড রিসার্চ অর্গানাইজেশন এবং ম্যাথলিব ইনেশিয়েটিভের সমর্থনে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আলপোগের প্রমাণ সঠিক বলে তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

কিন্তু তাঁরা কীভাবে পরীক্ষা করলেন? প্রথমে দেখা হয়েছে, কোডে যে সমস্যাটি প্রমাণ করা হয়েছে, সেটি আসলেই রিম্যান হাইপোথিসিস কি না। কারণ, কেউ চাইলে সমস্যাটির বক্তব্যে সামান্য পরিবর্তন করে অন্য কোনো সহজ সমস্যার সমাধান করতে পারেন। অথচ বাইরে থেকে মনে হতে পারে, তিনি মূল সমস্যাটিই সমাধান করেছেন।

এরপর যাচাই করা হয়েছে, আলপোগের দেওয়া সব কোড ঠিকঠাক চলে কি না। ১ লাখ ৭৫ হাজার ১৮৭টি মডিউলই ত্রুটিমুক্তভাবে কম্পাইল হয়েছে। কম্পাইল হওয়া মানে হলো, কোডের নির্দেশনাগুলো কম্পিউটার সঠিকভাবে বুঝতে পেরেছে এবং প্রয়োজনীয় গাণিতিক কাঠামো তৈরি করতে পেরেছে।

.ফার্মার শেষ উপপাদ্য: সহজ সমস্যা, কঠিন সমাধান.ম্যাথলিব হলো লিনের জন্য তৈরি বিশাল গাণিতিক লাইব্রেরি। এখানে গণিতের অসংখ্য সংজ্ঞা, সূত্র ও আগে থেকে প্রমাণিত উপপাদ্য আনুষ্ঠানিকভাবে সাজানো আছে।.এরপর আরও কঠিন পরীক্ষা করা হয়েছে। লিনের নিজস্ব যাচাইব্যবস্থার পাশাপাশি আলাদা করে তৈরি একাধিক প্রুফ-চেকার দিয়ে প্রমাণটি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রয়েছে কন-লেচে, কন-রন এবং নানোদার মতো স্বাধীন যাচাইব্যবস্থা। এগুলোও প্রমাণের বিভিন্ন অংশ গ্রহণ করেছে।

আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রমাণটির সঙ্গে যুক্ত পাঁচটি প্রধান উপপাদ্য পরীক্ষা করে দেখা হয়েছে, সেগুলো মাত্র তিনটি প্রচলিত যৌক্তিক স্বতঃসিদ্ধের ওপর নির্ভর করছে। অ্যাক্সিওম হলো এমন কিছু মৌলিক নিয়ম, যেগুলোকে প্রমাণের শুরুতেই ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়। এখানে নতুন করে রিম্যান হাইপোথিসিস সত্য ধরে নেওয়ার মতো কোনো অতিরিক্ত অনুমান ব্যবহার করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গণিতবিদ অ্যান্ড্রু সাদারল্যান্ডও আলাদাভাবে কোডটি পরীক্ষা করেছেন। তিনি নিশ্চিত করেছেন, অন্য ব্যবস্থায় কোডটি চালিয়েও একই প্রমাণ পাওয়া যাচ্ছে। একাধিক স্বাধীন ব্যবস্থায় পরীক্ষার ফল মিলে যাওয়ায় প্রমাণটির বিশ্বাসযোগ্যতা আরও বেড়েছে।

.৯৯ বা ৯৯৯ দিয়ে গুণ করো চোখের পলকে.লিনের নিজস্ব যাচাইব্যবস্থার পাশাপাশি আলাদা করে তৈরি একাধিক প্রুফ-চেকার দিয়ে প্রমাণটি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রয়েছে কন-লেচে, কন-রন এবং নানোদার মতো স্বাধীন যাচাইব্যবস্থা।.এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। কোনো এআই দাবি করল, সে একটি কঠিন গাণিতিক সমস্যার সমাধান করেছে। কিন্তু শুধু এআইয়ের দাবি শুনেই সেটিকে সঠিক বলে মেনে নেওয়া যায় না। সমাধানের প্রতিটি ধাপ ঠিক আছে কি না, তা অন্য স্বাধীন যাচাইব্যবস্থার মাধ্যমে পরীক্ষা করতে হয়। একই সঙ্গে নিশ্চিত হতে হয়, প্রমাণটি সত্যিই মূল সমস্যার সমাধান করেছে কি না। রিম্যান হাইপোথিসিসের ক্ষেত্রে এবার এমনই একটি যাচাইয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ শুধু এআইয়ের দাবি নয়, প্রমাণের প্রতিটি ধাপও পরীক্ষা করা হয়েছে।

তবে একটি কাজ এখনো বাকি। গণিতবিদদের প্রমাণটির ভেতরের নতুন ধারণাগুলো বুঝতে হবে। শুধু কম্পিউটার বলেছে প্রমাণ ঠিক, সেটুকুই গণিতের শেষ কথা নয়। কেন এই প্রমাণ কাজ করছে, এর পেছনের গাণিতিক সৌন্দর্য কোথায়, অন্য সমস্যায় এই পদ্ধতি কাজে লাগানো যাবে কি না; সেসব প্রশ্নের উত্তরও খুঁজতে হবে। আলপোগেও নিজের নোটে লিখেছেন, প্রমাণের অনেক জটিল গাণিতিক অংশ তাঁকে আরও ভালোভাবে বুঝতে হবে। তিনি চান, পরে পুরো যুক্তিটি সহজ ও সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করতে।

.গণিত যেভাবে খাবারের মেনু ঠিক করে দেয়.কোনো এআই দাবি করল, সে একটি কঠিন গাণিতিক সমস্যার সমাধান করেছে। কিন্তু শুধু এআইয়ের দাবি শুনেই সেটিকে সঠিক বলে মেনে নেওয়া যায় না।.সাতরিম্যান হাইপোথিসিসের প্রমাণ সত্যিই গাণিতিক জগতে এক বিশাল ঘটনা। কিন্তু সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এতে আমাদের কী লাভ? আগামীকাল থেকে কি মোবাইল ইন্টারনেট দ্রুত চলবে? ব্যাংকের লেনদেন সহজ হবে? কিংবা নতুন কোনো প্রযুক্তি তৈরি হবে?

এ মুহূর্তে এমন সরাসরি কোনো পরিবর্তনের কথা বলা যাচ্ছে না। রিম্যান হাইপোথিসিসের গুরুত্ব মূলত বিশুদ্ধ গণিতে। তবে এর প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। যেমন, মৌলিক সংখ্যার বণ্টন নিয়ে গণিতবিদেরা আরও নির্ভুল ফলাফল পাবেন। বহু বছর ধরে নানা গবেষণায় রিম্যান হাইপোথিসিস সত্য ধরে নিয়ে কিছু উপপাদ্য প্রমাণ করা হয়েছে। এখন এর সঠিক প্রমাণ থাকলে সেসব ফলাফলের ভিত্তি আরও শক্ত হবে। যেসব গাণিতিক বক্তব্য এত দিন শর্তসাপেক্ষ ছিল, সেগুলোর অনেকগুলোকে শর্ত ছাড়াই প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।

আবার এই সমাধানের ফলে গণিতের বিভিন্ন শাখার মধ্যে নতুন সংযোগ তৈরি হতে পারে। আলপোগে তাঁর নোটে শুধু রিম্যান হাইপোথিসিস নয়, জেনারালাইজড রিম্যান হাইপোথিসিস নামের আরও বিস্তৃত একটি সমস্যার সমাধানের কথাও জানিয়েছেন। এটি রিম্যানের মূল ধারণাকে ডিরিখলে এল-ফাংশন নামের আরও কিছু বিশেষ গাণিতিক ফাংশনের ক্ষেত্রে সম্প্রসারিত করে। এই ফলাফলও লিনের প্রমাণে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি এআইয়ের গবেষণাক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে হবে। আগে অনেকেই ভাবতেন, এআই কঠিন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে না। কারণ, এআই মাঝেমধ্যে আত্মবিশ্বাসের সঙ্গে ভুল উত্তর দেয়। কিন্তু এবার এআই এমন একটি গাণিতিক সমস্যার প্রমাণ তৈরিতে ভূমিকা রেখেছে, যার সমাধান খুঁজতে মানুষের ১৬৭ বছর লেগেছে। আর সেই প্রমাণ স্বাধীন যান্ত্রিক যাচাইয়েও উত্তীর্ণ হয়েছে।

.গণিতে আঠারো শতকের পুরস্কারের ইতিহাস.রিম্যান হাইপোথিসিসের গুরুত্ব মূলত বিশুদ্ধ গণিতে। তবে এর প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। যেমন, মৌলিক সংখ্যার বণ্টন নিয়ে গণিতবিদেরা আরও নির্ভুল ফলাফল পাবেন।.তবে এর অর্থ এই নয় যে, এখন থেকে গণিতবিদদের আর প্রয়োজন হবে না। বরং এই ঘটনা দেখিয়েছে, মানুষ ও এআই একসঙ্গে কাজ করলে কী অসাধারণ ফল পাওয়া সম্ভব। আলপোগে সমস্যাটির গভীরতা বুঝতেন, কোন দুটি ধারণাকে যুক্ত করলে নতুন পথ পাওয়া যেতে পারে সে বিষয়ে তাঁর নিজস্ব চিন্তা ছিল। ক্লড সেই পথ ধরে এমন কিছু গাণিতিক সংযোগ খুঁজে পেয়েছে, যা মানুষের চোখে সহজে ধরা পড়েনি। অর্থাৎ মানুষের অভিজ্ঞতা ও এআইয়ের দ্রুত অনুসন্ধান এখানে কাজে লেগেছে।

আর এই সমাধান মানেই যে এখনই এক মিলিয়ন ডলারের পুরস্কার হাতে চলে আসবে, তা-ও নয়। কারণ ক্লে ম্যাথমেটিকসের নিয়ম অনুযায়ী, প্রস্তাবিত সমাধানকে নির্দিষ্ট মানের গবেষণাপত্র বা প্রকাশনায় প্রকাশিত হতে হবে। সেটি প্রকাশের পর অন্তত দুই বছর পার হতে হবে এবং বিশ্বের গণিতবিদদের মধ্যে সেটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হতে হবে। তাই যন্ত্রে যাচাই হওয়া প্রমাণে এখনই আনুষ্ঠানিকভাবে পুরস্কার পাচ্ছেন আন আলপোগে।

একসময় মানুষ ভেবেছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে হয়তো আরও কয়েক শতাব্দী লাগবে। কিন্তু এআইয়ের অগ্রগতি সেই সময়ের হিসাব বদলে দিচ্ছে। এখন প্রশ্নটা শুধু রিম্যান হাইপোথিসিস সমাধান হলো কি না, তা নয়। প্রশ্ন হলো, সামনে আর কোন কোন রহস্যের দরজা খুলে যাবে এআইয়ের সাহায্যে? যে গণিতবিদ ছাত্রাবস্থায় ভেবেছিলেন, রিম্যান হাইপোথিসিস সমাধানে হয়তো জীবনের কয়েক দশক লেগে যাবে, তাঁর সেই কাজ শেষ হলো মাত্র ছয় সপ্তাহে।

সূত্র: সায়েন্টিফিক আমেরিকানলিন কমিউনিটি ব্লগম্যাথ ডট এমআইটি ডট এডুক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট.গণিতে প্রাচীন সভ্যতার পুরস্কারের ইতিহাস

সূত্র: প্রথম আলো