নিজ সরকারের বিরুদ্ধেই তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের, ক্ষোভ অভিবাসী ও প্রতিপক্ষের ওপরও
বছরের অন্যতম বড় একটি ছুটির দিন উদ্যাপনে মার্কিন পরিবারগুলো যখন একত্র হয়েছিল, তখন উদারপন্থী, অভিবাসী ও একটি ফেডারেল সংস্থাকে আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে এ আক্রমণ করেন তিনি।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প সেসব মানুষকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে তিনি প্রতারণা, ভুল বা অপরাধের অভিযোগ তুলেছেন।
৪৬১ শব্দের ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশকে চরম বামপন্থার দিকে নিয়ে যেতে যাঁরা এত কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আমি থ্যাংকসগিভিংয়ের অনেক শুভেচ্ছা জানাতে চাই।’
নাম উল্লেখ না করে কিছু মানুষের বিরুদ্ধে ট্রাম্প মুসলিম আইন চালু করা এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি পুনর্বণ্টন করার চেষ্টার বিষয়ে সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রে থাকা বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালীয় বংশোদ্ভূত মানুষকে বেকার বা অপরাধী হিসেবেও বর্ণনা করেছেন তিনি।রিপাবলিকান এই প্রেসিডেন্ট যখন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজস্ব ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব’-এ পরিবারকেন্দ্রিক ছুটির দিনটি কাটাচ্ছিলেন, তখন এ বার্তা দেওয়া হয়। গতকাল দিনের শেষ ভাগে মার-আ-লাগো এস্টেট থেকে মার্কিন সেনাসদস্যদের ফোন করার কথা ছিল তাঁর।
এদিকে ছুটির দিনের ওই শুভেচ্ছা বার্তায় ট্রাম্প নিজের সরকারের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য জালিয়াতি করার অভিযোগ এনেছেন।
নাম উল্লেখ না করে কিছু মানুষের বিরুদ্ধে ট্রাম্প মুসলিম আইন চালু করা এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি পুনর্বণ্টন করার চেষ্টার বিষয়ে সতর্ক করেছেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রে থাকা বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালীয় বংশোদ্ভূত মানুষকে বেকার বা অপরাধী হিসেবেও বর্ণনা করেছেন।
ট্রাম্প তাঁর এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি, যেগুলোর কয়েকটি ছিল তাঁর দীর্ঘদিনের পুরোনো কথাবার্তার পুনরাবৃত্তি।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর হোয়াইট হাউস সংস্কার প্রকল্পগুলোর পক্ষেও কথা বলেছেন। তিনি বলেন, সাংবাদিক ও নাগরিকেরা সেগুলো ভুলভাবে বুঝেছেন।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে এবং আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে।
সূত্র: প্রথম আলো
-
টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড
-
সংবাদপত্রের স্বাধীনতা: কলমের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব
-
কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল
-
চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য
-
গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
-
এক মেয়ে জাপানে মায়ের কাছে, অন্যজন বাংলাদেশে বাবার কাছে, আপিল নিষ্পত্তির অপেক্ষায়
-
জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক
-
জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে বুলগেরিয়া যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল
-
নিজ সরকারের বিরুদ্ধেই তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের, ক্ষোভ অভিবাসী ও প্রতিপক্ষের ওপরও
-
১ কোটি ৮০ লাখ টাকার দুটি ‘রেসকিউ বোট’ সাড়ে চার বছর ধরে পড়ে আছে
-
মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে
-
রাতে বাড্ডার মেরুলে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
-
দামি চালে বাড়তি খরচ, স্বস্তি মুরগি–ডিমে
-
সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে
-
ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক