সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’
বইয়ের পাতা থেকে জীবনের গভীর উপলব্ধি—এমনই এক চিন্তামূলক পরিবেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চরিত্রহীন নিয়ে পাঠচক্রের আসর করেছে সাভার বন্ধুসভা। ২৫ নভেম্বর বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই আসর বসে।
পাঠচক্র সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাতুল ফেরদাউস। শুরুতে তিনি উপন্যাসটির পটভূমি এবং প্রধান চরিত্র সতীশ, সাবিত্রী, কিরণময়ী ও উপেন্দ্রের ভূমিকা সংক্ষেপে তুলে ধরেন। আলোচনার সূচনা করে সঞ্চালক বলেন, ‘সমাজ যাকে চরিত্রহীন বলে, সে আসলেই চরিত্রহীন কি না—এই প্রশ্নটিই শরৎচন্দ্র আমাদের সামনে জোরালোভাবে তুলে ধরেছেন।’
এরপর উপস্থিত সদস্যরা উপন্যাসের নিজেদের পছন্দের অংশ পাঠ করে শোনান। পাঠের পাশাপাশি চরিত্রগুলোর মনস্তত্ত্ব, সামাজিক অবস্থান, আত্মমর্যাদা ও মানবিক দ্বন্দ্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
.উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি শামসুজ্জামান সামস্, উপদেষ্টা ফরহাদ হোসেন, সভাপতি জয়নুল আবেদিন, সহসভাপতি দিবাকর বিনতে আলম, সাধারণ সম্পাদক তানজিল তাবাসসুম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, বন্ধু মেহেদী হাসানসহ অন্য বন্ধুরা।
পাঠ আলোচনায় উঠে আসে সাবিত্রীর আত্মমর্যাদা, কিরণময়ীর বিদ্রোহী মানসিকতা এবং সতীশের দ্বিধাগ্রস্ত চরিত্র। সাধারণ সম্পাদক তানজিল তাবাসসুম বলেন, ‘সাবিত্রী সামাজিক অবস্থানের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের আত্মমর্যাদা যেভাবে অটুট রেখেছে, তা আমাদের বর্তমান সময়েও অনেক কিছু শেখায়।’
সভাপতি জয়নুল আবেদিন বলেন, ‘বই পড়া কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উপায়। একটি সাহিত্যকর্ম যখন আমরা সম্মিলিতভাবে পাঠ করি এবং নিজেদের উপলব্ধি ও মতামত ভাগ করে নিই, তখন একই চরিত্র ও ঘটনার ভিন্ন ভিন্ন দিক আমাদের সামনে উন্মোচিত হয়। এতে যেমন চিন্তার গভীরতা বাড়ে, তেমনি অন্যের মতামতকে শ্রদ্ধা করার মানসিকতাও তৈরি হয়। আমরা চাই, বন্ধুসভার পাঠচক্র শুধু বই নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সদস্যদের মধ্যে নিয়মিত পাঠাভ্যাস, মুক্তচিন্তা, যুক্তিনির্ভর আলোচনা ও মননশীলতার চর্চা গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠুক।’
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সাভার বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
-
সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’
-
আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
-
পটুয়াখালীতে হত্যা মামলার আসামী বাদশাকে আটক করেছে পুলিশ
-
আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস
-
থ্যাংকস গিভিং ডে: কৃতজ্ঞতা, ইতিহাস ও আমেরিকান ঐতিহ্য
-
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
-
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে
-
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবারের ১২ বছরের শাসনের অবসান
-
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার, তাঁরা জুলাই আন্দোলনে ছিলেন দাবি পরিবারের
-
সাড়ে ৯ শতাংশ নীতি সুদহার যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ আল মাহমুদ তিতুমীর
-
জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে: রাষ্ট্রপতি
-
ফকল্যান্ডসে তেল অনুসন্ধান বন্ধ করতে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান
-
দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার
-
আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক
-
হোন্ডা বাজারে এনেছে নতুন ফিচারের ‘হর্নেট ২.০’