শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

রাতে বাড্ডার মেরুলে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম
৩৮৬ Shares
পুলিশ বলছে, বাসটিতে ১০-১৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এর আগেই বাসের সব আসন পুড়ে যায়।

রাজধানীর বাড্ডার মেরুল এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে আলিফ পরিবহনের যাত্রীবাহী চলন্ত একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমীন প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনের সড়কে চলন্ত বাসটির পেছনের অংশে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক বাস থামান। যাত্রীরা দ্রুত বাস থেকে নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

.পল্পবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা.পুলিশের কর্মকর্তা নাসিরুল আমীন বলেন, বাসটিতে ১০-১৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। অবশ্য এর আগেই বাসের সব আসন পুড়ে যায়।

এই ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নাসিরুল আমীন। তিনি বলেন, বাসে অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

.গতকাল মধ্যরাতে রাজধানীর পল্লবীর কালশী রোডে চলন্ত একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল সন্ধ্যার দিকে পল্লবীতে পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়। এ দুই ঘটনায় কেউ হতাহত হননি।

.মধ্যরাতে পল্লবীর কালশী রোডে চলন্ত বাসে আগুন

সূত্র: প্রথম আলো