বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর
বিপিও ও তথ্যপ্রযুক্তি সেবা (আইটিইএস) খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা ৬ থেকে ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি ফয়সল আলিম। তাঁর মতে, এ সহায়তা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেওয়া হয়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাক্কো।
.সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, সাক্ষাৎকালে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়নে বিপিও ভিলেজ প্রতিষ্ঠা, আইটিইএস খাতের রপ্তানি নগদ প্রণোদনা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বাক্কো সভাপতি ফয়সল আলিম বিপিও ভিলেজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে জানান, একটি সমন্বিত বিপিও ভিলেজ গড়ে তোলা হলে এ শিল্পের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও ব্যবসায়িক সেবার সমন্বয়ে একটি কার্যকর ইকোসিস্টেম তৈরি হবে।
আসন্ন ফ্রিল্যান্সার সামিট আয়োজনের প্রস্তুতি ও বাক্কোর বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন ফয়সল আলিম।
.ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে মন্ত্রণালয় তথা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
.সাক্ষাৎকালে বাক্কো কার্যনির্বাহী কমিটি জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহসভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত, অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান এবং পরিচালক এস এম মসিউর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
-
নির্ভুল হাদিস সংরক্ষণে হাজার বছরের পদ্ধতি: ‘সনদ’ ও ‘ইজাজত’
-
ফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানি
-
বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর
-
শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ
-
বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬
-
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা
-
ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
-
বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত
-
সীমান্তে ১০৬ ঝুঁকিপূর্ণ রুট, মাদক আসছে নদী-সমুদ্রপথেও
-
ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫
-
আবার দুই লাখ টাকা ছাড়াল সোনার ভরি, তিন দিনে বাড়ল ৪৭২৪ টাকা
-
সন্তানের বয়সের পরিবর্তন এবং মানসিক চাপগুলোকে গুরুত্বের সাথে নিন
-
ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!
-
বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন
-
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫