যশোরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
‘প্রথম আলোর চোখে আমরা বাংলাদেশ দেখি’—যশোরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা এ কথা বলেন। ২০ নভেম্বর বিকেলে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর বন্ধুসভা।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বন্ধুসভার বন্ধু খন্দকার রুবাইয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন বলেন, ‘প্রথম আলোর চোখে আমরা বাংলাদেশ দেখি। এই পত্রিকার কলাম পড়লে দেশের গতিবিধি বোঝা যায়।’
শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর, কৃষি বিপণন অধিদপ্তরের যশোরের জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, নড়াইল জেলার স্যানিটারি ইন্সপেক্টর মনিরা খাতুন, ব্যাংক কর্মকর্তা শাহনেওয়াজ আনোয়ার লেনিন, ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সায়েদা বানু, পত্রিকা পরিবেশক প্রতিনিধি তাসনিয়া বুশরা, বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন শিল্পী মো. হাফিজুর ও বাদক মাহির হোসেন। একটি গানের তালে নৃত্য পরিবেশন করেন সামিয়া মাহমুদা। কবিতা আবৃত্তি করেন ধীমান আল হামী ও মনিরা খাতুন। শেষে আবারও নৃত্য পরিবেশন করেন অর্পা।
অনুষ্ঠানের শেষ দিকে বন্ধুসভার বন্ধুদের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ১৭ নভেম্বর বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর বন্ধুসভার আয়োজনে দিনভর নানা খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন ছিল। সেই আয়োজনের পুরস্কার বিতরণ করা হয় ২০ নভেম্বরের এ অনুষ্ঠানে।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীরা হলেন বন্ধু ফারিয়া মাহমুদা, খন্দকার রুবাইয়া, মো. নাহিদ হাসান, নাহিদ হাসান জয়, জাহানারা জ্যোতি, সামিরা ইয়াসমিন, রাইয়াদ ফেরদৌস, নুরুন্নবী হৃদয়, ফয়সাল মাহমুদ, ইকলিমা ইয়াসমিন, সামিয়া রহমান ও সাদিয়া সাইয়ারা।
সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস। তিনি বন্ধুসভার দীর্ঘ ২৮ বছরের পথচলা ও আগামীর স্বপ্ন নিয়ে কথা বলেন এবং সবাইকে ভালোর সাথে আলোর পথে থাকার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
-
যশোরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
-
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
-
১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই
-
এআই–নির্ভর পৃথিবীতে শিশুদের কোন দক্ষতাগুলো শেখানো উচিত
-
শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
-
যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার
-
অসমাপ্ত গল্প
-
ছয় বছরের সংসার ভাঙল স্বপ্নার, স্বামীর পরকীয়ায় জড়ানোর ইঙ্গিত
-
ঢাকার প্রথম সংবাদপত্র ও ছাপাখানা
-
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮
-
মেধা ও চিন্তাশক্তি বাড়াতে নবীজির নির্দেশিত ৬ আমল
-
মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা
-
বিলাওয়াল ভুট্টোর বিদ্রোহ, কী ঘটছে পাকিস্তানে?
-
চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল
-
শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী